এক্সপ্লোর

CAPF Recruitment : CAPF কনস্টেবল পদে পরীক্ষা নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের

Recruitment in Central Armed Police Forces : এই সিদ্ধান্তের জেরে দেশের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী তাঁদের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবেন

নয়াদিল্লি : যুগান্তকারী সিদ্ধান্ত (Landmark Decision)। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে (Central Armed Police Forces) এবার ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়া হবে। শনিবার একথা ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। কনস্টেবল (জেনারেল ডিউটি) পদে নিয়োগের জন্য হিন্দি ও ইংরাজির পাশাপাশি ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেশজুড়ে আরও অনেক যুবকের জন্য সম্ভাবনা বাড়িয়ে দিল বলে মত ওয়াকিবহাল মহলের।

কোন কোন আঞ্চলিক ভাষায় পরীক্ষা ?

আগামী বছর পয়লা জানুয়ারি পরীক্ষা নেওয়া হবে। এক বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু, হিন্দি ও ইংরাজির পাশাপাশি আর কোন কোন আঞ্চলিক ভাষায় পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে কৌতূহল রয়েছে। বলা হয়েছে, অহমিয়া, বাংলা, গুজরাতি, মারাঠি, মালায়ালম, কন্নড়, তামিল, তেলুগু, ওড়িয়া, উর্দু, পাঞ্জাবি, মণিপুরি ও কোঙ্কনি ভাষায় নেওয়া হবে পরীক্ষা।

এই সিদ্ধান্তের জেরে দেশের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী তাঁদের মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। যা তাঁদের অনেকটাই সুবিধা করে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্যোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার জেরে CAPF-এ যোগ দেওয়ার সুযোগ পাবেন অনেক যুবক। এর পাশাপাশি আঞ্চলিক ভাষাগুলিকেও উৎসাহ দেওয়া হবে বলে মত ওয়াকিবহাল মহলের।

স্টাফ সিলেকশন কমিশনের পরিচালনায় অন্যতম ফ্ল্যাগশিপ পরীক্ষা কনস্টেবল জিডি। গোটা দেশজুড়ে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী এই পরীক্ষায় বসে। এই পরিস্থিতিতে আঞ্চলিক ভাষায় এরকম একটা পরীক্ষায় যাতে স্থানীয় যুবকরা বসে সেজন্য প্রচার অভিযান চালাতে পারে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। কারণ, মাতৃভাষায় পরীক্ষা দিয়ে সাফল্য অর্জনের অন্যতম সেরা সুযোগ এটা। বহু সংখ্যায় যুবক যাতে দেশসেবার জন্য নির্ধারিত এই কাজে যোগ দেওয়ার সুযোগ কাজে লাগায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে বিভিন্ন রাজ্যে চালানো হতে পারে প্রচার। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গাইডেন্সে স্বরাষ্ট্র মন্ত্রক সব আঞ্চলিক ভাষার উন্নয়ন এবং উৎসাহ দেওয়ায় নিবেদিত।

এদিকে কলকাতায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে একাধিক পদে হচ্ছে নিয়োগ। পশ্চিমবঙ্গ অ্যানাস্থেসিওলজি ও প্যাথলজি বিভাগের আওতায় চুক্তিভিত্তিক বিশেষজ্ঞের নিয়োগ হবে হাসপাতালে। মোট ৩টি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চাওয়া হচ্ছে। 

আরও পড়ুন ; চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটে হচ্ছে নিয়োগ, কীভাবে আবেদন করবেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
Success Story: ভাঙা ঘর থেকে পুলিশের চাকরি! দারিদ্র্যকে হারিয়ে একসঙ্গে পুলিশে চাকরি ময়নাগুড়ির একই পরিবারের ৩ ভাই-বোনের
ভাঙা ঘর থেকে পুলিশের চাকরি! দারিদ্র্যকে হারিয়ে একসঙ্গে পুলিশে চাকরি ময়নাগুড়ির একই পরিবারের ৩ ভাই-বোনের
Railway Recruitment 2026 : দ্বাদশ শ্রেণি পাশ করলেই রেলে চাকরির সুযোগ, ১৬৮৮টি নন-টেকনিক্যাল পদে নিয়োগ করছে রেল
দ্বাদশ শ্রেণি পাশ করলেই রেলে চাকরির সুযোগ, ১৬৮৮টি নন-টেকনিক্যাল পদে নিয়োগ করছে রেল
Khadi Industry Jobs : পরীক্ষা দিতে হবে না, খাদি গ্রাম উদ্যোগে ৪০ হাজারের চাকরি, কারা আবেদনের যোগ্য ?
পরীক্ষা দিতে হবে না, খাদি গ্রাম উদ্যোগে ৪০ হাজারের চাকরি, কারা আবেদনের যোগ্য ?

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget