এক্সপ্লোর

Kolkata Metro: এখনও 'সবুজ' হয়নি সিগনাল, কবে গড়াবে নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে মেট্রোর চাকা?

New Garia Airport Metro: ফেব্রুয়ারিতে নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটের একাংশে মেট্রোর সিগনাল সবুজ হওয়ার কথা ছিল। কিন্তু, অগাস্ট মাস হতে চললেও সিগনাল বসানো যায়নি এই রুটে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: থমকে নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটের মেট্রোর (New Garia-Airport Metro) চাকা। সিগন্যাল ব্যবস্থা সম্পূর্ণ না হওয়ায় চালু করা যায়নি পরিষেবা। তবে মেট্রো সূত্রে খবর, ডিসেম্বরের মধ্যে সিগন্যাল ব্যবস্থার কাজ হয়ে যাবে। তারপরই চলবে রুবি পর্যন্ত মেট্রো।

কবে গড়াবে মেট্রোর চাকা? 

ফেব্রুয়ারিতে নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটের একাংশে মেট্রোর সিগনাল সবুজ হওয়ার কথা ছিল। কিন্তু, অগাস্ট মাস হতে চললেও সিগনাল বসানো যায়নি এই রুটে।প্রথম ধাপে নিউগড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচল করবে। ফেব্রুয়ারিতেই কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মিলেছে।কিন্তু, তারপর ৬ মাস কেটে গেছে, গড়ায়নি মেট্রোর চাকা।

এর মাঝে ঘটে গিয়েছে বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা।মৃত্যু হয়েছে বহু মানুষের। কারণ হিসেবে উঠে আসে সিগন্যাল ও পয়েন্ট সেটিং-এ গন্ডগোলের কথা। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিগন্যালের ক্ষেত্রে কোনওরকম সমঝোতা করা যাবে না। ফলে সিগন্যাল ব্যবস্থা সপূর্ণ না হওয়া পর্যন্ত মেট্রো চালু হচ্ছে না নিউগড়িয়া-রুবি রুটে।

বর্তমানে জোকা-তারাতলার মধ্যে সিগন্যালিং সম্পূর্ণ না হওয়ায় একটি রেক চলাচল করে। সময় লাগছে বেশি। সূত্রের খবর, এর ফলে যাত্রী হচ্ছে না ওই রুটে। লাভ হচ্ছে না মেট্রো কর্তৃপক্ষের। জোকা-তারাতলার মতো নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত একটি রেক চলাচলের কথা ছিল। ওয়াবন ট্রেন অ্যাট টাইম সিস্টেমে সময় লাগছিল। সিগনালিং ব্যবস্থা না থাকায় মেট্রো চালুর সিদ্ধান্ত বদল। মেট্রো সূত্রে খবর, এবছরের ডিসেম্বরের মধ্যে সিগনাল-এর কাজ শেষ করে মেট্রো চালু করা হবে। প্রথম ধাপে নিউ গড়িয়া থেকে ৫টি স্টেশনের মধ্যে দৌড়বে মেট্রো। সেগুলি হল নিউ গড়িয়া,হাইল্যান্ড পার্ক, মুকুন্দপুর, কালিকাপুর ও রুবি। 

এদিকে জট কাটিয়ে অবশেষে শুরু হয়েছে টেকনোপলিস মোড়ের (Technopolis More) কাছে নবদিগন্ত মেট্রো স্টেশন (Nabadiganta Metro Station) তৈরির কাজ। নিউ গড়িয়া (New Garia) থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো প্রকল্পের এটি হবে ১৩ তম স্টেশন। ১৮০ মিটার লম্বা ও ৩৫ মিটার চওড়া এই মেট্রো স্টেশন। এই কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Kunal Ghosh: 'বুদ্ধবাবুর ঔদ্ধত্যে বহু ক্ষতি হয়েছে, স্বাস্থ্যের খোঁজ রাখছেন মুখ্যমন্ত্রী' মন্তব্য কুণালের

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget