এক্সপ্লোর

Howrah News: মারাত্মক কাজের চাপ, তুলনায় সুযোগ সুবিধা কোথায়? প্রশ্ন তুলে কাজ বন্ধ চেঙ্গাইলের জুটমিল কর্মীদের

Worker Agitation At Chengail Jutemill: গত সন্ধের পর থেকে কাজ বন্ধ চেঙ্গাইলের লাডলো জুটমিলে। নেপথ্যের কারণ? একাংশের দাবি, শ্রমিক অসন্তোষ। তার জেরেই অচলাবস্থা শুরু হয়েছে।


সুনীত হালদার, হাওড়া:
গত সন্ধের পর থেকে কাজ বন্ধ চেঙ্গাইলের লাডলো জুটমিলে (jutemill)। নেপথ্যের কারণ? একাংশের দাবি, শ্রমিক (employee) অসন্তোষ (agitation)। তার জেরেই অচলাবস্থা (no work) শুরু হয়েছে।

বন্ধ জুটমিল...
অভিযোগ, শ্রমিকদের অভিযোগ কাজের চাপ অত্যাধিক বাড়িয়ে দেওয়া হয়েছে। অথচ সেই অনুযায়ী পর্যাপ্ত সুযোগ-সুবিধা তাঁরা পাচ্ছেন না। রয়েছে আরও অভিযোগ। যেমন, পাটের গুণগত মান ভালো দেওয়া হচ্ছে না। তারই প্রতিবাদ প্রায় ৫ হাজার শ্রমিক কাজ বন্ধ রেখেছেন। আজ সকাল ছটা নাগাদ 'এ' শিফটে শ্রমিকরা কাজে এলেও মিলে প্রবেশ করেননি। তবে মিলের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট অতনু চক্রবর্তী শ্রমিকদের যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন। তাঁর পাল্টা দাবি, শ্রমিকদের ভুল বোঝানো হচ্ছে। তাই তাঁরা অসহযোগিতা করছেন। সঙ্গে অশনি সঙ্কেত, এ ভাবে চললে মিল বন্ধ করে দিতে হবে।

অশান্তি নানা জায়গায়...
শ্রমিক অসন্তোষ ও জুটমিল বন্ধের ছবি এ রাজ্যে বেশ চেনা। মাস পাঁচেক বন্ধ থাকার পর গত বছর মে মাসে হুগলির ভদ্রেশ্বরে শ্যামনগর নর্থ জুটমিলে খুলেছিল। তবে সেবারও কর্মস্থলে গিয়ে কাজে যোগ দেননি শ্রমিকরা। তাঁদের দাবি, কম শ্রমিক দিয়ে বেশি কাজ করাতে চাইছেন কর্তৃপক্ষ। যদিও এনিয়ে জুটমিল কর্তৃপক্ষ কিছু বলতে চাননি। শ্রমিকদের দাবি,পারিশ্রমিক কমিয়ে বেশি কাজ পেতে চাইছেন কর্তৃপক্ষ। সিটুর দাবি, কর্তৃপক্ষই এই পরিস্থিতির জন্য দায়ী। যদিও শাসক দলের শ্রমিক সংগঠনের দাবি, শ্রমিকদের ভুল বোঝানো হচ্ছে। নতুন করে অচলাবস্থা তৈরি হওয়া নিয়ে কিছু বলতে চাননি শ্যামনগর নর্থ জুটমিল কর্তৃপক্ষ। ঘটনাচক্রে, যেদিন এমন ঘটছে সেই দিনই দুর্গাপুরে তৃণমূল নেতার নেতৃত্বে বিক্ষোভ দেখান ইস্পাত কারখানার শ্রমিকরা। সকাল থেকেই বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে চলছে বিক্ষোভ। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা প্রত্যেকেই এলাকার বাসিন্দা। সকলেরই দাবি, কারখানায় কর্মী নিয়োগ করতে হলে, অগ্রাধিকার দিতে হবে স্থানীয়দের। আর এই আন্দোলনের নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল নেতা মনোজ মুখোপাধ্যায়। বস্তুত, ওই বছর অর্জুন সিংহের বাড়ির কাছে একটি জুটমিলে অচলাবস্থা তৈরি হয়েছিল যার জেরে শেষমেশ তা বন্ধ হয়ে যায়। জগদ্দলের চাঁপদানি জুটমিলের একাংশের সেই অবস্থা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। পাট ও জলের জোগানের সমস্যার কারণ দেখিয়ে আচমকাঅ মিলের ফাইন ইয়ার্ন ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছিল। মিলের ওই ইউনিটে পাট মসৃণ করার কাজ করা হত।

আরও পড়ুন:অবতরণের আগেই মর্মান্তিক পরিণতি ! নেপালে দুর্ঘটনাগ্রস্ত বিমানে একাধিক ভারতীয়

সেরা শিরোনাম

KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget