এক্সপ্লোর

Coochbehar News: চড়াও হয়ে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলকর্মীদের বিরুদ্ধে, অপমানে 'আত্মঘাতী' বিজেপি কর্মীর স্ত্রী?

Suicide Of BJP Worker: কোচবিহারের তুফানগঞ্জে ‘আত্মঘাতী’ বিজেপি কর্মীর স্ত্রী। অভিযোগ বাড়িতে চড়াও হয়ে তাঁর শ্লীলতাহানি করেছিলেন স্থানীয় তৃণমূলকর্মীরা।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জে (tufanganj) ‘আত্মঘাতী’ (suicide) বিজেপি কর্মীর (bjp worker) স্ত্রী (wife)। অভিযোগ বাড়িতে চড়াও হয়ে তাঁর শ্লীলতাহানি (molestation) করেছিলেন স্থানীয় তৃণমূলকর্মীরা (TMC)। সেই অপমানেই তৃণমূল বুথ সভাপতির বাড়ির সামনে বিষ খেয়ে আত্মঘাতী হন ওই মহিলা, দাবি মৃতার পরিবারের। এখনও পর্যন্ত খোঁজ নেই শাসক দলের ওই বুথ সভাপতির। ঘটনার সঙ্গে সমস্ত যোগাযোগ অস্বীকার করেছে তৃণমূল।

কী ঘটেছিল?
মৃতার স্বামীর অভিযোগ, গত শুক্রবার বিকেলে তৃণমূলের স্থানীয় বুথ সভাপতির নেতৃত্বে কয়েক জন তৃণমূলকর্মী তাঁদের বাড়িতে চড়াও হয়ে মারধর করেন। সেই সময়ই তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করা হয়। পরিবারের দাবি, এর পর অপমানে তৃণমূলের বুথ সভাপতির বাড়ির সামনে গিয়ে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই মহিলা। ঘটনার পর দু’দিন ধরে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিত্‍সা হয়েছিল তাঁর। কিন্তু শেষরক্ষা হয়নি। সোমবার মারা যান তিনি। ঘটনার পর থেকে খোঁজ নেই তৃণমূল বুথ সভাপতির। যদিও ঘাসফুলের জেলা সভাপতির দাবি, এর সঙ্গে তাঁদের দলের কোনও যোগ নেই। জমি নিয়ে পারিবারিক বিবাদের কারণেই এই ঘটনা ঘটেছে। হামলা-শ্লীলতাহানির অভিযোগে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। নিখোঁজ তৃণমূলের বুথ সভাপতির দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। দিন সাতেক আগেই হুগলিতে এক বিজেপি কর্মীর ফেসবুক লাইভে আত্মঘাতী হওয়ার ঘটনা ঘিরে হইচই পড়ে গিয়েছিল ওই জেলা তথা গোটা রাজ্য়ে। এদিনের ঘটনা ফের সেই স্মৃতি উসকে দিয়েছে পদ্মশিবিরের অনেকের মনে।

কী হয়েছিল হুগলিতে?
হুগলি চুঁচুড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কেওটা মিলিটারি কলোনির বাসিন্দা অভিষেক চৌধুরী নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন বলে খবর ছড়ায় গত মাসের একেবার শেষ দিকে। শোনা যায়, তিনি বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। মৃত্যুর ঠিক আগে ফেসবুক লাইভে তিনি অভিযোগ করেছিলেন, খুনের হুমকি দেওয়া হয়েছিল তাঁকে। কুণাল সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে তাঁকে ও তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। পুলিশ পরে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তবে এক রাজনৈতিক কর্মীর এমন মৃত্যুতে চাপানউতোর তৈরি হয় প্রবল ভাবেই। সেই ঘটনার জের মেলাতে না মেলাতেই বিজেপি কর্মীর স্ত্রীর আত্মঘাতী হওয়ার ঘটনা ঘিরে হইচই।

আরও পড়ুন:বাড়ছে আক্রান্তের সংখ্যা, মৃত্যু, উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : LPG ও CNG-র সংকট বহু পাম্পে অটোর লম্বা লাইন
LPG ও CNG-র সংকট বহু পাম্পে অটোর লম্বা লাইন
LPG Crisis : 'ডিস্ট্রিবিউটর গ্যাস দিতে পারছেন না', টান পড়েছে কলকাতার বিরিয়ানির হাঁড়িতেও; 'কী হবে জানি না'
'ডিস্ট্রিবিউটর গ্যাস দিতে পারছেন না', টান পড়েছে কলকাতার বিরিয়ানির হাঁড়িতেও; 'কী হবে জানি না'
LPG Gas Booking: মিষ্টি তৈরিতে রাশ, একের পর এক বন্ধ হওয়ার পথে হোটেল, রেস্তোরাঁও! কর্মীদের চাকরি যাওয়ার আশঙ্কা?
মিষ্টি তৈরিতে রাশ, একের পর এক বন্ধ হওয়ার পথে হোটেল, রেস্তোরাঁও! কর্মীদের চাকরি যাওয়ার আশঙ্কা?
Bus Services : প্রতীক্ষার অবসান, নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে টালা-সাঁতরাগাছি নতুন সরকারি বাস পরিষেবা চালু
প্রতীক্ষার অবসান, নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে টালা-সাঁতরাগাছি নতুন সরকারি বাস পরিষেবা চালু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget