এক্সপ্লোর

West Medinipur Rupasree Politics: পরিবার বিজেপি করায় রূপশ্রী প্রকল্পের টাকা দিতে টালবাহানা! প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন হবু কনে

Rupasree Scheme : বিয়ের আর এক সপ্তাহও বাকি নেই। তার আগে মিলবে তো রূপশ্রী প্রকল্পের টাকা? অপেক্ষায় বিজেপি নেতার পরিবার।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর : বিলি হয়ে গেছে বিয়ের (Wedding) আমন্ত্রণপত্র। প্যান্ডেল বাঁধাও শেষ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন হবু কনে। অভিযোগ উঠছে, পরিবার বিরোধী (Opposition) দলের সমর্থক হওয়ায় মিলছে না সরকারি প্রকল্পের (Government Scheme) টাকা। পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) নারায়ণগড়ের (Narayangarh) ঘটনা। সরকারি প্রকল্পে পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল (TMC)। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও (BDO)।

৩০ নভেম্বর, স্থানীয় বিজেপি (BJP) নেতা সূর্য রায়ের মেয়ের বিয়ে। অভিযোগকারিণীর দাবি, বিয়ে ঠিক হওয়ার পর, রূপশ্রী প্রকল্পের (Rupasree Scheme) ২৫ হাজার টাকা পেতে বিভিন্ন সরকারি দফতরে ঘুরছেন। কিন্তু আবেদনপত্র জমা নিতে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। অভিযোগ, আশার বাবা বিজেপি করায় রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পে তাঁকে টাকা দেওয়া হচ্ছে না! পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গোটা বিষয় নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

অভিযোগকারিণী আশারানি রায় বলেছেন, 'দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে ফিরিয়ে দেওয়া হয়, বলা হয় নথিতে ত্রুটি, কাগজ ঠিক করে আবার অঞ্চল অফিসে যাই, তারপরও ফিরিয়ে দেওয়া হয়।' নারায়ণগড়ের বিজেপি নেতা সূর্য রায় বলেছেন, 'বিজেপি করি, তাই আমার মেয়েকে বারবার ঘোরানো হচ্ছে।' এদিকে, নারায়ণগড়ের ৫নং পাকুড়সেনি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও উপপ্রধান রঞ্জিত বসু বলেছেন, 'কোনও কাজে আমরা রং দেখি না, সার্ভে করার জন্য আধিকারিক রয়েছেন, আমার কাছে ওঁরা আসেননি, খোঁজ নিয়ে দেখব।'

এদিকে, নারায়ণগড়ের বিডিও কৃশানু রায় বলেছেন, 'মৌখিক অভিযোগ পেয়েছি, অফিসার পাঠিয়ে খোঁজ নেব, যোগ্য হলে ব্যবস্থা নেব।' বিয়ের আর এক সপ্তাহও বাকি নেই। তার আগে মিলবে তো রূপশ্রী প্রকল্পের টাকা? অপেক্ষায় বিজেপি নেতার পরিবার।

আরও পড়ুন- কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পরেই পশ্চিম মেদিনীপুরে জেলা বিজেপিতে ভাঙন-জল্পনা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget