এক্সপ্লোর

Madan Mitra: 'দালালরাজ নিয়ে কেন থানায় অভিযোগ দায়ের করেননি?' প্রিন্সিপালকে হুমকি মদন মিত্রের

TMC MLA: ফোনে সাগর দত্ত মেডিক্যালের প্রিন্সিপালকে হুমকি কামারহাটির বিধায়কের। সাগর দত্ত মেডিক্যালের প্রিন্সিপালকে হাসপাতালে না পেয়ে ফোনে হুমকি মদনের। 

কলকাতা: সাগর দত্ত মেডিক্যাল কলেজে (Sagore Dutta Medical College) 'দালালরাজ', এবার প্রিন্সিপালকে হুমকি মদন মিত্রের (Madan Mitra)। সাগর দত্ত মেডিক্যালের প্রিন্সিপালকে হাসপাতালে না পেয়ে ফোনে হুমকি কামারহাটির তৃণমূল বিধায়কের।

প্রিন্সিপালকে হুমকি মদন মিত্রের: এদিন মেডিক্যাল কলেজের প্রিন্সিপালকে ফোন করে মদন মিত্র প্রশ্ন করেন, 'দালালরাজ নিয়ে কেন থানায় অভিযোগ দায়ের করেননি? এরপরে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢুকতে পারবেন তো?' এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক বলেন, "একটা কথা ভাল করে শুনে রাখুন। আমাদে দলের নেতা হোক বা অন্য দলের, আমাদের দলের নেতাদের ঝগড়াতেও যদি মানুষের ক্ষতি হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার দলে কেউ দুর্নীতিপরায়ণ থাকবে না। আমার অফিসে জমা দিন চিঠি। দল তাঁকে প্রশয় দেবে না। অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন। আমি যদি দেখি কিছু নেতার সুস্বাস্থ্যের জন্য বাংলার গরিব নাগরিকের স্বাস্থ্য খারাপ হচ্ছে প্রতিবাদ করব না আমি! কেন দিনের পর দিন মেডিক্যাল কলেজের সুপারদের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে!''

রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজ - সর্বত্র ছড়িয়ে রয়েছে দালাল-জাল। এই অভিযোগও অবশ্য নতুন নয়। সম্প্রতি, কামারহাটিতে, সাগরদত্ত মেডিক্যাল কলেজে এক রোগীর মৃত্যুর নেপথ্যে দালালরাজের অভিযোগে সরব হন খোদ এলাকার তৃণমূল বিধায়ক মদন মিত্র। চক্রের কারবারিদের রীতিমতো হুঙ্কার দেন তিনি। শনিবার সাগর দত্তে দালাল-চক্রের অভিযোগ তুলে ২ জনের নাম নেন মদন মিত্র। অভিযুক্তদের বিরুদ্ধে হাসপাতাল চত্বরে পোস্টারও পড়ে। কামারহাটির ২ নম্বর ওয়ার্ডের তুঁতবাগানের এক তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, দালাল চক্রের বিরুদ্ধে পোস্টার দেওয়ায় তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে। NRS এবং SSKM - কলকাতার এই দুই মেডিক্যাল কলেজ থেকে দালালচক্রে জড়িত অভিযোগে মোট ৬-জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু, কামারহাটির ঘটনায় কেউ ধরা না পড়ায়, নিজের সরকারের পুলিশ-কেই আগেই কাঠগড়ায় তুলেছেন মদন মিত্র।

গতকাল কামারহাটির বিধায়ক বলেন, 'হাসপাতালে দালালদের প্রতিদিনের আয় ৫০ হাজার টাকা। কলকাতা পুলিশ এসএসকেএম, এনআরএসে ধরেছে, তার মানে এতদিন ছিল! কামারহাটিতে দালালরাজের বিরুদ্ধে যারা মিছিল করেছিল, তাদের বাড়ি ভেঙে দিয়েছে। বউ-বাচ্চাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। কলকাতায় গ্রেফতার হল, আর কামারহাটিতে ধরতে পারছে না? পুলিশ ধরতে পারে না, এটা হয়?' মন্তব্য কামারহাটির বিধায়ক মদন মিত্রর।       

আরও পড়ুন: West Midnapore Dengue: বাড়ছে ডেঙ্গির প্রকোপ, খড়গপুর পুরসভায় ডেপুটেশন সিপিএমের

সেরা শিরোনাম

Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget