এক্সপ্লোর

Mamata Banerjee: সৌরভ বাদ কোন উদ্দেশ্যে, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Sourav Ganguly: 'অমিত শাহর ছেলে বোর্ডে আছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় বাদ কোন উদ্দেশ্যে', রাখঢাক না করে স্পষ্ট প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: 'অমিত শাহর (Amit Shah) ছেলে (Son) বোর্ডে (BCCI) আছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় (sourav ganguly) বাদ কোন উদ্দেশ্যে', রাখঢাক না করে স্পষ্ট প্রশ্ন (question) মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)। সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আইসিসি-র ভোটে সৌরভকে লড়তে দেওয়া হোক।

কী বললেন মমতা?
উত্তরবঙ্গ যাওয়ার পথে এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'দেশবাসী তথা পুরো বিশ্বের ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে বলছি, সৌরভ আমাদের গৌরব। মাঠে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন, প্রশাসনও চালিয়েছেন। তিনি বিসিসিআই সভাপতি ছিলেন। আদালত একটা নির্দেশ দিয়েছিল যাতে ওঁকে তিন বছরের মেয়াদ দেওয়া হয়। পাশাপাশি অমিত শাহের জয় শাহ-কেও ৩ বছরের মেয়াদ দেওয়া হয়। কিন্তু কেন জানি না, অমিত শাহের ছেলে রয়ে গেলেন, তা হলে সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে?' এতেই শেষ নয়। মমতার সংযোজন, 'আমি এখনও মনে করি, ওঁকে যে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে এটার একমাত্র ক্ষতিপূরণ হতে পারে আইসিসি। ভারত থেকে মাত্র ১-২ জন আইসিসি-তে যাওয়ার যোগ্য। আমি প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ করব, সৌরভকে আইসিসি-র ভোটে লড়তে দেওয়া হোক। ওঁর সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। কেন বঞ্চনার শিকার সৌরভ?' ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সম্পর্কে উচ্ছ্বসিত কথাও শোনা যায় তাঁর মুখে। বলেন, 'সকলে ওঁকে চেনে, গোটা পৃথিবী ওঁর কথা জানে। আমরা ওঁকে নিয়ে গর্বিত। শুধু বাংলা নয়। উনি পুরো দেশ তথা পৃথিবীর অহংকার।' তৃণমূলনেত্রীর বক্তব্য, 'সরকারকে অনুরোধ, রাজনীতি করবেন না। প্রতিহিংসাপরায়ণ হবেন না। উনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন। ক্রিকেট, খেলাধুলোর কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিন।'

বিতর্কের প্রেক্ষাপট...
ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষপদ থেকে সরে যেতে কার্যত বাধ্য হচ্ছেন সৌরভ, এমন জল্পনাই তুঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে। ক্রিকেট প্রশাসনে তাঁর ভবিষ্যৎ নিয়ে কোনও কোনও মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে। তবে বঙ্গ ক্রিকেটের অন্দরমহলে খোঁজ নিয়ে জানা যায়, সিএবি-র মসনদে ফিরতে পারেন তিনি। প্রেসিডেন্ট পদে জমা দিতে পারেন মনোনয়ন। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে যদিও জানিয়েছিলেন, আজীবন কেউ ক্রিকেট প্রশাসনে থাকবেন না। সেই সঙ্গে তাঁর আমলে ভারতীয় ক্রিকেট যে উজ্জ্বল পথে গিয়েছে, তাও তুলে ধরেছিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। গত বৃহস্পতিবার বন্ধন ব্যাঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয় সৌরভকে। সেই অনুষ্ঠানে তিনি বলেন, 'নিজে ক্রিকেট খেলেছি। ক্রিকেট প্রশাসনও সামলেছি। সেই অভিজ্ঞতা থেকে বুঝেছি যে, ক্রিকেট প্রশাসকের কাজটা অপেক্ষাকৃত সহজ। তবে একসঙ্গে অনেক কিছু করতে হয়। আমি খুব ভালবাসি এই কাজটা। যদি গত তিন বছর ভারতীয় ক্রিকেটের দিকে দেখেন, দেখবেন অনেক কিছু ভাল হয়েছে।' তবে এর মধ্যে মুখ্যমন্ত্রীর তাঁর হয়ে যে ভাবে সওয়াল করেছেন, তাতে ফের প্রাসঙ্গিক গোটা বিতর্ক।                                   

 

আরও পড়ুন:উৎসবের মরসুমে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়্যান্টের লালচোখ, খেয়াল রাখুন এই দিকে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Selling Property, Tax Rule: সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা
সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget