এক্সপ্লোর

West Medinipur News : বিনা নোটিসে বাড়ি ভাঙার অভিযোগ ঘিরে উত্তেজনা মেদিনীপুরের নান্নুরচক এলাকায়

মেদিনীপুর পুরসভার বিরুদ্ধে বিনা নোটিসে বাড়ি ভাঙার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল নান্নুরচক এলাকায়। অভিযোগ, বৈধ কাগজ থাকা সত্ত্বেও পুরসভার তরফে এলাকার বাসিন্দার বাড়ি ভাঙা হচ্ছে।

অলোক সাঁতরা, নান্নুরচক (পশ্চিম মেদিনীপুর) : হাতুড়ি শাবল দিয়ে ভাঙা হল বাড়ির একাংশ। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ঘরের জিনিসপত্র। দাঁড়িয়ে থেকে বাড়ি ভাঙার কাজ তদারকি করলেন খোদ পুরসভার চেয়ারম্যান। মেদিনীপুর পুরসভার (medinipur municipality) নান্নুরচক এলাকায় পুরসভার পানীয় জলের প্রকল্পের জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ। যদিও বাড়ির মালিকের দাবি, বৈধ কাগজ থাকা সত্ত্বেও কিছু না জানিয়েই বাড়ি ভেঙছে পুরসভা।

কী অভিযোগ স্থানীয়দের

স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, এখানে প্রায় ১২ বছর বসবাস করছি। আমার অনেক কাগজপত্র রয়েছে। পুরসভার দাবি ভিত্তিহীন বলে কোর্টে মামলাও চলছে। কিন্তু আজ হঠাৎ পুরসভার লোকজন কোনও নোটিস ছাড়াই বাড়িগুলো ভাঙতে শুরু করে দিয়েছে। এটা অন্যায়। আর একজনের অভিযোগ, বাড়ির বাইরে ফাঁকা জায়গায় একটা ভিত করেছিলাম। পুরসভা সেটা ভেঙে দিচ্ছে। আমরা এটার বিরুদ্ধে কোর্টে যাব।

অভিযোগ অস্বীকার পুরসভার

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পরিচালিত মেদিনীপুর পুরসভা। পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেছেন, পানীয় জলের মাস্টারপ্ল্যানের জন্য পুরসভার কেনা জমি। আমরা সেই জমিতে যারা ছিলেন তাদের সরে যেতে বলেছি। সকলেই সরে গিয়েছে। কারও বাড়ি ভাঙা হচ্ছে না।

দু’একদিনের মধ্যেই এলাকার সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হবে বলে, পুরসভা সূত্রে খবর।

এদিকে, তীব্র গরমের পর শনিবার সন্ধ্যেতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে আছড়ে পড়ে কালবৈশাখী। আর এই ঝড়ের দাপটে ভেঙে পড়ে জাতীয় সড়ক সহ রাজ্য সড়কের লোকেশন মার্কিং লোহার তোরণ। জানা যাচ্ছে, খড়গপুর লোকাল থানার চাঙ্গুয়াল এলাকায় তোরণ ভেঙে তার নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক বাইক চালকের। ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খড়গপুর জামনা রাজ্য সড়ক। জানা গিয়েছে, মৃত যুবকের নাম অনুপ হুই। বছর বত্রিশের এই যুবকের মৃত্যুর ঘটনার পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খড়গপুর জামনা রাজ্য সড়কে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ভেঙে পড়া তোরণ সরিয়ে দেয় । পাশাপাশি যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতাল পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন-রায়মঙ্গলে নৌকাডুবি, শিয়ালদা দক্ষিণে ট্রেন চলাচলে বিঘ্ন, ঝড়ের তাণ্ডবে ৪ জনের মৃত্যু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget