এক্সপ্লোর

Kolkata Accident:স্কুটিতে ধাক্কা সিলিন্ডার বোঝাই গাড়ির, কুঁদঘাটে মৃত্যু যুবতীর

Woman Death: ফের সড়ক দুর্ঘটনায় প্রাণহানি, এবার কলকাতায়। নির্দিষ্ট করে বললে কুদঘাটের ইটখোলার কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ যুবতীর

হিন্দোল দে, কলকাতা:  ফের সড়ক দুর্ঘটনায় প্রাণহানি, এবার কলকাতায়। নির্দিষ্ট করে বললে কুদঘাটের ইটখোলার কাছে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ যুবতীর। ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। কী ভাবে ঘটল এমন, খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

বিশদ...
স্থানীয়রা জানাচ্ছেন, স্কুটিতে করে এক যুবক-যুবতী ইটখোলার দিকে যাচ্ছিলেন। উল্টো দিকে একটি গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ি আসছিল। গাড়িটির সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়, তাতেই মর্মান্তিক পরিণতি। প্রাথমিক ভাবে ধারণা, বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। সম্ভবত খালাসিরা গাড়িটি চালাচ্ছিলেন, দাবি স্থানীয়দের। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। আটক করা হয় খালাসি-সহ চালককে। ধরা হয়েছে গাড়িটিও। 
এই রাজ্যে সড়ক দুর্ঘটনা এখন প্রত্যেক দিনের চেনা বিষয়। উত্তর থেকে দক্ষিণ, কার্যত সব প্রান্তেই মর্মান্তিক এই ঘটনার খবর শোনা যায়। দিনদুয়েক আগের কথাই ধরা যাক। মঙ্গলবার, একদিকে হুগলি, অন্য দিকে পশ্চিম বর্ধমানে দু-দুটি পথ দুর্ঘটনায় তিন জনের প্রাণ গিয়েছিল। এর মধ্যে হুগলির ধনেখালির ঘটনায় এক জনের মৃত্যু হয়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাঁকসায় যে দুর্ঘটনাটি ঘটেছিল, তাতে মারা যান ২ জন।

দুই জেলায় জোড়া দুর্ঘটনা...
পুলিশ জানিয়েছিল, হুগলির ধনেখালিতে মাটি বোঝাই ট্র্যাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী মারা যান। সেই ঘটনা কেন্দ্র করে উত্তেজনাও ছড়িয়েছিল ধনেখালিতে। অন্য দিকে, দুর্গাপুরের কাঁকসায় ১৯ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মেরে উল্টে যায় পাথর বোঝাই একটি লরি। সকালের দিকে কাঁকসার বিরুডিহায় এই ঘটনা ঘটে। পাথর চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়। আরও ২ জন জখম হন। একটু পিছনে ফিরে দেখলেই বোঝা যাবে, এই দুর্ঘটনা ব্যতিক্রমী বা বিরল কিছু নয়। খাস কলকাতা হোক বা লাগোয়া এলাকা বা জেলার নানা প্রান্ত, কার্যত নিয়মিত পথ দুর্ঘটনার খবর শিরোনামে আসে। তাতে প্রাণহানির মতো মর্মান্তিক পরিণতিও এড়ানো যায় না বহু সময়ে। এই নিয়ে প্রশাসনের তরফ থেকে যে সচেতনতা বাড়ানোর কোনও চেষ্টাই নেই, সে কথা ভুল। কিন্তু প্রশ্ন হল, সেই চেষ্টা কি পর্যাপ্ত? তা ছাড়া নজরদারির দিকটিও কি যথেষ্ট? পাশাপাশি, এও খেয়াল রাখা দরকার যে ট্র্যাফিক-আইন নিয়ে সাধারণ মানুষই বা কতটা সচেতন?

 

আরও পড়ুন:‘সব মিথ্যে মামলা, ওঁর ভাইপো শুধু ভাল’, মমতার আক্রমণে জবাব নিশীথের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
Anubrata Mondal: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
Howrah Division: শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল
শনিবার থেকে রবিবার, টানা ৬ ঘণ্টা বন্ধ থাকবে ব্যান্ডেল লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল জানিয়ে দিল রেল

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্তের এনকাউন্টার তদন্তে CID, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেন্সিক দল
Abhishek Banerjee - Sebaashray News | সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার! | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর
Suvendu Adhikari | আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
APC College News | APC কলেজের ইউনিয়ন রুমে মিলল আপত্তিকর জিনিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget