এক্সপ্লোর

Midnapur Death: মেয়ের প্রাণ ভিক্ষায় মন্ত্রীর পা ধরে বাবার আর্জিতে হল না শেষ রক্ষা! কিশোরীর মৃত্যুতে 'চিকিৎসা গাফিলতি'?

Girl Death : মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভুল চিকিৎসার কারণে কিশোরী মরণাপন্ন বলে অভিযোগ পরিবারের

অমিতাভ রথ, মেদিনীপুর: বামনগোলার ছবি ফিরল মেদিনীপুরে (Midnapore)। চিকিৎসায় (Treatment) গাফিলতির অভিযোগ তুলে আশঙ্কাজনক অবস্থায় থাকা মেয়ের জীবনভিক্ষা করে মন্ত্রীর (Minister) পায়ে ধরলেন বাবা। মেদিনীপুর মেডিক্যাল কলেজে বীরবাহা হাঁসদাকে দেখেই কাতর আর্জি জানাল কিশোরীর পরিবার। সরকারি হাসপাতালের বিরুদ্ধে আবার উঠল চূড়ান্ত গাফিলতির অভিযোগ।                           

রাজ্যের মন্ত্রীর পায়ে ধরে কাকুতি মিনতি, বিধায়কের কাছে মেয়ের প্রাণ ভিক্ষা চাইছেন বাবা, মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভুল চিকিৎসার কারণে কিশোরী মরণাপন্ন বলে অভিযোগ পরিবারের। মন্ত্রী বীরবাহা হাঁসদাকে সামনে পেয়ে পায়ে ধরে তার প্রাণভিক্ষা চাইলেন তাঁর বাবা।                 

মেদিনীপুরের কলগাং এলাকার বাসিন্দা সুপ্রিয়া রায়। অ্যাপেনডিক্স অপারেশনের জন্য শুক্রবার সন্ধেয় হাসপাতালে ভর্তি করা হয় ১৩ বছরের কিশোরীকে। অভিযোগ, অস্ত্রপচারের আগে প্রয়োজনীয় টেস্ট করানো হয়নি। শুক্রবার রাতে অপারেশনের পর, শনিবার সকালে ফের অপারেশন করা হয়। এরপরই, বাড়ির লোকজনকে জানানো হয় কিশোরীর রক্তক্ষরণ বন্ধ করা যাচ্ছে না। ভর্তি করা হয় আইসিইউতে। 

শনিবার লালগড়ে গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর জখম হন একই  পরিবারের ৪ জন সদস্য। রবিবার সকালে তাঁদের দেখতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে যান রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। তাঁকে দেখতে পেয়েই, মেয়েকে বাঁচাতে তাঁর পায়ে ধরে কাকুতি মিনতি করতে থাকেন কিশোরীর বাবা। 

আরও পড়ুন, 'মিষ্টির স্বাদ নেই !' ভর সন্ধেয় বসিরহাটের দোকানে চলল গুলি, গুলিবিদ্ধ পথচারী

রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে অনেক জায়গাতেই যে খামতি আছে সেকথা স্বীকার করে নিয়েছেন মন্ত্রী । মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার জয়ন্ত রাউতের বক্তব্য, পরিবার অভিযোগ করতেই পারে, তবে যা যা রুটিন চেকআাপ করার, তা করেই ভর্তি করা হয়েছে।                   

কয়েকদিন আগে, মালদার বামনগোলার ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। খারাপ রাস্তার জন্য গ্রামে অ্যাম্বুল্যান্স বা টোটো আসতে না চাওয়ায় খাটিয়ার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় এক মহিলার। ঘটনার, পর বিধায়ক আব্দুল রহিম বক্সী গ্রামে গেলে তাঁর পায়ে ধরে রাস্তার জন্য কাতর আর্জি জানান গ্রামবাসীরা। 

আর এবার, মন্ত্রী বীরবাহা হাঁসদার পায়ে পড়ে মেয়ের প্রাণভিক্ষা চাইলেন বাবা। এই ছবি, আরও একবার প্রশ্ন তুলে দিল রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget