এক্সপ্লোর

Yuvasathi Status Check: যুবসাথী প্রকল্পে অনলাইনে ফর্ম পূরণ করেছেন? গৃহীত হয়েছে আবেদন? কীভাবে চেক করবেন?

Yuva Sathi Online Status: অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করার সুবিধা রয়েছে। অনেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন। কিন্তু সেটা গৃহীত হয়েছে কি না সেটা জানাও দরকার।

কলকাতা:  লক্ষ্মীর ভাণ্ডারের পর, এ-বার বেকার যুবদের সামাজিক সুরক্ষার জন্য নতুন প্রকল্প ঘোষণা করেছে তৃণমূল সরকার। ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে, বেকার যুবদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে 'বাংলার যুব সাথী'। যুবসাথী প্রকল্পে আবেদনের আগ্রহ এখন তুঙ্গে।

অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করার সুবিধা রয়েছে। অনেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন। কিন্তু সেটা গৃহীত হয়েছে কি না সেটা জানাও দরকার।                             

প্রথমে যুবসাথীর অফিসিয়াল পোর্টালটিতে যান। সেখানে হোমপেজে 'চেক স্ট্যাটাস' অপশনটি খুঁজে বের করে ক্লিক করুন। এরপর আবেদন প্রক্রিয়ার সময় আপনার দেওয়া মোবাইল নম্বরটি লিখুন এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করুন। 'Get OTP'-এ ক্লিক করুন। আপনার রেজিস্টার মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড পাওয়ার পর, এটি লিখুন এবং 'Verify Pin'-এ ক্লিক করুন।  

যদি আপনার তথ্য সিস্টেমে সফলভাবে আপলোড করা হয়ে থাকে, তাহলে আপনার আবেদন নম্বর বা রেজিস্টার নম্বর স্ক্রিনে দেখা যাবে। এছাড়াও, আপনি 'আবেদন ফর্ম' বিকল্পে ক্লিক করে আপনার জমা দেওয়া ফর্মটি দেখতে বা প্রিন্টও করতে পারেন।      

ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা এই প্রকল্পের সুবিধা পাবে। প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে এই 'বেকার ভাতা' পাওয়া যাবে ৫ বছরের জন্য। রাজ্যের ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার ‘বাংলার যুব-সাথী’ নামে নতুন প্রকল্প চালু করছে। যাঁরা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, সর্বাধিক ৫ বছর অবধি, মাসে ১ হাজার ৫০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। 

১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের ২৯৪টি কেন্দ্রে ক্যাম্প তৈরি করে নেওয়া হচ্ছে আবেদন। ভোটের পরে নয়, ভোটের আগেই যাতে বেকার যুবকদের হাতে 'বাংলার যুব সাথী' প্রকল্পে দেড় হাজার টাকা পৌঁছে দেওয়া যায়, তার জন্য পদক্ষেপ করেছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।                                  

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget