এক্সপ্লোর

Hooghly News: তারকেশ্বরে পার্টি অফিসের সামনেই TMC নেতাকে কুপিয়ে খুনের চেষ্টা

Hooghly TMC Leader Violence: তৃণমূলের হাতেই আক্রান্ত হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য !..

হুগলি: তারকেশ্বরে এবার পার্টি অফিসের সামনেই তৃণমূল নেতাকে (TMC Leader) কুপিয়ে খুনের চেষ্টা। পুলিশ জানিয়েছে, স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য সইদুল মোল্লার ওপর হামলা চালায় ৪ তৃণমূল কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তৃণমূল নেতা কলকাতার ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে তারকেশ্বর থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন এফআইআরে নাম থাকা এক তৃণমূল কর্মী।

 তৃণমূলের উপপ্রধানের অভিযোগ, তৃণমূল বিধায়কের অনুগামীদের মদতে স্থানীয় এক ব্যবসায়ী সরকারি জমি দখল করে রেখেছেন। জমি উদ্ধারকে কেন্দ্র করে গতকাল সন্ধেয় পিয়াসারা বাজারে পার্টি অফিসের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ। 

পুলিশ সূত্রেও খবর, তৃণমূলের হাতেই আক্রান্ত হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। পুলিশ বলছে, গতকাল সন্ধ্যে সাতটা নাগাদ আইমা মল পাহারপুর এ স্থানীয় তৃণমূল নেতা সাইদুল মোল্লা একটি চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় অভিযোগ, তৃণমূলেরই চারজন মোটরবাইকের চড়ে এসে হারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করে। খবর পেয়ে পুলিশের মোবাইল ভ্যান ঘটনাস্থলে পৌঁছলে আক্রমণকারীরা পালিয়ে যায়। আহত তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয় ব্লক প্রাথমিক হাসপাতালে।ঘটনাস্থল থেকে পুলিশ আটক করে মোঃ সিকান্দার নামে একজনকে। রাতভর অভিযান চালিয়ে তারকেশ্বরের পুলিশ এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করেছে। তার মধ্যে মুন্সি আজিজুলের নাম এফ আই আর এ রয়েছে। বাকিদের ধরতে তল্লাশি চলছে।

অপরদিকে, রাজ্যের জয়নগরে জোড়া খুনের ঘটনায় এইমুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি।  তৃণমূল নেতা খুনের পরই গ্রাম ঘিরে হামলার ঘটনা ঘটেছে। একের পর এক সিপিএম কর্মী-সমর্থকের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘণ্টা চারেক ধরে চলে তাণ্ডব, দাবি গ্রামবাসীদের। তৃণমূল পঞ্চায়েত সদস্যের অনুগামীদের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ উঠেছে।

আরও পড়ুন,  খুনের ১৩ দিন পর জয়নগরে ফিরহাদ, পুরমন্ত্রীর নিশানায় সিপিএম-সহ বিরোধীরা

মৃত সইফুদ্দিন লস্কর ছিলেন তৃণমূলের বামনগাছি অঞ্চলের সভাপতি। তাঁর স্ত্রী বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। পাল্টা এক দুষ্কৃতীকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে।স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোর পৌনে ৫টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃণমূল নেতা। বাড়ির কাছেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষকৃতীরা। পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল অঞ্চল সভাপতিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাজনৈতিক কারণ? নাকি ব্যক্তিগত শত্রুতা? কী কারণে খুন খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget