এক্সপ্লোর

WB Dengue: ফের ভয় ধরাচ্ছে ডেঙ্গি, জেলায় জেলায় বাড়ছে প্রকোপ

Dengue Update: রাস্তায় জমে আছে বৃষ্টির জল। নর্দমার কালো জল উঠে এসেছে উঠোনে। পুরসভায় ঢুকতে গেলে পা ডোবাতে হবে জমা জলে।

কলকাতা: জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ, বাড়ছে আতঙ্ক। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে স্বীকার করে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে হুগলি জেলা প্রশাসন। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে খোলা হয়েছে বিশেষ ইউনিট। ডেঙ্গি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে হাওড়া পুরসভাও (Howrah Municipality)।

উত্তরোত্তর বাড়ছে ডেঙ্গি: রাস্তায় জমে আছে বৃষ্টির জল। নর্দমার কালো জল উঠে এসেছে উঠোনে। পুরসভায় ঢুকতে গেলে পা ডোবাতে হবে জমা জলে। স্কুলের সামনে নোংরা জল, তাই বন্ধ স্কুল। এই ছবি, হুগলির ডানকুনি পুরসভার স্টেশন পল্লি, দক্ষিণ সুভাষ পল্লি, তাঁতিপাড়া, উত্তর সুভাষ পল্লি এলাকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জমা জলের কারণে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে এলাকা। তার ওপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে নানা নর্দমার জল। অভিযোগ, মশার আঁতুড় ঘরে পরিণত হয়েছে পুর এলাকা। জেলায় ডেঙ্গির প্রকোপ বাড়ছে বলে স্বীকার করে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন।

হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক রুমা ভুঁইয়া বলেন, “ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে জেলায়। এখনও কারও মৃত্যু না হলেও তিনশ ছুঁয়েছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন।’’ডানকুনি পুরসভার চেয়ারপার্সন হাসিনা শবনম বলেন, “এনএইচ রাস্তা হওয়ার কারণে একাধিক জায়গায় নিকাশির সমস্যা তৈরি হয়েছে। রাস্তা গুলি উঁচু হয়ে যাওয়ার কারণে বর্ষার জল ঢুকে পড়ছে এলাকায়। ডিএম এসডিও সকলে মিলে বৈঠক করে জল যন্ত্রণা থেকে কীভাবে নিস্তার পাওয়া যাবে তার প্রচেষ্টা করা হচ্ছে।’’

ডেঙ্গি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। খোলা হয়েছে বিশেষ ইউনিট। প্রশাসন সূত্রে খবর, বাঁকুড়া জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৫০ ছাড়িয়েছে। বাঁকুড়া শহরে আক্রান্তের সংখ্যা ১৪। ডেঙ্গি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে হাওড়া পুরসভাও। হাওড়া পুরসভার ১৬, ৩৬ ও ৩৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি।’’পুরসভা সূত্রে খবর, জানুয়ারি মাস থেকে জেলায় ৭০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। গত বছর এই সময় আক্রান্তের সংখ্যা ছিল ১২০।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Calcutta High Court : 'ষড়যন্ত্র করে মনোনয়নে বিকৃতি', বিডিও-এসডিওর সাসপেন্ড সুপারিশ নিয়ে রাজ্যকে সিদ্ধান্ত নিতে বলল হাইকোর্ট

সেরা শিরোনাম

Train Cancelled: রেললাইনের নীচে বড় ধস, ফের বাতিল একগুচ্ছ ট্রেন, দেখুন তালিকা
রেললাইনের নীচে বড় ধস, ফের বাতিল একগুচ্ছ ট্রেন, দেখুন তালিকা
West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Kolkata Metro: মেট্রোয় ফের বিভ্রাট, যাত্রীবাহী কামরায় আচমকা ধোঁয়া, মুহূর্তেই ঢেকে গেল ভূগর্ভস্থ স্টেশন
মেট্রোয় ফের বিভ্রাট, যাত্রীবাহী কামরায় আচমকা ধোঁয়া, মুহূর্তেই ঢেকে গেল ভূগর্ভস্থ স্টেশন

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget