এক্সপ্লোর

West Bengal Rain : রায়মঙ্গলে নৌকাডুবি, শিয়ালদা দক্ষিণে ট্রেন চলাচলে বিঘ্ন, ঝড়ের তাণ্ডবে ৪ জনের মৃত্যু

rain and strom effect in west bengal : একাধিক জায়গায় গাছ পড়ে বিঘ্ন হয় ট্রেন-যান চলাচল।

কলকাতা : দীর্ঘ দাবদাহের  (heatwave)পর অবশেষে স্বস্তির কালবৈশাখী (norwester)। কিন্তু ঝড়ের তাণ্ডবে দক্ষিণবঙ্গের (south bengal) একাধিক জায়গায় নাকাল হতে হল সাধারণ মানুষকে। কোথাও হল নৌকাডুবি, কোথাও ব্যাঘাত ঘটল ট্রেন পরিষেবায়। দুই মেদিনীপুরে বজ্রাঘাতে ও গাছের ডাল পড়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। কলকাতা বিমানবন্দরে ব্যাহত হয় পরিষেবা। এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে একটি বিমান।

ঝড়ে মৃত্যু ৪ জনের

দুই মেদিনীপুরে বজ্রাঘাত ও গাছের ডাল ভেঙে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামের দেবীপুরে বাজ পড়ে মৃত্যু হয়েছে মা ও ছেলের। এদিকে ময়নাতে গাছ ভেঙে মৃত্যু হয়েছে এক বালকের। পশ্চিম মেদিনীপুরে তোরণ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে একজনের। এদিকে, জলপাইগুড়ির ধূপগুড়িতেও ঝড়ের দাপটে ঘর হারিয়ে পথে দাঁড়াতে হয়েছে শতাধিক পরিবারকে। প্রশাসন সূত্রে খবর, ঝড়ে গাছ চাপ পড়ে আহত হয়েছেন ৩ জন। 

ঝড়ের দাপটে রায়মঙ্গলে নৌকাডুবি

গোসাবায় রায়মঙ্গল নদীতে ডুবে যায় মালবাহী নৌকা। চিমটা বাজারের কাছে ঝড় ও প্রবল ঢেউয়ে উল্টে যায় নৌকাটি। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয় নৌকার ৫ যাত্রীকে।

ব্যাহত ট্রেন চলাচল

আড়াই ঘণ্টা ধরে শিয়ালদার দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। যাদবপুর-ঢাকুরিয়ার মধ্যে লাইনে গাছ পড়ে বন্ধ ছিল ট্রেন চলাচল। আরামবাগের কাছে প্যান্টোগ্রাফ ভেঙে ট্রেন চলাচল ব্যাহত হয়। হাওড়া-বর্ধমান মেন লাইনে বৈঁচি স্টেশনের কাছে রেললাইনে গাছ পড়ে বিপত্তি ঘটে। কর্ড লাইনে বেলমুড়িতে গাছ পড়ে কিছুক্ষণের জন্য বন্ধ ছিল ট্রেন চলাচল।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি

আলিপুরে ১১.৩ মিলিমিটার ও দমদমে ২৭.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে খবর আলিপুর আবহাওয়া দফতর (alipore weather department) সূত্রে খবর। পাশাপাশি সন্ধে ৭টা ২৩ মিনিট কলকাতায় সর্বোচ্চ ঘণ্টায় ৬৪ কিলোমিটার বেগে ঝড় বয়েছে। আগামীকালও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।  পাশাপাশি সোমবার থেকে তীব্র গরম থেকে মুক্তি মিলতে পারে বলেই খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।

আরও পড়ুন- কালবৈশাখীর মাঝে কলকাতা বিমানবন্দরে এয়ার টার্বুলেন্সের শিকার বিমান, আহত একাধিক যাত্রী

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা শুভেন্দু অধিকারীর
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget