এক্সপ্লোর

Kuntal Ghosh: নিয়োগ সংক্রান্ত কী কথাবার্তা হয়েছিল টেক্সটে? ইডির হাতে কুন্তলের হোয়াটস অ্যাপ চ্যাট!

এমন কী কথাবার্তা হয়েছিল ওই টেক্সটে? জানতে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে ইডি। খতিয়ে দেখা হচ্ছে মিডল ম্য়ানের ভূমিকাও।

কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ফ্ল্য়াট থেকে বাজেয়াপ্ত হওয়া ডায়েরির পর, এবার ইডির হাতে কুন্তলের হোয়াটস অ্য়াপ চ্য়াট! ইডি সূত্রে খবর, ডায়েরির কয়েকটি হিসেবের সূত্র ধরে উঠে আসা তথ্য় যাচাই করতে গিয়ে, সামনে এসেছে টেক্সটগুলি। যেখানে বেশ কয়েকটি জেলার মিডলম্য়ানদের সঙ্গে নিয়োগ সংক্রান্ত কথাবার্তা হয়েছে মেসেজে। তবে, একাধিক টেক্সট-ই ডিলিট করে দেওয়া হয়েছে। এমন কী কথাবার্তা হয়েছিল ওই টেক্সটে? জানতে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে ইডি। খতিয়ে দেখা হচ্ছে মিডল ম্য়ানের ভূমিকাও। ইতিমধ্যেই তাপস মণ্ডলের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে ইডি। দুজনের মধ্য়ে ঠিক কী কী বিষয়ে কথা হত, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।

নিয়োগ-দুর্নীতিতে গ্রেফতার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের জোড়া ডায়েরিও ইডি-র নজরে। প্রাথমিকভাবে ইডির অনুমান, এই দুই ডায়েরিতেই রয়েছে টাকা পয়সার সমস্ত হিসেব। কুন্তল ঘোষকে গ্রেফতারের দিন, তাঁর ঘর থেকে এই দুই ডায়েরি বাজেয়াপ্ত করে ইডি। সূত্রের খবর, সেই দুই ডায়েরিতে সাঙ্কেতিক ভাষায় বেশ কিছু ডিজিট লেখা রয়েছে। কুন্তলকে জেরা করে সেই সব সাঙ্কেতিক ভাষার অর্থ জানতে চাইছে ইডি। ইডির অনুমান, এই ডায়েরিতেই লুকিয়ে আছে, চাকরি বিক্রির বিনিময়ে কুন্তলের টাকা নেওয়ার অঙ্কটা। এদিকে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর পর আরও সতর্ক হয়ে গেছে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, কুন্তলকে জেরা করার সময় আগাগোড়া ভিডিওগ্রাফি করা হচ্ছে। যাতে, পরে কোনওরকম অত্যাচারের অভিযোগ না করতে পারেন কুন্তল। যখন জেরা করা হচ্ছে না, তখনও কুন্তলকে রাখা হচ্ছে সিসি ক্যামেরার নজরে। রাতে কুন্তলের উপর নজর রাখতে থাকছেন ইডি-র সিনিয়র আধিকারিক। সূত্রের খবর, কুন্তল শৌচালয়ে গেলেও তার উপর নজর রাখা হচ্ছে। 

নিয়োগকাণ্ডে আপাতত ইডির জালে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। কিন্তু প্রশ্ন উঠছে, কোটি কোটি টাকা তোলার যে অভিযোগ উঠছে, তা কি কুন্তল একাই তুলেছিলেন? না, টাকা তুলতে এজেন্টও রেখেছিলেন তিনি? এই প্রেক্ষাপটেই সামনে আসছে বেশ কয়েকটি নাম। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি। তদন্তে নেমে ৩০ কোটির হিসেব পাওয়া গেছে। টাকা নিয়েছেন বলে স্বীকারও করেছেন কুন্তল। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা কি কুন্তল একাই তুলেছেন?টাকা তোলার জন্য কি এজেন্ট রেখেছিলেন কুন্তল? যদি তাই হয়, তবে নিয়োগ দুর্নীতির নেটওয়ার্কে কারা কারা যুক্ত? 

এই প্রসঙ্গেই সামনে এসেছে বেশ কিছু নাম!তাঁদের মধ্যে গোপাল দলপতির নাম শোনা গিয়েছিল কুন্তলের মুখেই। কে এই গোপাল দলপতি? কীভাবে তিনি নিয়োগ দুর্নীতিকাণ্ডে যুক্ত? তারই খোঁজে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার কসবা গ্রামে গোপালের বাড়িতে পৌঁছেছিলাম আমরা। কিন্তু পরিবারের সদস্যদের দাবি, গোপালের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগই নেই।

জানা গেছে, চিটফান্ড মামলায় গ্রেফতার হয়ে গোপাল দলপতি এখন তিহাড় জেলে বন্দি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গোপাল দলপতির সঙ্গেই সামনে এসেছে তাপস মিশ্রের নাম। পূর্ব মেদিনীপুরের কাঁথি এক নম্বর ব্লকের ভন্ডুবসান গ্রামের বাসিন্দা তাপস।

গত বছর ডিসেম্বরে তাঁর বাড়িতে গিয়ে হাজিরার নোটিস সেঁটে দিয়ে এসেছিল ইডি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাপস মণ্ডলের মুখে শোনা গিয়েছিল তন্ময় গোস্বামী নামে আরও একজনের নাম। বাঁকুড়ার তালডাংরা বাজারে, ঝাঁ চকচকে, ক্লোজ সার্কিট ক্যামেরায় মোড়া এই দোতলা বাড়িতেই থাকেন তন্ময় গোস্বামী। প্রতিবেশীরা জানিয়েছেন, আগে পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ ছিলেন তন্ময়। সূত্রের খবর, তন্ময় গোস্বামী, তাপস মিশ্র এবং গোপাল দলপতি - নিয়োগ দুর্নীতির তদন্তে এই ৩ জনের ভূমিকা খতিয়ে দেখছে ইডি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget