এক্সপ্লোর

West Midnapore News: পুরভোটের আগে তৎপরতা, মেদিনীপুর শহরে সদস্য সংগ্রহ অভিযানে নামল কংগ্রেস

West Midnapore News Update:শনিবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয়। গতকাল থেকে এলাকা ঘুরে সদস্য সংগ্রহের কাজ শুরু করেছেন কংগ্রেস কর্মীরা (Congress Workers)। নেতৃত্বে জেলা সভাপতি (District President)।

সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর: পুরভোটের (Municipal Election) আগে মেদিনীপুর (Midnapore) শহরে সদস্য সংগ্রহ অভিযানে নামল কংগ্রেস (Congress)। বুথ পিছু ২৫ জন করে সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয়। গতকাল থেকে এলাকা ঘুরে সদস্য সংগ্রহের কাজ শুরু করেছেন কংগ্রেস কর্মীরা (Congress Workers)। নেতৃত্বে জেলা সভাপতি (District President) সমীর রায়।

আর এই সদস্য সংগ্রহ অভিযান ঘিরে উজ্জীবিত দলের কর্মীরা। তাই পুরভোটে ভাল ফল আশা করছে কংগ্রেস। তৃণমূলের (TMC) কটাক্ষ, বুথ পিছু ২৫ জন করে সদস্য সংগ্রহ দূরে থাক, পুরভোটে ওয়ার্ড (Ward) পিছু ২৫টি ভোটও পাবেন না কংগ্রেস প্রার্থীরা।কংগ্রেসের সদস্য সংগ্রহ অভিযানকে গুরুত্ব দিতে নারাজ বিজেপিও (BJP)। গেরুয়া শিবিরের দাবি, পুরভোটে তাদের প্রতিপক্ষ তৃণমূল।

তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেন, ২৫ জন সদস্য দূরে থাক, আগামী পুরভোটে ওরা চেষ্টা করেও ২৫টা ভোট পাবে না। বিধানসভাতে যেমন শূন্য হয়েছে, পুরভোটেও ওদেরকে শূন্য হাতেই ফিরতে হবে। একই বক্তব্য বিজেপির। বিজেপির জেলা সহ-সভাপতি শুভজিত রায়ের বক্তব্য, কংগ্রেসকে তারা হিসেবের মধ্যে ধরছেন না। মেদিনীপুর শহরের পুরভোটে তৃণমূলের সাথে বিজেপিরই প্রতিদ্বন্দ্বিতা হবে।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। তবে বকেয়া পুরসভার ভোট কবে হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে কলকাতায় পুরভোটের আগে গতকাল, রবিবার দ্বিতীয় দফায় আরও ২৮টি ওয়ার্ডের প্রার্থীর নাম ঘোষণা করল প্রদেশ কংগ্রেস। প্রার্থী বদল করা হল তিনটি ওয়ার্ডে। আনা হল নতুন মুখও। এই নিয়ে ২ দফায় ঘোষিত ৯৪ টির মধ্যে বেশ কয়েকটি বামেদের জেতা ওয়ার্ডেও প্রার্থী দিয়েছে কংগ্রেস। এর ফলে আসন সমঝোতার বিষয়টি আরও ঘোরালো হয়ে উঠল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন: Bankura River Bridge Problem : সেতুর শিল্যানাস চার বছর আগে, কিন্তু ওন্দায় দ্বারকেশ্বর পেরোতে এখনও ভরসা নৌকাই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget