এক্সপ্লোর

Ghatal Flood Situation: বাঁধ উপচে ঢুকছে জল, প্লাবিত ঘর-বাড়ি থেকে স্কুল, জলের তলায় ঘাটাল

Ghatal Flood Situation Update: ভয়াবহ পরিস্থিতি ঘাটালে, প্রায় বুক সমান জলে দাঁড়িয়ে নিউজ কভার করলেন এবিপি আনন্দ- র রিপোর্টার

পশ্চিম মেদিনীপুর : জলের তলায় ঘাটালের একের পর এক এলাকা। রাস্তা যেনও নদী। বাঁধ উপচে ঢুকছে জল। প্লাবিত ঘর-বাড়ি থেকে স্কুল, দোকানপাট। কোথাও কোথাও এখনও দোতলা পর্যন্ত জল। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শহরে নেমেছে ডিঙি, নৌকা। পঞ্চায়েত এলাকার অবস্থা আরও শোচনীয়। জলবন্দি বহু মানুষ। এদিন প্রায় বুক সমান জলে দাঁড়িয়ে নিউজ কভার করলেন এবিপি আনন্দ- র রিপোর্টার। 

ডিভিসির ছাড়া জলে ভাসছে ঘাটাল শহর। ঘাটাল পুরসভার ১৭ টি ওয়ার্ডের মধ্যে ১৪টি ওয়ার্ড জলের তলায়। ঘাটাল পঞ্চায়েত এলাকার বেশিরভাগ বাড়ির একতলা ডুবে গেছে। দোতলায় বাঁধা রয়েছে নৌকা। সেই নৌকা করেই যাতায়ার করছেন মানুষজন। সাঁতার কেটে একবাড়ি থেকে অন্য বাড়ি যাচ্ছেন তাঁরা। রাস্তা ভেসে গেছে, ডুবে গেছে বিঘার পর বিঘা জমির ফসল। অনেক বাড়ির ছাদ পর্যন্ত ডুবে গেছে। নদী না রাস্তা আলাদা করে বোঝার উপায় নেই। 

অপরদিকে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বিস্তীর্ণ অংশ জলের তলায়। খাবার, জলের চরম সঙ্কট দেখা দিয়েছে। এই অবস্থায় দুর্গতদের পাশে দাঁড়াতে পাঁশকুড়া যাচ্ছে আর জি কর মেডিক্যালের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের একাংশ। শুকনো খাবার, পানীয় জল, ত্রিপল সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী নিয়ে জলমগ্ন এলাকায় যাচ্ছেন তাঁরা।

আর জি কর মেডিক্যালের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পাশপাশি এই এলাকায় ত্রাণ নিয়ে যাচ্ছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের একাংশ। পানীয় জল, খাবারের সঙ্গে ওষুধও নিয়ে যাচ্ছেন তাঁরা। জলমগ্ন এলাকায় চিকিৎসা পরিষেবাও দেবেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের একাংশ।

আরও পড়ুন, অনুব্রত জামিন পেতেই 'বাঘের' সঙ্গে তুলনা, ফিরহাদ বললেন..

এদিকে বন্যা পরিস্থিতির পর ডিভিসি- জলছাড়া নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'সাড়ে ৩ লক্ষ কিউসেকের উপর জল ছেড়েছে। এত জল জীবনেও ছাড়েনি।  ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে, নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য।' এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, বারবার বলে বলে ফেডাপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না। ডিভিসি আরও ২ লক্ষ কিউসেক জল রাখতে পারে।  যখন তোমাদের ৭০ থেকে ৮০ শতাংশ ভরে, তখন তোমরা কেন ছাড়ো না ? নিজেদের রাজ্যটাকে বাঁচাও, আর সবটা বাংলার উপর ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে ?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget