এক্সপ্লোর

West Midnapur News: কেশিয়াড়িতে সিপিএমের মঞ্চ ভাঙচুর, পতাকা পোড়ানোর অভিযোগ ! 'দুটি বুথেই এসেছিল জয়..'

West Midnapur Keshiari CPM Attacked: পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে সিপিএমের এরিয়া কমিটির সম্মেলন শেষ হতেই ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হল মঞ্চ!

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: সিপিএমের এরিয়া কমিটির সম্মেলন শেষ হতেই পুড়িয়ে দেওয়া হল মঞ্চ। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হল মঞ্চ! সিপিএমের পতাকা ও পোডিয়াম পুড়িয়ে দেওয়ার অভিযোগ। গতকাল গভীর রাতে এই ঘটনা ঘটে।সিপিএমের দাবি, দুটি বুথেই পঞ্চায়েত ভোটে তারা জয়ী হয়।সেই আক্রোশ থেকেই হামলার অভিযোগ। হামলা-যোগ অস্বীকার করে শাসকদলের দাবি, সিপিএমের অন্তর্দ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। 

মাটিতে গড়াগড়ি খাচ্ছে কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নের পতাকা। কোনওটা আধপোড়া, কোনওটার শতছিন্ন অবস্থা!ধুলোমাখা সিপিএমের পতাকার পাশেই উড়ছে তৃণমূলের ঝান্ডা!অভিযোগ, মঙ্গলবার সিপিএমের এরিয়া কমিটির সম্মেলন শেষেই, পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে বামেদের মঞ্চ। শহিদ বেদিতে লাগানো সিপিএমের পতাকাও জলে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। 

পশ্চিম মেদিনীপুর হাতিগেড়িয়া সিপিএমের এরিয়া কমিটি  সম্পাদক গৌতম রায় বলেন, গতকাল এখানে আমাদের সিপিএমের এরিয়া কমিটির সম্মেলন ছিল। আমাদের জেলা আর রাজ্যের নেতারা ছিলেন।এখানে যাঁরা তৃণমূলীরা, তাঁরা ক্ষুব্ধ আমাদের ওপর। কারণ এখানে আমরা পঞ্চায়েতে জিতি। হাতিগেড়িয়াতেও পঞ্চায়েতে জিতি। তাই তাঁরা একেবারে হিংস্র হয়ে রাতের বেলা আমাদের পার্টি অফিস ভেঙেছে। আমাদের ঝান্ডা নামিয়েছে, পুড়িয়ে ফেলে দিয়েছে।আমাদের শহিদ বেদিতেও পতাকা নামিয়েছে। সিপিএমের দাবি,  কেশিয়াড়ির দুধেবুধে ও হাতিগেড়িয়া,  এই দুটি বুথেই পঞ্চায়েত ভোটে তারা জয়ী হয়। সেই আক্রোশ থেকেই সিপিএমের এরিয়া কমিটির সম্মেলন শেষে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।

যদিও হামলার অভিযোগ অস্বীকার করে সিপিএমের অন্তর্দ্বন্দ্বের দিকে আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুর মহিলা তৃণমূল কংগ্রেস জেলা সভানেত্রী মামনি মাণ্ডি বলেন,  এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। তৃণমূল কংগ্রেস কখনও সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর করতে যাবে না। তাঁদের নিজেদের মধ্যে লড়াই লেগেছে। কালকে আমরা শুনেছিলাম এই দুধে-বুথে বুথে তাঁদের একটা সম্মেলন না কী ছিল। নিজেদের মধ্যে মারপিট করে হয়ত এই ভাঙচুরটা নিজেরাই করেছে। দোষারোপ-পাল্টা দোষারোপ, শাসক-বিরোধী শিবিরের মধ্যে ঘটনা ঘিরে চলছে রাজনৈতিক চাপানউতোর।কিন্তু হামলা চালাল কারা? এলাকার সিপিএম নেতৃত্বের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কেশিয়াড়ি থানা।

 আরও পড়ুন, অবশেষে মানল বাংলাদেশ সরকার ! 'সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে..'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Baruipur Encounter: পুলিশি এনকাউন্টারে মৃত্যু ধৃত প্রভাস মণ্ডলের, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার-তদন্তে এবার CID
Baruipur Encounter: পুলিশি এনকাউন্টারে মৃত্যু ধৃত প্রভাস মণ্ডলের, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার-তদন্তে এবার CID
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, অশান্তির ঘটনায় ব্যাপক ধরপাকড়
বারুইপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, অশান্তির ঘটনায় ব্যাপক ধরপাকড়
Baruipur News: 'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
NIA Raids: IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি
NIA Raids: IS ও আল কায়েদার জেহাদি মতাদর্শ প্রচারের অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে ২০ জায়গায় NIA তল্লাশি

ভিডিও

TMC News : শুধুই ত্রিপল নয়! প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন খুলে এ কী মিলল?
TMC News: নতুন সরকারকে এই রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে:স্নেহাশিস
TMC Protest: হাইকোর্টের নির্দেশে কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে তুলকালাম | ABP Ananda Live
BJP Government: নবান্নে শিল্পমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক মিৎসুবিশি কর্তাদের | ABP Ananda Live
Samik Bhattacharya: মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় TMC-র ছেলেরাই তালা লাগিয়ে দিয়েছে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget