এক্সপ্লোর

WB Dengue: ভোটের জন্য ব্যাহত প্রতিরোধের কাজ! ডেঙ্গির দাপটে দাবি জেলা প্রশাসনের

North 24 Parganas Dengue: কীভাবে দাপট দেখাচ্ছে ডেঙ্গি? উত্তর ২৪ পরগনার জনপ্রতিনিধি থেকে প্রশাসনের কর্তারা স্বীকার করছেন, পঞ্চায়েত ভোটের জন্য ব্যাহত হয়েছে ডেঙ্গি প্রতিরোধের কাজ।

কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) জন্য ব্যাহত হয়েছে ডেঙ্গি (Dengue) প্রতিরোধের কাজ। তাই জেলার গ্রামাঞ্চলে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই কথা স্বীকার করেছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। ২০১৭ সালের মতো হলে, পরিস্থিতি ভয়ঙ্কর হবে বলে আশঙ্কা। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দফতরের দাবি, এ বছর জলপাইগুড়ির ডেঙ্গি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

ব্যাহত ডেঙ্গি প্রতিরোধের কাজ: দিকে দিকে জমা জল। বাড়বাড়ন্ত মশার। বৃষ্টির মধ্যেই জেলায় জেলায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। কিন্তু বর্ষা তো এবার সেভাবে দাপট দেখাতেই পারেনি। তারপরেও কীভাবে দাপট দেখাচ্ছে ডেঙ্গি? উত্তর ২৪ পরগনার জনপ্রতিনিধি থেকে প্রশাসনের কর্তারা স্বীকার করছেন, পঞ্চায়েত ভোটের জন্য ব্যাহত হয়েছে ডেঙ্গি প্রতিরোধের কাজ। প্রশাসন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার গ্রামাঞ্চলে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি। আমডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি ৪৭ জন। ২০১৭-র মতো এবারও পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা।

অন্যদিকে, রাজ্যের অন্যান্য প্রান্তের মতো জলপাইগুড়ি জেলাতেও দাপট দেখাচ্ছে ডেঙ্গি। তবে জেলা স্বাস্থ্য দফতরের দাবি, এই বছর জলপাইগুড়ি জেলায় ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। প্রশাসন সূত্রে খবর, বছর আক্রান্ত হয়ে ছিলেন ৩ হাজার ৯০৮ জন। মৃত্যু হয়েছিল চার জনের। সেখানে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫২।

জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, “এই বছর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে, এদিন পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ৫২ জন, মৃত্যুর কোনও খবর নেই, জেলা জুড়েই ডেঙ্গু রুখতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য কর্মীরা, আক্রান্ত এলাকায় পতঙ্গ বিশেষজ্ঞ এবং মেডিক্যাল টিম পাঠিয়ে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।’’পুরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডে চলছে নিকাশি পরিষ্কার ও কীটনাশক স্প্রে করার কাজ।

কলকাতা ছাড়িয়ে জেলাতেও বাড়ছে ডেঙ্গির দাপ। গত ১২ দিনে রাজ্য়ে মৃত্যু হয়েছে ৭ জনের। কিন্তু, কোন প্রজাতির ডেঙ্গি বঙ্গের ঘরে ঘরে হানা দিচ্ছে, তা নিয়ে অন্ধকারে নাইসেড। এমনই উদ্বেগজনক পরিস্থিতিতে, সরকারি মেডিক্য়াল কলেজগুলির সঙ্গে জোড়া ভার্চুয়াল মিটিং করলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তারা। ডেঙ্গি পরিস্থিতি গত বছরের মতো যাতে না হয়, তার জন্য সতর্ক করা হয়েছে সমস্ত মেডিক্যাল কলেজকে। বলা হয়েছে, অবহেলা কোনও ভাবে বরদাস্ত করা হবে না।বলা হয়েছে, মেডিক্য়াল কলেজগুলিতে ফিভার ক্লিনিক খুলতে হবে। সম্ভব হলে আউটডোর থেকে রক্তের নমুনা সংগ্রহ করতে হবে। হাসপাতালে ভর্তি হলে, ডেঙ্গি আক্রান্তদের নিয়মিত শারীরিক পরীক্ষা যাচাই করে রিপোর্ট দিতে হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: WB Dengue: ফের ভয় ধরাচ্ছে ডেঙ্গি, জেলায় জেলায় বাড়ছে প্রকোপ

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget