এক্সপ্লোর

Partha Chatterjee : 'চটি ছুড়ে বেশ করেছেন', শুভ্রার পাশে দোর্দণ্ডপ্রতাপ CPM নেতাকে জুতো মারা তৃণমূলকর্মী

কঙ্কালকাণ্ডে ধৃত প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা সুশান্ত ঘোষকে জুতো মেরেছিলেন এই তৃণমূল কর্মী ।

সোমনাথ দাস, সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর : ' আরও খুশি হতাম ওই জুতোটা যদি ওনার টাকে লাগত।' ক্ষোভে ফেটে পড়ে জোকা ESI হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়ের দিকে চটি ছুড়েছেন, আমতলার বাসিন্দা শুভ্রা ঘোড়ুই। তারপর থেকেই বাংলার রোয়াক থেকে অন্দরমহল, আড্ডার ঠেক থেকে রাজনীতির আঙিনা, সব জায়গায় ঘুরে ফিরে আসছে তাঁর নাম। যদিও পরদিন সেই জোশে অনেকটাই রাশ টেনে আবেগভরা গলায় বলেন, উত্তেজনার বশে ঘটিয়ে ফেলেছেন কাজটা। তবে তাঁর পাশে এখন অনেক মানুষ, এমনকী তৃণমূল কর্মীদেরও কেউ কেউ। এই যেমন, শ্যামাপদ কুণ্ডু। 

CPM নেতাকে জুতো 
দিনটা ছিল, ২০১২-র ৬ মার্চ। বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে ধৃত প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা সুশান্ত ঘোষ, মেদিনীপুর জেলা ও দায়রা আদালত থেকে বেরনোর সময়, তাঁকে জুতো দিয়ে মেরেছিলেন তৃণমূলকর্মী শ্যামাপদ কুণ্ডু। সেই তিনিই এখন পার্থ চট্টোপাধ্যায়ের দিকে চটি ছুড়ে মারার ঘটনায় শুভ্রা ঘোড়ুইয়ের পাশে দাঁড়াচ্ছেন। ' শুভ্রা পার্থকে মেরেছে, বেশ করেছে। ' বলছেন পার্থর দলের কর্মীই। 

ওর পুজোর উপহার : শুভ্রা 
শুভ্রা ঘোড়ুইও ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের দিকে চটি ছুড়ে তিনি বিন্দুমাত্র অনুতপ্ত নন। পরদিন গলা নরম হলেও তিনি বলেন, ওকে মারা চটি কেন নেব? ওর পুজোর উপহার । একইভাবে ১০ বছর আগের ঘটনার জন্য অনুতপ্ত নন শ্যামাপদও। তিনি আজও বলেন, ' অনুতপ্ত নই, তৃণমূল করতাম আমার উপর অত্যাচার করত, ব্যবসা করতে দেয়নি। আবার দেখা হলে আবার মারব। ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। একটা খুনিকে মেরেছি। ' 
যদিও, সেদিন শুভ্রার জুতো পার্থ চট্টোপাধ্যায়ের গায়ে লাগেনি। গাড়িতে লেগে পড়ে যায়। দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা এই মহিলা মঙ্গলবার দাবি করেন,  তিনি স্কুল শিক্ষিকার চাকরির জন্য চেষ্টা করেও পাননি। তিনি বলেন,  ' আমি ওনাকে জুতো মারতে এসেছি, জুতো মেরে খালি পায়ে বাড়ি যাচ্ছি। জন সাধারণের কত গরিব মানুষের টাকা নিয়ে, কোটি কোটি টাকা, ফ্ল্যাট কিনে রেখে দিয়েছেন, আবার বলেন কেন? ওনাকে এসি গাড়ি চড়িয়ে, ওনাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসবেন। '

সব মিলিয়ে জুতো বিতর্ক জোরাল বঙ্গে।

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?
অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget