এক্সপ্লোর

Job News: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ, শূন্যপদ কত? কারা আবেদন করতে পারবেন

Bank of Baroda: এই নিয়োগের মাধ্যমে ৪০০ শূন্যপদ পূরণ করবে ব্যাঙ্ক অফ বরোদা। ২৫ ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আর তা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। 

Job News: ব্যাঙ্ক অফ বরোদায় রয়েছে কাজের সুযোগ। অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানানো যাবে। bankofindia.bank.in - এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানানো যাবে। এই নিয়োগের মাধ্যমে ৪০০ শূন্যপদ পূরণ করবে ব্যাঙ্ক অফ বরোদা। ২৫ ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আর তা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।     

কারা আবেদন করতে পারবেন, অর্থাৎ আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কত হওয়া প্রয়োজন 

আবেদনকারীদের স্নাতক উত্তীর্ণ হতে হবে যেকোনও পরিচিত, স্বীকৃত এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে। অথবা সমতুল্য কোনও ডিগ্রি থাকতে হবে যার অনুমোদন দেবেন কেন্দ্র সরকার। স্নাতক পাশ করতে হবে ০১/০৪/২০২১ এবং ০১/১২/২০২৫ - এই সময়ের মধ্যে। 

আবেদনকারীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। ০২/১২/১৯৯৭- এর আগে আবেদনকারীদের জন্ম হলে চলবে না। আবার ০১/১২/২০০৫- এর পরে জন্ম হলেও চলবে না।         

অ্যাপ্লিকেশন ফি 

সংরক্ষণ ছাড়া যে আবেদনকারীরা রয়েছেন, তাঁদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৮০০ টাকা। এর সঙ্গে দিতে হবে জিএসটি। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, মহিলা আবেদনকারীদের দিতে হবে ৬০০ টাকা এবং জিএসটি। বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের দিতে হবে ৪০০ টাকা এবং জিএসটি। অনলাইন মাধ্যমেই কেবলমাত্র টাকা দেওয়া যাবে। বাকি যাবতীয় খুঁটিনাটি তথ্য পাবেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে 

অনলাইনে লিখিত পরীক্ষা হবে। এছাড়াও হবে স্থানীয় ভাষার পরীক্ষা। লিখিত পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে। ১০০ নম্বরের পরীক্ষা হতে চলেছে এটি। চারটি ভাগে থাকবে প্রশ্নপত্র। সেখানে থাকবে General/ Financial Awareness, English language, Quantitative and Reasoining Aptitude এবং Computer Knowledge - এইসব বিষয়ের প্রশ্ন। মোট ৯০ মিনিটের পরীক্ষা হতে চলেছে এটি। অনলাইনের এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে স্থানীয় ভাষার পরীক্ষা দেওয়া যাবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে যুক্ত হওয়া যাবে অ্যাপ্রেন্টিস পদে।              

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

ONGC Recruitment : তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
Success Story: প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
Railway Recruitment 2026 : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget