এক্সপ্লোর

Partha Chatterjee : 'জুতো মারতেই এসেছি', জোকা ESI-এ পার্থর দিকে জুতো ছুড়ে ক্ষোভপ্রকাশ মহিলার

নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই পার্থর দিকে জুতো ছুড়ে দিলেন এক মহিলা। তিনিই সেখানেই চিকিৎসার জন্যই এসেছিলেন বলে খবর।

সন্দীপ সরকার, কলকাতা : নিরাপত্তা ছিল আঁটোসাঁটো । অন্যদিনের থেকে বেশিই ছিল নিরাপত্তা ব্যবস্থা। তারই মধ্যে জুতো উড়ে এল প্রাক্তন শিক্ষামন্ত্রীর দিকে। জোকা ইএসআই (ESI )থেকে নিয়মমাফিক মেডিক্যাল টেস্ট সেরে বেরোচ্ছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee )  হুইল চেয়ারে চড়ে। চারিপাশ ঘিরে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা। 

পার্থর দিকে জুতো
এই নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই পার্থর দিকে জুতো ছুড়ে দিলেন এক মহিলা। তিনিই সেখানেই চিকিৎসার জন্যই এসেছিলেন বলে খবর। এই ঘটনা ঘটানোর পর অবশ্য ওই মহিলা পালাননি। রীতিমতো ক্ষোভ উগড়ে দেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে কোটি-কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে রাগে ফেটে পড়েন ওই মহিলা। তিনি বলেন, ‘আমি ওঁকে জুতো মারতে এসেছি ... মেরে খালি পায়ে ঘরে যাচ্ছি। গরিব মানুষের টাকা নিয়ে ফ্ল্যাট কিনেছেন। ওঁকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসবেন’ । এরপর অবশ্য পার্থ চট্টোপাধ্যায়কেও তড়িঘড়ি ওই জায়গা থেকে বের করে নিয়ে যাওয়া হয়। 

 নিরাপত্তায় বাড়তি নজর
আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা পর, আজ মঙ্গলবার ফের জোকা ESI হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট করা হয়। পার্থ-অর্পিতার নিরাপত্তায় বাড়তি নজর ছিল ইডি-র। কনভয়ে ৬টি গাড়ির ব্যবস্থা রাখা হয়। পার্থ-অর্পিতার নিরাপত্তার দায়িত্বে আছেন কেন্দ্রীয় বাহিনীর ৮৬ জন জওয়ান।

বিস্ফোরক অর্পিতা
মঙ্গলবারই সাংবাদিকদের সামনে বিস্ফোরক দাবি করেন অর্পিতা মুখোপাধ্যায়। তিনি বলেন, ' এই টাকা আমার নয়। আমার অনুপস্থিতিতে এবং অজান্তে এই টাকা আমার ঘরে ঢোকানো হয়েছে। ' দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকার মালিকানা নিয়ে ফের বিস্ফোরক দাবি অর্পিতা মুখোপাধ্যায়ের। এদিন জোকা ESI হাসপাতালে ঢোকার মুখে এই মন্তব্য করেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয় বলে আগের দিন দাবি করলেও, এদিন এই নিয়ে কথা বলেননি পার্থ। 

দিকে দিকে ইডির তল্লাশি 

অন্যদিকে, স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে কলকাতার একাধিক জায়গায় ইডি-র তল্লাশি অভিযান চলে মঙ্গলবার সকাল থেকে। বরানগরের নেল আর্ট শপে ইডি তল্লাশি অভিযান চালায়। হানা দেওয়া হয় পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনে । 
ব্লক সিক্সের ৫০৩ নম্বর ফ্ল্যাটে যান ইডি-আধিকারিকরা। অন্যদিকে আবার মাদুরদহের ওম ভিলা আবাসনে তল্লাশি অভিযান করেন  ইডি-র আধিকারিকরা । এখন, এখান থেকেও কি উদ্ধার হবে কোটি কোটি টাকা ? সেদিকেই তাকিয়ে সকলে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, একটি আলোচনার পর প্রত্যাহারের সিদ্ধান্ত
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
Anurag Kashyap: ধুন্ধুমার পরিস্থিতি SRFTI-তে, তীব্র প্রতিক্রিয়া অনুরাগ কাশ্যপের, লিখলেন…
ধুন্ধুমার পরিস্থিতি SRFTI-তে, তীব্র প্রতিক্রিয়া অনুরাগ কাশ্যপের, লিখলেন…
BJP News: ভরসন্ধ্যায় বিজেপি নেতার মাথায় গুলি করে খুন, শোরগোল বোলপুরে
ভরসন্ধ্যায় বিজেপি নেতার মাথায় গুলি করে খুন, শোরগোল বোলপুরে

ভিডিও

Chaos in SRFTI |
Narayangarh Goods Train Accident News: নারায়ণগড় থানার রামপুরায় লাইনচ্যুত মালগাড়ির বগি |
Bank Stike News: ভোগান্তি এড়াতে ছুটির দিনে খোলা ব্যাঙ্ক, কাল থেকে টানা ৩দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট
Tapas Roy:
Humayun Kabir | Humayun Kabir | মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা! হুমায়ুনের বিরুদ্ধে দায়ের অভিযোগ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike Tomorrow: ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘট, ব্রাঞ্চে না গিয়ে ব্যাঙ্কের যে কাজগুলো আপনি করতে পারবেন নিশ্চিন্তে
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী, গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী, গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
Embed widget