এক্সপ্লোর

Hooghly News: সিঙ্গুরের মাটিতে প্রথম সরষের বীজ ছড়িয়েছিলেন কে? স্কুলের প্রশ্নে বিতর্ক

Singur: ২০১৬ সালের ২০ অক্টোবর, টাটা প্রকল্পের সেই জমিতে ফের চাষ শুরুর উৎসাহ দিতে, সরষের বীজ ছড়িয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমনাথ মিত্র, কলকাতা: ইতিহাসের প্রশ্নপত্রের একটি প্রশ্ন ঘিরে ফের শুরু হল বিতর্ক! এক স্কুলে ক্লাস এইটের ইতিহাসে প্রশ্ন এসেছে, সিঙ্গুরের মাটিতে প্রথম সরষের বীজ ছড়িয়েছিলেন কে? প্রসঙ্গত উল্লেখ্য, সিঙ্গুরে চাষিদের জমি ফিরিয়ে দেওয়ার পর ২০১৬-র ২০ অক্টোবর, ফের চাষ করার উৎসাহ দিতে, সরষের বীজ ছড়িয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

স্কুলের প্রশ্নে বিতর্ক: সিঙ্গুরের মাটিতে প্রথম সরষের বীজ ছড়িয়ে দিয়েছিলেন কে? স্কুলের প্রশ্নপত্রে এ হেন প্রশ্ন নিয়ে ফের শুরু হল বিতর্ক। সিঙ্গুরে তৃণমূলের কৃষিজমি আন্দোলনের পর দেড় দশক কেটে গেছে। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, সিঙ্গুরে টাটা প্রকল্পের জন্য অধিগৃহীত জমি, চাষিদের ফিরিয়ে দিয়েছে রাজ্য সরকার। ওই বছরেরই ২০ অক্টোবর, টাটা প্রকল্পের সেই জমিতে ফের চাষ শুরুর উৎসাহ দিতে, সরষের বীজ ছড়িয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সংক্রান্ত প্রশ্নই এবার স্থান পেয়েছে সিঙ্গুরের গোলাপ মোহিনী মল্লিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির প্রশ্নপত্রে।

ইতিহাস বিষয়ে এককথার একটি প্রশ্নে পড়ুয়াদের থেকে জানতে চাওয়া হয়েছে, সিঙ্গুরের মাটিতে প্রথম সরষের বীজ ছড়িয়ে দিয়েছিলেন কে? তবে এই প্রশ্নে কোনও নির্দিষ্ট সময় বা সালের কথা বলা হয়নি। গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সিঙ্গুরের বিজেপি নেতা মধুসূদন দাস বলেন, “ভুলে ভরা ইতিহাস। যাদের নাম আছে, তাঁদের অনেকে জেল খাটছে। যা বলবে, তাই শিক্ষক শিক্ষিকাদের শুনতে বাধ্য করা হয়।’’

মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির একটি বইয়ের নাম অতীত ও ঐতিহ্য। সেখানেই একটি অধ্যায় হল- কৃষিজমির অধিকার- সিঙ্গুর গণ আন্দোলন। সেখানে টাটার ছোটগাড়ির কারখানাকে কেন্দ্র করে জমি অধিগ্রহণ, কৃষকদের আন্দোলন, জমি ফেরত দেওয়া-সহ একাধিক বিষয় রয়েছে। সেই অধ্যায় থেকেই প্রশ্ন দেওয়া হয়েছে গোলাপ মোহিনী মল্লিক বালিকা উচ্চ বিদ্যালয়ে। এ নিয়ে অবশ্য বিতর্কের কিছু দেখছে না শাসকদল। সিঙ্গুরের তৃণমূলের ব্লক সভাপতি গোবিন্দ ধাড়া  বলেন, “পাঠ্য পুস্তকের সিলেবাসে আছে এবং তা থেকেই প্রশ্ন হয়েছে। বিজেপি এটা নিয়েছে যেভাবে তাচ্ছিল্য করছে সেটা ঠিক নয়। তাদের চরিত্রই এসব করা।’’ ওই স্কুলের শিক্ষিকা বনানী চৌধুরী বলেন, “এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন দেওয়া হয়নি। তাই একটি সহজ ছোট প্রশ্ন দেওয়া হয়েছিল। তবে ২০১৬ সালটা উল্লেখ করলে ভাল হত। এটা নিয়ে ব্যঙ্গ করা উচিত নয়।’’ তবে এই ঘটনা প্রথম নয়। এর আগে, ২০১৯ সালে, সিঙ্গুরেরই মহামায়া হাইস্কুলে অষ্টম শ্রেণিতেই প্রশ্ন এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কবে সিঙ্গুরের মাটিতে সরষের বীজ ছড়িয়ে দিয়েছিলেন? আর এবার অনেকটা একই ধরনের প্রশ্ন ঘিরে ফের বিতর্ক শুরু হল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: Weather Today: বৃষ্টি দুর্যোগে আজও ভাসবে বাংলা? কোন কোন জেলায় সতর্কতা?

সেরা শিরোনাম

News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget