এক্সপ্লোর

Kunal Ghosh: শাহ-র সভাস্থলের ড্রপবক্সে অভিযোগ জানাতে পারেন কারা ? ভবিষ্যদ্বাণী কুণালের

Kunal Attacks BJP Drop Box: শাহ-র সভার ৪৮ ঘণ্টা আগে বড় ভবিষ্যতবাণী কুণাল ঘোষের...

কলকাতা: আটচল্লিশ ঘণ্টার মধ্যেই বিজেপির মেগা ইভেন্ট। আদালতের নির্দেশে বুধবার ধর্মতলায় সভা করছে বিজেপি। স্বাভাবিকভাবেই অমিত শাহর এই সভা ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। তার উপর শাহ-র সভাস্থলে থাকবে ড্রপ বক্স। যেখানে অভিযোগপত্র জমা দিতে পারবেন কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিতরা। আর এবার এনিয়ে তীব্র কটাক্ষ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। 

কুণাল ঘোষ বলেছেন, 'বিজেপি সভাস্থলে ড্রপবক্সের ব্যবস্থা করেছে, ওখানে নালিশ জানাবে দিলীপ-অনুপম। ধর্মতলার একটা স্থান মাহাত্ম্য আছে, ওখানে তৃণমূল শহিদ তর্পণ করে। কিছু কাক ময়ূরপুচ্ছ লাগিয়ে ময়ূর সাজার চেষ্টা করছে।' তবে কুণাল ঘোষ কেন দিলীপ ও অনুপমের নাম নিলেন, তা নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর রাজনৈতিক মহলে। তবে একদিকে যদি শুভেন্দু-কুণালের মধ্যে কটাক্ষের লড়াই চলে, তবে অন্যদিকে নিশানা করতে ছাড়েন না দিলীপও। একাধিকবার প্রকাশ্যে এসেছে গোষ্ঠীকোন্দলের ইস্যুও। গতবছর দিলীপ ঘোষই একসময় নিশানা করে বলেছিলেন, 'নিজেই দুটো গোল খেয়ে বসে আছেন। একটা শুভেন্দু দিয়েছে , অপরটা সুকান্ত।' যদিও সেই অগাস্ট মাসের 'খেলা হবে'-র আবহেই তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক।

মূলত, অনুমতি বিতর্কে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। আদালতের নির্দেশে ২৯ নভেম্বর ধর্মতলায় সভা করছে বিজেপি। বুধবার সেখানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।বিজেপির সেই মেগা সভার মঞ্চ তৈরির খুঁটি পুজো হল রবিবার। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সভা ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ! বিজেপি সূত্রে খবর, বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন অমিত শাহ। সেখান থেকে হেলিকপ্টারে যাবে রেস কোর্স গ্রাউন্ডে। দুপুর দেড়টা থেকে তিনটে পর্যন্ত মঞ্চে থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

তৃণমূল কংগ্রেস বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ওইখানে সভা করছে কারণ হোয়াট তৃণমূল কংগ্রেস থিংস টুডে অল আদার পার্টি থিংস টুমোরো। ওখানে সভা করলেই নাকি সংগঠন হবে। আরে একুশে জুলাই আমাদের ছেলেরা রক্ত দিয়েছে। আমরা মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মরে যেতেন। কটা লড়াই লড়েছে কত রক্ত দিয়েছে? আবাস যোজনায়-সহ বিভিন্ন প্রকল্পে মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দিল্লি পর্যন্ত আন্দোলন টেনে নিয়ে গিয়েছিল তৃণমূল।

আরও পড়ুন, খুনের ১৩ দিন পর জয়নগরে ফিরহাদ, পুরমন্ত্রীর নিশানায় সিপিএম-সহ বিরোধীরা

কলকাতায় রাজভবনের সামনেও চলেছিল ধর্না-অবস্থান। এবার পাল্টা, রাজ্য সরকারের জন্য যাঁরা কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি, তাঁদের অভিযোগপত্র জমা দেওয়ার জন্য, অমিত শাহর সভামঞ্চে রাখা হচ্ছে বাক্স। সভাস্থলে এরকম দশটি বাক্স রাখার পরিকল্পনা করেছে বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায় বলেছেন, ১০ টি অভিযোগ বাক্স যেখানে বঞ্চিতরা এসে আবাসের বাড়ি পাননি কিংবা covid এর ভ্যাকসিন পাননি আবার সরকারি প্রকল্পের সুবিধা পাননি, তৃণমূল জমানায় সেই সংক্রান্ত অভিযোগ জমা দেবেন। তবে শুধুই বিজেপির কর্মী সমর্থকরা নন, সিপিএম করার জন্য বঞ্চিতরা, তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী করার জন্য বঞ্চিতরাও বিজেপি
আয়োজিত এই সভায় এসে অভিযোগ জানাতে পারবেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget