এক্সপ্লোর

Amit Shah: শাহ-র সভাস্থল ঘিরে প্রস্তুতি তুঙ্গে, সারা হল খুঁটিপুজো

Amit Shah Rally Preparation: ৪৮ ঘণ্টায় বিজেপির মেগা সভা, লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সভা ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ ..

শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায় এবং সৌমিত্র রায়, পশ্চিম মেদিনীপুর: বুধবার অমিত শাহ সভাস্থলে থাকবে ড্রপ বক্স। কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিতরা সেখানে অভিযোগপত্র জমা দিতে পারবেন বলে, জানানো হয়েছে বিজেপির তরফে। নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল। অমিত শাহর সভায় থাকবে ত্রিস্তরীয় মঞ্চ। ইতিমধ্যেই হয়েছে খুঁটিপুজো।

অনুমতি বিতর্কে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। আদালতের নির্দেশে ২৯ নভেম্বর ধর্মতলায় সভা করছে বিজেপি। বুধবার সেখানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির সেই মেগা সভার মঞ্চ তৈরির খুঁটি পুজো হল রবিবার। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সভা ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ! বিজেপি সূত্রে খবর, বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। সেখান থেকে হেলিকপ্টারে যাবে রেস কোর্স গ্রাউন্ডে। দুপুর দেড়টা থেকে তিনটে পর্যন্ত মঞ্চে থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

রাজ্য বিজেপির বিধায়ক ও সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল বলেছেন, বরাবরই তারা প্রতিহিংসার রাজনীতি করেছে এবং এখন বুঝতে পারছে যাওয়ার দিন ঘনিয়ে এসেছে। যে বাংলার মানুষ বঞ্চিত আপনার সরকার ও আপনার দ্বারা বঞ্চিত, তাদের সভা আটকানোর জন্য এই আদালত থেকে ওই আদালত দৌড়ে বেড়াচ্ছেন। কীসের ভয়? বুধবারের সভায়, ত্রিস্তরীয় মঞ্চ তৈরি করা হচ্ছে। তার মধ্যে একটিতে অমিত শাহ-সহ কেন্দ্রীয় নেতৃত্ব। দ্বিতীয় মঞ্চে রাজ্য নেতৃত্ব এবং তৃতীয় মঞ্চ তৈরি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে বঞ্চিতদের জন্য।

তৃণমূল কংগ্রেস বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ওইখানে সভা করছে কারণ হোয়াট তৃণমূল কংগ্রেস থিংস টুডে অল আদার পার্টি থিংস টুমোরো। ওখানে সভা করলেই নাকি সংগঠন হবে। আরে একুশে জুলাই আমাদের ছেলেরা রক্ত দিয়েছে। আমরা মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মরে যেতেন। কটা লড়াই লড়েছে কত রক্ত দিয়েছে? আবাস যোজনায়-সহ বিভিন্ন প্রকল্পে মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দিল্লি পর্যন্ত আন্দোলন টেনে নিয়ে গিয়েছিল তৃণমূল।

কলকাতায় রাজভবনের সামনেও চলেছিল ধর্না-অবস্থান। এবার পাল্টা, রাজ্য সরকারের জন্য যাঁরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি, তাঁদের অভিযোগপত্র জমা দেওয়ার জন্য, অমিত শাহর সভামঞ্চে রাখা হচ্ছে বাক্স। সভাস্থলে এরকম দশটি বাক্স রাখার পরিকল্পনা করেছে বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায় বলেছেন, ১০ টি অভিযোগ বাক্স যেখানে বঞ্চিতরা এসে আবাসের বাড়ি পাননি কিংবা covid এর ভ্যাকসিন পাননি আবার সরকারি প্রকল্পের সুবিধা পাননি, তৃণমূল জমানায় সেই সংক্রান্ত অভিযোগ জমা দেবেন। তবে শুধুই বিজেপির কর্মী সমর্থকরা নন, সিপিএম করার জন্য বঞ্চিতরা, তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী করার জন্য বঞ্চিতরাও বিজেপি
আয়োজিত এই সভায় এসে অভিযোগ জানাতে পারবেন। 

আরও পড়ুন, তারকেশ্বরে পার্টি অফিসের সামনেই TMC নেতাকে কুপিয়ে খুনের চেষ্টা

এদিন SLST-র আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের কাছে যান বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। বুধবারের সভায় আসার জন্য চাকরিপ্রার্থীদের আর্জি জানান তিনি। আন্দোলনকারী চাকরিপ্রার্থী বলেছেন, আমরা যাব, তবে অমিত শাহর সঙ্গে দেখা করতে চাই। অভিযোগপত্র দেব। উনি যাতে আমাদের বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। আমাদের মঞ্চ অরাজনৈতিক, আমাদের কাছে রাজ্য সরকারও যা, কেন্দ্রীয় সরকারও তা। অমিত শাহর সভার প্রচারে, এদিন মেচেদায় শুভেন্দু অধিকারী এবং খড়গপুরে দিলীপ ঘোষ সভা করেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget