এক্সপ্লোর

Agnipath scheme: অগ্নিবীরদের জন্য আসতে পারে সুখবর ! ৫০ শতাংশ পেতে পারে স্থায়ী নিয়োগ

Agniveer: দেশের সামরিক ইতিহাসে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে এক বছর আগেই। এবার ভারতীয় সশস্ত্র বাহিনীর (Indian Army) অগ্নিপথ প্রকল্পে পরিবর্তেনর পরিকল্পনা করছে সরকার।

Agniveer: দেশের সামরিক ইতিহাসে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে এক বছর আগেই। এবার ভারতীয় সশস্ত্র বাহিনীর (Indian Army) অগ্নিপথ প্রকল্পে পরিবর্তেনর পরিকল্পনা করছে সরকার। সূত্রের খবর, ২৫ শতাংশের পরিবর্তে আগামী দিনে ভারতীয় সেনায় ৫০ শতাংশ স্থায়ী নিয়োগ হবে অগ্নিবীরদের থেকে।

Agnipath scheme: ৫০ শতাংশ স্থায়ী নিয়োগের ভাবনা
এখানেই শেষ নয়, এই ক্ষেত্রে সর্বাধিক বয়সের সীমা বৃদ্ধি করা হতে পারে।আগামী দিনে ২৩ বছরের যুবকও এই স্কিমে আবেদন করতে পারবেন। বর্তমান নিয়ম অনুসারে,ভারতীয় সেনায় আগামী তিন বছরের জন্য সীমিত সংখ্যক নিয়োগের কথা বলা হয়েছে। মূলত, বিমান চালনা, ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রনিক্সের মতো প্রযুক্তিগত ক্ষেত্রে আরও যোগ্য অগ্নিবীর চাইছে সেনাবাহিনী। সেই কারণেই অগ্নিবীরদের থেকে আগামী দিনে ৫০ শতাংশ স্থায়ী নিয়োগের কথা ভাবছে সরকার।

Agnipath scheme: আবেদনের বয়স বৃদ্ধি
বর্তমানে ১৭.৫ - ২১ বছরের প্রার্থীদের অগ্নিপথ প্রকল্পের অধীনে অগ্নিবীর পদের জন্য বিবেচনা করা হচ্ছে।  ২০২২ সালের জুন মাসের নিয়মই এখনও বলবৎ রয়েছে। যদিও ইন্ডিয়ান আর্মি মনে করছে,এখানে ২১ বছরের বয়সের উর্ধসীমার কারণে অনেক প্রযুক্তিক্ষেত্রের প্রার্থী এই স্কিমে আবেদন করতে পারছেন না।  তাই বয়সের উর্ধসীমা বৃদ্ধির কথা ভাবা হচ্ছে।  

Agniveer Scheme: তিন সামরিক বাহিনীতে সেনা ঘাটতি
দেশের সামরিত বাহিনী নিয়ে ২০২১ সালে সংসদে বিবৃতি দেয় প্রতিরক্ষা মন্ত্রক। যেখানে বলা হয়, ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে যথাক্রমে ১.১৮ লক্ষ, ১১,৫৮৭ ও ৫,৮১৯ জন সেনার ঘাটতি রয়েছে। সেনাবাহিনীতে নিয়োগের নিয়মে বড় পরিবর্তন করে গত বছরের ১৬ জুন অগ্নিবীর স্কিম ঘোষণা করে সরকার।

এই নিয়োগের নিয়ম অনুসারে, চার বছরের সার্ভিস টাইমের পর অগ্নিবীরদের থেকে ২৫ শতাংশকে স্থায়ী নিয়োগ দেবে সরকার। ভারতীয় সেনায় হবে এই নিয়োগ। যদিও এই ঘোষণার পরই হিংসাত্মক আন্দোলন হয় দেশে। পরে সরকার জানায়, আধাসামরিক বাহিনীতে অবসরপ্রাপ্ত অগ্নিবীরদের ১০ শতাংশ নেওয়া হবে। মূলত, সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আরও তরুণ ব্রিগেড সেনায় চাইছিল ইন্ডিয়ান আর্মি। 

Agniveer Recruitment 2023: সম্প্রতি ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর ০২/২০২৩ এম আরা পোস্ট নভেম্বর ব্যাচের জন্য নিয়োগ শুরু হয়েছে। আজ থেকে অর্থাৎ ২৬ জুন শুরু হচ্ছে আবেদনপত্র জমা। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২ জুলাই৷ প্রার্থীদের ভারতীয় নৌবাহিনীর অফিসিয়াল সাইটে joinindiannavy.gov.in  অনলাইনে আবেদন করতে বলা হয়েছিল।

আরও পড়ুন : Isha Ambani: রিলায়েন্সের সাম্রাজ্য ভাগ ! মেয়ে ইশাকে কী দিলেন মুকেশ ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: চারবার UPSC প্রিলিমসে ব্যর্থ, বই পুড়িয়ে দেবেন বলেও ভেবেছিলেন; শেষ পর্যন্ত IPS হলেন রাজস্থানের সারিকা
চারবার UPSC প্রিলিমসে ব্যর্থ, বই পুড়িয়ে দেবেন বলেও ভেবেছিলেন; শেষ পর্যন্ত IPS হলেন রাজস্থানের সারিকা
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
NHPC Recruitment : দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
Success Story: Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget