এক্সপ্লোর

AI Courses: বাড়ছে AI-এর প্রভাব, চাকরির বাজারে দাম পেতে রয়েছে নানা কোর্সও

AI Tools:সময়ের সঙ্গে সঙ্গে পরিকাঠামো, প্রযুক্তি পরিবর্তিত হতে থাকে। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে তৈরি করলেই চাকরির বাজারে হোঁচট খাওয়ার ভয় থাকে না।

কলকাতা: আগে ছিল সিনেমার পর্দায়। সাই-ফাই ফিল্মের স্ক্রিপ্টে। এখন বাস্তব জীবনেই কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট। নিত্যদিনের জীবনে নানা ক্ষেত্রে ছাপ ফেলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence. কোনও সংস্থার চ্যাটবট হোক কিংবা পরিচিত সিরি বা অ্যালেক্সা। এসবই কৃত্রিম বুদ্ধিমত্তারই নিদর্শন। ইদানিং বিজ্ঞান ও প্রযুক্তির জগতে, নেটদুনিয়ার ট্রেন্ডিং Artificial Intelligence-এর মতো টপিক। 

কম সময়ে, দ্রুতগতিতে অনেক কাজ একসঙ্গে করে ফেলার কাজে দড় বিভিন্ন Artificial Intelligence টুল বা অ্যাপ। কেউ নিমেষে পাতার পর পাতা লিখে দিতে পারে। কেউ মুহূর্তের মধ্যে বানিয়ে ফেলতে পারে কোনও কঠিন প্রোগ্রামিং, কেউ আবার নিমেষে করে ফেলতে পারে এডিট। এরকমই নানা পারদর্শিতার ছাপ রেখেছ AI. এই কারণেই এখন বিশ্বের বিভিন্ন ছোট-বড় সংস্থা কোনও না কোনওভাবে AI based application কাজে লাগাচ্ছে। এর ফলে একদিকে চিন্তা হচ্ছে চাকরির সুযোগ কমে যাওয়া নিয়ে। পাশাপাশি উজ্জ্বল দিকও রয়েছে। নতুন চাকরির সুযোগও তৈরি হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে পরিকাঠামো, প্রযুক্তি পরিবর্তিত হতে থাকে। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে তৈরি করলেই চাকরির বাজারে হোঁচট খাওয়ার ভয় থাকে না। 

কিন্তু নতুন এই ক্ষেত্রের জন্য কীভাবে নিজেকে প্রস্তুত করা যায়? তার জন্য ঘেঁটে দেখতে হবে Artificial Intelligence Courses সংক্রান্ত বিভিন্ন কোর্সের খুঁটিনাটি। ইন্টারনেটে একবার 'AI Courses' লিখে সার্চ করলেই একাধারে বেরবে একাধিক কোর্সের ঠিকুজি-কুষ্ঠি।

AI- সংক্রান্ত বিভিন্ন অ্যাপ, টুল কীভাবে ব্যবহার করা হবে, কী পদ্ধতিতে কাজ করা হবে, কী কী শেখার প্রয়োজন হবে- সেসবই জানা যাবে। এক একটি স্কিলের জন্য এক একটি কোর্সের সুবিধা রয়েছে। কোনও কোর্স বিনামূল্যে করানো হয়ে থাকে, কোনও কোর্স করতে আবার প্রয়োজন ফি-এর। AI কোর্স করতে গেলে প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজ শিখে রাখা প্রয়োজন। Python, C/C++ এর মতো ভাষাও প্রয়োজন। 

প্রোগ্রামিং, ন্য়াচরাল ল্যাঙ্গোয়েজ প্রসেসিং, কোডিং, ম্যাথামেটিকস, কম্পিউটার সায়েন্স এবং আরও বিভিন্ন বিভাগ Artificial Intelligence -এক আওতায় রয়েছে। AI কোর্সের মধ্যে একাধিক বিষয় থাকে--
Data science
Machine learning (ML)
Deep learning
Real-world applications
Predictive analysis
Cloud computing
Statistical software
Data management
AI programming

এরকম আরও একাধিক বিষয় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়গুলির মধ্যে। 

নজরে থাকবে কী কী:
কোর্স করার আগে কিন্তু কিছু কিছু বিষয় নজরে রাখতে হবে।
অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই এই কোর্স করানো হয়ে থাকে। 
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এই কোর্স করে থাকতে হবে।
বিশ্ববিদ্যালয় স্তর থেকে গোটা কোর্সটি করে থাকতে হবে।
কোর্স শেষে নিয়োগের সুযোগ রয়েছে এমনটা দেখে নেবেন

আরও পড়ুন: দেশের একাধিক শহরে পেট্রোল-ডিজেলের দরে হেরফের, কী দাম কলকাতায় ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget