এক্সপ্লোর

Sougata Roy On College Fest: "এত টাকা আসে কোথা থেকে?'' কলেজ ফেস্টে টাকার উৎস নিয়ে বিস্ফোরক সৌগত রায়

Sougata Roy: বরানগরে টিএমসিপির তরফে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে এদিন তৃণমূল সাংসদ বলেন, "কেকে গান গাইতে এসে মারা গেল, আমি ভাবি, এত টাকা আসে কোথা থেকে?

কলকাতা: বিপুল খরচে কলেজ ফেস্ট, টাকার উৎস নিয়ে বিস্ফোরক সৌগত রায় (Sougata Roy)। বরানগরে টিএমসিপির (TMCP) তরফে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে এদিন তৃণমূল সাংসদ বলেন, "কেকে (KK Death) গান গাইতে এসে মারা গেল, আমি ভাবি, এত টাকা আসে কোথা থেকে? ৩০, ৫০ লক্ষ টাকা কে দিয়েছে? হাওয়া থেকে তো আসে না!’ তিনি আরও বলেন, "এই টাকার জন্য পাড়ার মস্তান, প্রোমোটারের কাছে সারেন্ডার করলাম। হইহল্লা দরকার, কিন্তু প্রথমেই সারেন্ডার করলে পরে লড়াই করব কী করে?''

কলেজ ফেস্টে টাকার উৎস নিয়ে প্রশ্ন সৌগতর: গত ৩১ মে কলকাতায় নজরুল মঞ্চে গুরুদাস কলেজের অনুষ্ঠানের পর মৃত্যু হয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথের। সঙ্গীত মহলে তিনি কে কে নামেই পরিচিত ছিলেন। গুরুদাস কলেজের এই অনুষ্ঠান আয়োজন করেছিল তৃণমূল ছাত্র সংসদ। সঙ্গীতশিল্পীর মৃত্যুর পরই নানা প্রশ্ন উঠে আসে। কেন ভিড় নিয়ন্ত্রণ করা যায়নি? কেন অসুস্থতা সত্ত্বেও নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি? তেমনই প্রশ্ন ওঠে কলেজ ফেস্টের জন্য এই বিপুল অঙ্কের টাকার উৎস নিয়ে। এবার সেই একই প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বরানগরের অনুষ্ঠান থেকে প্রশ্ন তোলেন, "এত টাকা আসে কোথা থেকে? ৩০, ৫০ লক্ষ টাকা কে দিয়েছে?'' 

পাল্টা কটাক্ষ বিরোধীদের: তৃণমূল সাংসদের এই মন্তব্যে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা। এবিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বলেন, "তিনি যে রাজনৈতিক দলের সাংসদ সেই রাজনৈতিক দল গ্রামগঞ্জে সব জায়গায় এই ধরনের টাকা দিয়ে অনুষ্ঠান করছে। টাকাটা কোথা থেকে আসছে? আজকে কে কে-র ২৫ লক্ষ-২৬ লক্ষ টাকা নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। এটা তো পশ্চিমবঙ্গব্যাপী। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত একই চিত্র। কার উদ্দেশে করলেন? কেন করলেন? নিজের কোন অবস্থানকে স্পষ্ট করলেন সেটা ভিন্ন বিষয় কিন্তু এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। এই টাকা কোথা থেকে আসছেন সেটা উনি জানেন না!'' সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) কথায়, "কে কে-র মৃত্যুর পর এই কথাটাই বলেছিলাম। কলেজের ইউনিয়ন বলে তো কিছু নেই। তাহলে ইউনিয়নের নামে টাকা দেওয়ার ব্যবস্থা কলেজ কর্তৃপক্ষ কী করে করল? এটা কি অনুপ্রেরণা? না কি এটা কলেজকে সামনে রেখে তোলাবাজি, না কি এটা বাইরের তোলাবাজ, তাঁদের কাছে সারেন্ডার করা! আজকে সৌগতবাবু বলাতে ভাল লাগছে। পারলে দলের মধ্যে লড়াইয়ে সাহায্য করুন।''

আরও পড়ুন: Abhishek Banerjee: 'উন্নয়নের লড়াইয়ে ভোকাট্টা করে দেব বিজেপিকে,' চ্যালেঞ্জ অভিষেকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget