এক্সপ্লোর

জলমগ্ন নারায়ণগড়ে রেশনে কম সামগ্রী দেওয়ার অভিযোগ, বিক্ষোভ স্থানীয়দের

অভিযোগ পেলে সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে জেলা খাদ্য দফতরের তরফে।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: রেশনে কম সামগ্রী দেওয়া হচ্ছে, এই অভিযোগে আজ বিক্ষোভ দেখালেন জল দুর্গত এলাকার মানুষ। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে গোপীনাথপুরে আজ সকালে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা।  পরে স্থানীয় তৃণমূলের নেতৃত্বের হস্তক্ষেপে বিক্ষোভ মেটে।  অভিযোগ পেলে সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে জেলা খাদ্য দফতরের তরফে।

রেশনে কম সামগ্রী দেওয়ার অভিযোগ। দোকানের সামনে বিক্ষোভ গ্রাহকদের। কয়েকদিন আগে বৃষ্টিতে ভেসেছে ঘর গেরস্থালী। ত্রাণের জন্য এখন অন্যতম ভরসা রেশন। কিন্তু, এই চরম দুর্যোগেও, সেই রেশনেও বিলি বণ্টন নিয়ে অভিযোগ উঠল। 

রেশন সামগ্রী কম দেওয়া হয়েছে, এই অভিযোগে শুক্রবার রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। বিক্ষোভের এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খুড়শী গ্রাম পঞ্চায়েত এলাকার গোপিনাথপুরে। গ্রাহকরা এদিন সকালে রেশন নিতে এসেছিলেন। তাঁদের দাবি, রেশন দোকানে আসার পর বলা হয় সামগ্রী কম দেওয়া হচ্ছে।  

রেশন ডিলার সাংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। যদিও রেশন দোকানের এক কর্মীর দাবি, কয়েকদিন আগে জল জমার কারণে অনেক রেশন সামগ্রী নষ্ট হয়ে যায়। তাই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেই রেশন সামগ্রী কম দেওয়া হয়েছে।  

রেশন দোকানের কর্মী নীলকান্ত জানার দাবি, জলে রেশন নষ্ট হয়ে যায়।  তাই বিডিওর সঙ্গে কথা বলে খাদ্য দফতরের অফিসারের সঙ্গে কথা বলে ১৫ শতাংশ রেশন সামগ্রী কম দেওয়া হয়েছে। রেশন স্লিপও গ্রাহকদের দেওয়া হয়নি। 

তৃণমূল নেতা ও খুড়শী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কান্টু রায়ের কথায়,  ডিলারের রেশন সামগ্রী জলে নষ্ট হয়। তিনি খাদ্য দফতরের অফিসে আবেদন করেছিলেন।  প্রশাসনের  তরফে জানানো হয়, মানুষকে রেশন দিতে হবে। অভিযোগ আসেনি। কেউ অভিযোগ করলে রেশন ডিলারকে বলে ব্যবস্থা করব।

নারায়ণগড় ব্লকের ফুড সাপ্লাই অফিসার সৌম্যকান্তি দাস জানিয়েছেন,  আমার কাছে সেরকম অভিযোগ আসেনি। যদি কোনও গ্রাহক কম পেয়ে থাকেন,তাহলে ব্যবস্থা করব। 

জলে ভেসেছে ঘর। এখন গ্রামবাসীরা ছাদের নীচে আবার ফিরতে পেয়েছেন বটে, কিন্তু পেট চলবে কী করে, সেই চিন্তাই বড় হয়ে দেখা দিয়েছে।  এই পরিস্থিতিতে রেশন বণ্টন ব্যবস্থা কবে স্বাভাবিক হবে, তারই প্রতীক্ষায় গ্রাহকরা।  

সেরা শিরোনাম

West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget