এক্সপ্লোর

Mamata Banerjee: গোপনে ভোট চালাচালির সিদ্ধান্ত? BJP-CPM 'যোগসাজশ' নিয়ে সরব হলেন মমতা

Lok Sabha Elections 2024: মমতার দাবি, লোকসভায় বিজেপি-র ভোট সিপিএম-কে এবং বিধানসভায় সিপিএম-এর ভোট বিজেপি-তে যাবে বলে ঠিক হয়েছে।

কলকাতা: শেষ দফায় ভোটগ্রহণের আগে বিজেপি-সিপিএম যোগসাজশের অভিযোগ তুললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমদম কেন্দ্র নিয়ে রাজ্যের দুই বিরোধী দলের মধ্যে যোগসাজশ গড়ে উঠেছে বলে দাবি করেছেন তিনি। মমতার দাবি, লোকসভায় বিজেপি-র ভোট সিপিএম-কে এবং বিধানসভায় সিপিএম-এর ভোট বিজেপি-তে যাবে বলে ঠিক হয়েছে। (Mamata Banerjee)

বুধবার বারুইপুরে নির্বাচনী জনসভা থেকে বক্তৃতা করার সময় এই বিস্ফোরক অভিযোগ তোলেন মমতা। তিনি বলেন, "তৃণমূল I.N.D.I.A জোটকে সমর্থন দিয়ে দিল্লিতে সরকার গড়ে দেবে। কিন্তু সিপিএম-কংগ্রেসকে ভোট দিয়ে দয়া করে ভোট কাটবেন না, তাতে বিজেপি-র লাভ হবে। কিছুক্ষণ আগেই একটা কথা শুনছিলাম, কিছু কিছু জায়গায় বোঝাপড়া হয়েছে বলে। একটা জায়গার নাম আমি বলে দিতেই পারি, দমদম।" (Lok Sabha Elections 2024)

কী যোগসাজশ হয়েছে, তাও বিশদে বর্ণনা করেন মমতা। তাঁকে বলতে শোনা যায়, "ওখানে সিপিএম-এর নেতা দাঁড়িয়েছেন। তাঁর সঙ্গে বিজেপি-র কথা হয়েছে। লোকসভায় ভোটটা বিজেপি দেবে সিপিএম-রে। আর বিধানসভায়, বরানগরে সিপিএম-এর ভোটটা বিজেপি-তে যাবে। আমি এই রাজনীতি করি না। চিরকাল কংগ্রেস করার পর যদি তৃণমূল তৈরি না করতে পারতাম, আর আপনারা যদি আমার সঙ্গে না থাকতেন, তাহলে আজও বাংলা থেকে সিপিএম-কে বিদায় করতে পারতাম না।"

আরও পড়ুন: Saokat Molla: কয়লাকাণ্ডে আজই সওকতকে তলব করল CBI, TMC বিধায়ক বললেন...

মমতার এই অভিযোগে প্রতিক্রিয়া জানান দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কোত্থেকে খবর পেয়েছেন জানার দরকার নেই। এটা নরেন্দ্র মোদির ভোট। কেন সিপিএম-কে জেতানোর জন্য করবে? যেখানে তৃণমূল, সিপিএম হারবে এবং বিজেপি জিতবে বলে ঠিকই হয়ে গিয়েছে! একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ সময়ে...আসলে ভয় পেয়েছেন উনি। অভিজ্ঞ রাজীনতিবিদ তো, তাই বুঝতে পেরেছেন দমদমে সৌগত রায় জিতবেন না। তাই এখন এমন গল্প ছড়িয়ে দিয়ে যুক্তি খাড়া করতে চাইছেন। এটা খুবই হালকা যুক্তি। ধর্মনিরপেক্ষতার নামে যারা সাম্প্রদায়িকতা ছড়া, সেই সিপিএম-কে বিজেপি কখনও ভোট দেবে না।"

মমতার অভিযোগের জবাব দিতে গিয়ে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছেন দমদমে তৃণমূল হারবে। পাঁচ-সাতবার এখানে এসেছেন, লোক জমেনি। মানুষের চেয়ে পুলিশের সংখ্যা বেশি ছিল। রাস্তা আটকে, চার ঘণ্টা ধরে বিটি রোড আটকে মিটিং-মিছিল করেছেন। এতে মানুষের বিরক্তি বেড়েছে। তৃণমূল হারবে, তা কার্যত স্বীকার করে নিলেন। সিপিএম-এর ভোট সিপিএম-এ ফিরবে বলুন। দমদম হোক বা বরানগর অথবা যাদবপুর, মানুষের ভোট আমাদের পক্ষে থাকবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
Falta Repoll 2026: ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?
ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget