এক্সপ্লোর

CBSE: একাদশ-দ্বাদশের পাঠ্যক্রমে বড় বদল আনল CBSE, পড়ুয়াদের এবার কী কী সুবিধে ?

CBSE 11-12 Exam: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই পদক্ষেপের মূল কারণ হল সিবিএসই-র এই প্রকল্পের লক্ষ্য হল শিক্ষার্থীদের উপরে পড়াশোনার বোঝা কমানো।

CBSE Exam: দুই-তিন বছর আগেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে নবম ও দশম শ্রেণির পাঠ্যক্রমে বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে দুটি পৃথক স্তরের সূচনা করা হয়- একটি বেসিক ও অন্যটি অ্যাডভান্সড। এখন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমের ক্ষেত্রেও একইরকম বিধি আনতে চলেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পরীক্ষার সময় থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান ও গণিতের পাঠ্যক্রমেও দুটি পৃথক স্তর আনা হবে বলে জানা গিয়েছে।

এখন সিবিএসই দশম শ্রেণির জন্য গণিতে দুটি স্তর চালু করেছে- স্ট্যান্ডার্ড ও বেসিক। উভয় স্তরের সিলেবাস একই, তবে বেসিক স্তরে প্রশ্নের গুণমান খুবই সহজ করা হবে। ২০২৩ সালে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নবম ও দশম শ্রেণির বিজ্ঞান ও সমাজবিজ্ঞানে দুটি পৃথক স্তর চালু করেছিল। এবারে একাদশ ও দ্বাদশ শ্রেণিতেও একইরকম বিধি আনা হচ্ছে। তবে এই বিধি মেনে দুই স্তরের এনসিআরটি পাঠ্যপুস্তক কবে আসবে নতুনরূপে তা এখনও জানায়নি বোর্ড। ফলে এই নতুন পাঠ্যপুস্তক কবে প্রস্তুত হচ্ছে এর উপরেই নির্ভর করবে এই দুই স্তরীয় বিধি চালু হওয়ার চূড়ান্ত সময়।

কী সুবিধে হবে

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই পদক্ষেপের ফলে সেই সমস্ত শিক্ষার্থীদের সুবিধে হবে যারা বিজ্ঞান ও গণিতের মত বিষয় পড়তে চান কিন্তু তাদের ভবিষ্যৎ পরিকল্পনা টেকনিক্যাল ক্ষেত্রকে ঘিরে নয়। ফলে এই ধরনের শিক্ষার্থীরা এখন থেকে এই বিষয়গুলি সহজে অর্থাৎ একেবারে মৌলিক স্তরে অধ্যয়ন করতে পারবে। আর অন্যদিকে ইঞ্জিনিয়ারিং, গবেষণা বা মেডিকেল ক্ষেত্রে কেরিয়ার গড়তে চায় যে শিক্ষার্থীরা তারা এই বিষয়গুলি অ্যাডভান্সড স্তরে পড়তে পারবেন।

শিক্ষার্থীদের ব্যক্তিগত ইচ্ছে প্রাধান্য পাবে

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই পদক্ষেপের মূল কারণ হল সিবিএসই-র এই প্রকল্পের লক্ষ্য হল শিক্ষার্থীদের উপরে পড়াশোনার বোঝা কমানো এবং তাদের কেবল সেই বিষয়গুলিতেই গভীরভাবে পড়াশোনার সুযোগ দেওয়া যেগুলিতে তাদের আগ্রহ আছে বা তাদের কেরিয়ার পরিকল্পনা রয়েছে। এখন থেকে তাই সিবিএসইর এই পদক্ষেপের কারণে কোনও শিক্ষার্থীই কঠিন বিষয় বাধ্য হয়ে পড়বে না। নিজের ইচ্ছায় নিজের সুবিধেমত বিষয়ের কাঠিন্য বেছে নেওয়ার সুযোগ রয়েছে শিক্ষার্থীদের।

NEP ২০২০ এবং NCFSE-র সঙ্গে সঙ্গতিপূর্ণ

সিবিএসই-র এই পদক্ষেপ জাতীয় শিক্ষানীতি ২০২০ এবং জাতীয় পাঠ্যক্রম কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর লক্ষ্য হল শিক্ষার্থীদের শিখনের গতি, আগ্রহ ও কেরিয়ার অনুসারে আরও ভাল বিকল্প প্রদান করা। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনা কেবলমাত্র ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি তাদের স্বপ্নের ভিত্তি হয়ে উঠবে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
Success Story: বাবা-মায়ের স্বপ্নের উল্টো পথে হেঁটে পড়লেন পাবলিক সার্ভিসের জন্য, অবশেষে কোনও কোচিং ছাড়াই সরকারি আধিকারিক হলেন বিহারের আস্থা
বাবা-মায়ের স্বপ্নের উল্টো পথে হেঁটে পড়লেন পাবলিক সার্ভিসের জন্য, অবশেষে কোনও কোচিং ছাড়াই সরকারি আধিকারিক হলেন বিহারের আস্থা
Indian Bank Jobs : স্নাতক হলেই ব্যাঙ্কে চাকরির সুযোগ, ১৫০০ শিক্ষানবীশ পদে নিয়োগ করছে এই ব্য়াঙ্ক
স্নাতক হলেই ব্যাঙ্কে চাকরির সুযোগ, ১৫০০ শিক্ষানবীশ পদে নিয়োগ করছে এই ব্য়াঙ্ক

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget