এক্সপ্লোর

Jalpaiguri Accident:গাড়ি চালানো শিখতে গিয়ে বালককে পিষে দেওয়ায় অভিযুক্ত যুবক, ধুন্ধুমার ময়নাগুড়িতে

Boy Death Due To Accident:গাড়ি চালানো শিখতে গিয়ে বালককে পিষে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনা ঘিরে রবিবার সকালে জলপাইগুড়ির ময়নাগুড়িতে ধুন্ধুমার।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: গাড়ি চালানো শিখতে গিয়ে বালককে পিষে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনা ঘিরে রবিবার সকালে জলপাইগুড়ির (Jalpaiguri Accident) ময়নাগুড়িতে ধুন্ধুমার। ক্ষিপ্ত জনতা ঘাতক গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, ময়নাগুড়ির দেবীনগর পাড়ায় মাঠের মধ্যে গাড়ি চালানো শিখছিলেন এক যুবক। সেই সময় সাইকেলে চড়ে বাড়ির পাশে দোকানে যাচ্ছিল ওই বালক। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি মাঠের বাইরে চলে এসে বালককে পিষে দেয়। এরপরই উত্তেজিত জনতা গাড়ি জ্বালিয়ে দেয়। ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ময়নাগুড়ি থানার পুলিশ।

বার বার মৃত্যু...
এই রাজ্যে গাড়ির ধাক্কায় বা গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যুর ঘটনা আকছার শোনা যায়। গত কালই যেমন পথ দুর্ঘটনায় প্রাণ হারায় এক স্কুল ছাত্র। অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হয় নবম শ্রেণির এক ছাত্রের। মৃতের নাম সাগর মণ্ডল। ঘটনাটি ঘটে বাঁকুড়ায়। সূত্রের খবর, বাঁকুড়ার বেলিয়াতোড় থানার বড়কুড়া স্কুলের নবম শ্রেণীর ছাত্র সাগর মন্ডল,  স্কুলের ছুটির পর সাইকেলে করে বাড়ি ফিরছিল। সেই সময় একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা লাগে তার। গুরুতর জখম হয়ে যায় সে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে আনা হয়। পরে বাঁকুড়া মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসকরা সেই ছাত্রকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর, স্কুল ছুটির পর বাঁকুড়া সোনামুখি রাজ্য সড়ক ধরে বাড়ি ফিরছিল সাগর। সেই সময় সোনামুখি থেকে বেলিয়াতোড়গামী একটি অ্যাম্বুলেন্স বেপরােয়া ভাবে এসে সাগরের সাইকেলে ধাক্কা মারে। এরপরই ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েছিল সেই নবম শ্রেণির ছাত্র। 
এই ঘটনার ২ দিন আগেই পশ্চিম বর্ধমানে লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক যুবকের। মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন সেই যুবক। উল্টোদিক থেকে এসে ধাক্কা দেয় বালি বোঝাই লরির। তাতে বেঘোরে মৃত্যু হয় সেই যুবকের। আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল অন্ডালে। ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালান স্থানীয়রা। রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত শঙ্করপুরের খোলামুখ খনির কাছে এই দুর্ঘটনা ঘটে। গত বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। নিহত যুবককে শুভম রাম বলে শনাক্ত করা হিয়েছে। তিনি হরিপুরের ছাইগাদা পাড়ার বাসিন্দা। বালি ভর্তি লরি এসে তাঁকে ধাক্কা মারে বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

আরও পড়ুন:কাপড় টাঙিয়ে আড়াল বস্তি, খাঁচাবন্দি পথকুকুররা, নিজের দেশ নিয়ে লজ্জা! মোদিকে নিশানা রাহুলেরও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget