এক্সপ্লোর

Kolkata: কে হবেন কলকাতা পুরসভার অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান? মনোনয়ন পর্ব মিটতেই শুরু তরজা

Kolkata News: কলকাতা পুরসভার মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, 'আমাদের ৫ জন দিয়েছেন মনোনয়ন। অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হবেন পরে ঠিক হবে। কেউ বিরোধী সেভাবে ঠিক হয়নি।'

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কে হবেন কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) অ্যাকাউন্টস কমিটির (Accounts Committee) চেয়ারম্যান (Chairman)? বিরোধী দলের কোনও কাউন্সিলর? নাকি রাজ্য বিধানসভার মতো এক্ষেত্রেও শাসকের লোককেই বসানো হবে দায়িত্বে? মনোনয়নপর্ব মিটতেই তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া।  

কে হবে পুরসভার অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান

সবুজ সুনামি বয়ে গিয়েছে এবারের কলকাতা পুরভোটে। ছোট লালবাড়িতে বিরোধী শিবিরের অস্তিত্ব কার্যত টিমটিমে। আর তা থেকেই উঠছে প্রশ্ন, কাকে করা হবে কলকাতা পুরসভার অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান? প্রথা মেনে বিরোধী শিবির থেকেই কাউকে নির্বাচিত করা হবে? নাকি রাজ্য বিধানসভার মতো কলকাতা পুরসভাতেও অ্যাকাউন্টস কমিটির দায়িত্ব দেওয়া হবে শাসকদলেরই কাউকে।  

বৃহস্পতিবার ছিল কলকাতা পুরসভার অ্যাকাউন্টস কমিটি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মোট ৭ সদস্যের হয় এই কমিটি। তার মধ্যে থেকেই একজনকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। কলকাতা পুরসভার ৩ জন বিজেপি কাউন্সিলর অ্যাকাউন্টস কমিটি নির্বাচনে মনোনয়ন জমা দেননি। কলকাতা পুরসভা সূত্রে খবর, কংগ্রেসের সন্তোষ পাঠক, বামেদের মধুছন্দা দেব এবং তৃণমূলের ৫ জন সহ মোট ৭ জনের নামই জমা পড়েছে। তাই অ্যাকাউন্টস কমিটির সদস্য নির্বাচনের জন্য আর ভোটাভুটির প্রয়োজন পড়েনি। 

শেষ হয়েছে মনোনয়ন পর্ব

কলকাতা পুরসভার মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, 'আমাদের ৫ জন দিয়েছেন মনোনয়ন। অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে হবেন পরে ঠিক হবে। কেউ বিরোধী সেভাবে ঠিক হয়নি।' এখন দেখার চেয়ারম্যান কাকে করা হয়? কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'দেখা যাক এরপর কাকে করা হয়।'

কলকাতা পুরসভার ৯২ নম্বর ওয়ার্ডের সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব বলেন,'দল নির্দেশ দিয়েছে। তাই নমিনেশন জমা দিয়েছি। কিন্তু আমরা যতজন রয়েছি কারওরই তো বিরোধী দলের তকমা নেই। আদৌ বিরোধী কাউকে দেবে কিনা, দেখা যাক।'

আরও পড়ুন: Hooghly News: প্রকল্পে কেন্দ্রের ৬০ শতাংশ টাকা, উদ্বোধনে একা মুখ্যমন্ত্রী কেন? প্রশ্ন রেলের

বিজেপি কাউন্সিলর সজল ঘোষের বক্তব্য, তৃণমূলের যা সংখ্যাধিক্য রয়েছে, তাতে আমাদের মনোনয়ন জমা দিয়েও লাভ হত না। তাই মনোনয়ন জমা দিইনি। কলকাতা পুরসভায় এর আগের টার্মে বিজেপির টিকিটে নির্বাচনে জিতে তৃণমূল যোগ দেওয়া বাপি ঘোষকে অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। কী হয় সেটাই দেখার। 
কে হবেন চেয়ারম্যান?

সেরা শিরোনাম

Hooghly News: দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
দীর্ঘ ১৪ বছর পর সরল বাধা, খানাকুল-তারকেশ্বর রুটে ফের চালু বাস পরিষেবা
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
'কালীঘাট তৃণমূল'-এর ছাত্র-যুবকে মিছিলের অনুমতি হাইকোর্টের, তাৎপর্যপূর্ণ মন্তব্য় বিচারপতি সৌগত ভট্টাচার্যর, “আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে..”
TMC News : 'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
'তৃণমূলের টাকায় কপ্টার-বিমান কিনে তৃণমূলকেই ভাড়া !' অ্যাকাউন্টের টাকা খরচ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget