এক্সপ্লোর

Dharmendra Pradhan on APAAR ID: নয়া শিক্ষানীতিতে পড়ুয়াদের APAAR ID বাধ্যতামূলক? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানালেন বড় আপডেট

ABP Live SmartEd Conclave: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথায়, 'ডিজিলকার থেকে এই তথ্য পাওয়ার জন্য একটি আইডেন্টিটি কার্ডের প্রয়োজন। সেই কার্ডই হল APAAR ID। এটাকে আধার কার্ডের বাই প্রোডাক্টও বলা যায়।'

নয়া দিল্লি: দেশ জুড়ে নতুন শিক্ষানীতি (New Education Policy) লাগু হয়েছে। সেই মতোই শিক্ষা মন্ত্রকের অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি (APAAR)-এর কাজও চলছে। যদিও এই আইডি তৈরি করা বাধ্যতামূলক নয়। তবে এর কিছু বিশেষ সুবিধাও আছে। এতে শিক্ষার্থীদের শিক্ষাগত রেকর্ড ডিজিটাল আকারে সংরক্ষণ করা হবে। 

সোমবার এবিপি লাইভের স্মার্ট এডুকেশন কনক্লেভে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, 'নতুন শিক্ষানীতিতে ক্রেডিট স্কোর লাগু হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে। পড়াশুনোর প্রতিটি ধাপে হাতেকলমে কাজের মাধ্যমে পড়ুয়ারা এই ক্রেডিট স্কোর অর্জন করতে পারবে। এখন প্রশ্ন উঠতে পারে কীভাবে এই ক্রেডিট স্কোর থাকবে? কীভাবে ভবিষ্যতে কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে  দেশে হোক বা বিদেশে, কিংবা স্কলারশিপের ক্ষেত্রে ক্রেডিট স্কোর সাহায্য করবে? এর জন্য অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট তৈরি করা হয়েছে। ওই ব্যক্তির সব ডিগ্রি, ক্রেডিট, যোগ্যতা ওই অ্যাকাউন্টে থাকবে অর্থাৎ একটি ডিজিটাল প্ল্যাটফর্মে থাকবে। ডিজিলকারে থাকা সেই সব তথ্য সহজেই অ্যাক্সেস করা যাবে।' 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কথায়, 'ডিজিলকার থেকে এই তথ্য পাওয়ার জন্য একটি আইডেন্টিটি কার্ডের প্রয়োজন। সেই কার্ডই হল APAAR ID। এটাকে আধার কার্ডের বাই প্রোডাক্টও বলা যায়। এর মাধ্যমে পড়ুয়ারা যেমন উপকৃত হবে, তেমন কলেজ-বিশ্ববিদ্যালয় এবং চাকরির ক্ষেত্রে সংস্থারাও সুবিধা পাবেন।'  

কীভাবে এই আইডি তৈরি করা যায়? 

APAAR আইডি কার্ড কেবল শিক্ষার্থীদের শিক্ষার রেকর্ড সংরক্ষণ করাই নয়। বরং তাদের স্বাস্থ্যের বিবরণ, ওজন, উচ্চতা ইত্যাদি ব্যক্তিগত তথ্যও ডিজিটালি রাখা যাবে। 

এর জন্য প্রথমে আপনাকে APAAR ওয়েবসাইট https://apaar.education.gov.in/ ভিজিট করতে হবে।সেখানে, 'রিসোর্সেস' বিভাগে যান এবং APAAR প্যারেন্টাল কনসেন্ট ফর্মটি ডাউনলোড করুন। সমস্ত বিবরণ পূরণ করার পর, শিশুটি যে স্কুলে পড়ে সেখানে ফর্মটি জমা দিতে হবে।সরকারি ওয়েবসাইট অনুসারে, এখন পর্যন্ত ৩১ কোটিরও বেশি শিশু আপার আইডির জন্য রেজিস্টার করেছে। 

এরপর শিক্ষামন্ত্রকের অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট  https://www.abc.gov.in/ ওয়েবসাইটটিতে গিয়ে My Account-এ ক্লিক করুন। সেখানে Students অপশনে যেতে হবে। এরপর DigiLocker-এ রেজিস্টার করতে হবে। শিক্ষার্থীদের তাদের আধার নম্বর এবং অন্যান্য বিবরণ দিতে হবে। কিছু তথ্য যেমন একাডেমিক তথ্য, স্কুলের নাম ইত্যাদি দিতে হবে।জমা দেওয়ার পর APAAR আইডি প্রস্তুত হয়ে যাবে।

সকলের জন্য APAAR আইডি নেওয়া বাধ্যতামূলক নয়। হেতু রেকর্ডগুলি ডিজিটালভাবে সংরক্ষণ করা হয়, তাই শিক্ষার্থীদের জন্য নতুন কলেজে ভর্তি হওয়া সহজ হয়ে যায়। যেহেতু এতে শিক্ষার্থীদের সম্পূর্ণ শিক্ষার রেকর্ড থাকবে, তাই এটি সর্বদা তাদের জন্য কার্যকর হবে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget