এক্সপ্লোর

Dev Adhikari: তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ, দেবের জ্যাঠতুতো ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ বিধায়কের

Dev Adhikari Brother: দেবের জ্যাঠতুতো ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। বিক্রম অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ কেশপুরের তৃণমূল বিধায়কের।

কলকাতা: দেবের (Dev Adhikari) জ্যাঠতুতো ভাইয়ের বিরুদ্ধে থানায় শিউলি সাহা। দেবের জ্যাঠতুতো ভাইয়ের বিরুদ্ধে থানায় (Police Station) অভিযোগ দায়ের। বিক্রম অধিকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ কেশপুরের (Keshpur) তৃণমূল (TMC) বিধায়কের (MLA)। আবাসের (Awas Yojana) টাকা পেতে তৃণমূল নেতাদের কাটমানি দিতে হয়, অভিযোগ দেবের ভাইয়ের। দেব ও শিউলি সাহার পদত্যাগের দাবিতে ঘাটাল জুড়ে বিজেপির পোস্টার । মিথ্যে বলছেন বিক্রম অধিকারী, অভিযোগ তুলে থানায় শিউলি সাহা।                                            

ঠিক কী ঘটেছিল? 

ইন্দিরা আবাস যোজনায় ঘর পেতে, তৃণমূল নেতাদের দিতে হয়েছিল কাটমানি! পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরক অভিযোগ করলেন ঘাটালের সাংসদ দেবের জেঠতুতো ভাই! যাঁদের বিরুদ্ধে এই অভিযোগ, কেশপুরের মহিষদা গ্রামের সেই ২ তৃণমূল কর্মী এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবে বিষয়টিকে নিয়ে বেধেছে রাজনৈতিক বাগযুদ্ধ। 

প্রসঙ্গত, তৃণমূল সাংসদ দেবের জেঠতুতো ভাইয়ের কাটমানি-অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি! এই ইস্যুতে ঘাটালের তৃণমূল সাংসদ এবং কেশপুরের বিধায়ক শিউলি সাহার পদত্যাগ দাবি করেছে বিজেপি। বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে পোস্টার। চলছে দেওয়াল লিখন। এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল।


কাটমানি-ভাইরাসের থাবা খোদ তৃণমূল সাংসদের পরিবারেই? পঞ্চায়েত ভোটের আগে এমনই বিস্ফোরক অভিযোগ তুলে হইচই ফেলে দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেবের জেঠতুতো ভাই বিক্রম অধিকারী। কেশপুরের মহিষদা গ্রামের স্থানীয় তৃণমূল নেতা ও কর্মীদের বিরুদ্ধেই তাঁর অভিযোগ।                         

তিনি বলেছিলেন, 'টাকা নিয়েছে ওরা। বাড়ি করে দেবে বলেছে। আমাদের এখানে পার্টির নেতারা যারা ছিল...অরুণ রায়রা ছিল...পিণ্টু চক্রবর্তীরা...ওরা সব পার্টির নেতা ছিল। এখন তো আর কোনও উত্তরও দেয়নি, কিছুই না। পার্টিতে তারা আসেও না। নতুন নতুন পার্টির সব নেতা হয়েছে। বাড়ি ভেঙে যাচ্ছে। জল ঢুকছে বাড়িতে। বৃষ্টি হলেই জল পড়ছে। গোটা ছাদ ত্রিপল ঢাকা দেওয়া আছে। পরে শিউলি সাহা বলল, যে একটা ঘর দেব। একটা কাজ দেব। আজ পর্যন্ত কিছু নেই।'  

পঞ্চায়েত ভোটের মুখে যা নিয়ে রাজনীতির পারদ ক্রমেই চড়ছে। 

আরও পড়ুন, যত বেতন তার চেয়ে বেশি কাজ? আন্তর্জাতিক শ্রমিক দিবসে জেনে নিন আদৌ এই নিয়ম রয়েছে কি না!

সেরা শিরোনাম

West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
Chorbagan Death Incident: এবার সনাতনী মতে পুজো চান বিজেপি বিধায়ক, 'থিমের জন্যেই যত কাণ্ড', উদ্বেগ প্রকাশ
এবার সনাতনী মতে পুজো চান বিজেপি বিধায়ক, 'থিমের জন্যেই যত কাণ্ড', উদ্বেগ প্রকাশ
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
Weather Report : প্রচণ্ড বৃষ্টি, টানা দুর্যোগ, উৎসবের মরশুমেই ভাসবে ৩ জায়গা? কমলা সতর্কতা জারি করল IMD
প্রচণ্ড বৃষ্টি, টানা দুর্যোগ, উৎসবের মরশুমেই ভাসবে ৩ জায়গা? কমলা সতর্কতা জারি করল IMD

ভিডিও

Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget