এক্সপ্লোর

WB Dengue Update: ডেঙ্গি প্রতিরোধে কী পদক্ষেপ? নবান্নে পর্যালোচনা বৈঠক মুখ্যসচিবের

Dengue Situation: দিকে দিকে স্বজন হারানোর কান্না। রাজ্যে বেড়েই চলেছে ডেঙ্গি সংক্রমণ। সেই সঙ্গেই বাড়ছে ডেঙ্গি আক্রান্ত মৃতের সংখ্যা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: ডেঙ্গি (Dengue) প্রতিরোধের পদক্ষেপ নিয়ে পঞ্চায়েত দফতরের আধিকারিকদের সঙ্গে নবান্নে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যসচিব। পরিস্থিতি পর্যালোচনায় বুধবার ফের নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। এদিকে, ডেঙ্গি প্রতিরোধে আধা শহরাঞ্চলে জল ও আবর্জনা নিষ্কাশনে এখন থেকেই কোমর বেঁধে নামতে চাইছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।

নবান্নে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যসচিব: দিকে দিকে স্বজন হারানোর কান্না। রাজ্যে বেড়েই চলেছে ডেঙ্গি সংক্রমণ। সেই সঙ্গেই বাড়ছে ডেঙ্গি আক্রান্ত মৃতের সংখ্যা। এদিন মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত এক যুবকের। এই উদ্বেগজনক পরিস্থিতিতে মঙ্গলবার, নবান্নে পঞ্চায়েত দফতরের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যসচিব। সূত্রের খবর, বুধবারও ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ফের নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। বৈঠকে থাকবেন স্বাস্থ্য ও নগরোন্নয়ন দফতরের সচিব, সব মেডিক্য়াল কলেজের অধ্য়ক্ষ ও স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তারা।

 

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২ বছর ধরে শহরতলিতে প্রাথমিকভাবে ডেঙ্গির প্রকোপ বেশি দেখা যাচ্ছে। সেখানকার মানুষ শহর এবং অন্য়ত্র যাতায়াত করছেন। ফলে শহরতলি থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে ডেঙ্গি সংক্রমণ। যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা দীপঙ্কর মাজি বলেন, দেখা গিয়েছে, "ডেঙ্গি বেশি হয় শহরতলিতে। মানুষের কাজকর্ম, বসতি শহরের মতো অথচ নিকাশি শহরের মতো নয়। যার ফলে মশা জন্মানোর মতো অনুকূল পরিস্থিতি রয়ে যায়। আবর্জনা জমা জল সরিয়ে ফেলা গেলে লার্ভা জন্মাবে না। লার্ভা না জন্মালে মশার সংখ্যা কমানো যাবে এবং ডেঙ্গি ঠেকানো যাবে।''

এই পরিস্থিতিতে ডেঙ্গি সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে থাকা উত্তর ২৪ পরগনা ছাড়াও, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া সহ ৮টি ডেঙ্গি প্রবণ জেলার পঞ্চায়েতের আধিকারিক ও সদস্য়দের নিয়ে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত হল বিশেষ কর্মশালা। যেখানে জল, আবর্জনা নিষ্কাশন নিয়ে আলোচনা হয়। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের স্পেশাল কমিশনার সুক্তিশীতি ভট্টাচার্য বলেন, “আধিকারিকদের ডেকে এনে কর্মশালা করছি। এই সমস্ত জায়গায় যাতে আবর্জনা নিষ্কাশন,জল নিষ্কাশন ঠিক নেই। যার ফলে বাড়বাড়ন্ত হচ্ছে। সেগুলো যাতে এবছর থেকেই শুরু করা যায়। প্রশাসনের থেকে পঞ্চায়েতের আধিকারিকদের শেখানো ও সচেতন করা। আবর্জনা ঠিক ঠাক সরানো হচ্ছে না। কী করা উচিত।’’ আগামী বছর ডেঙ্গির বাড়বাড়ন্ত ঠেকাতে এখন থেকেই আধা শহরাঞ্চলে জল ও জঞ্জাল নিষ্কাশনে ব্য়বস্থা নিচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। প্রত্য়েক মাসে কাজের পর্যালোচনা করা হবে। শহর এবং গ্রামাঞ্চলেও জল ও আবর্জনা নিষ্কাশনে নজর দেওয়া হবে।

আরও পড়ুন: Alipurduar News: উঠল দূর হঠো স্লোগান, অন্তর্বতী উপাচার্যকে ঘিরে কালো পতাকা আলিপুরদুয়ারে

সেরা শিরোনাম

Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget