এক্সপ্লোর

Success Story: কেদারনাথে খচ্চর চালকের কাজ করতেন ! কোচিং ছাড়াই IIT প্রবেশিকায় উত্তীর্ণ অতুল- অবাক করবে তাঁর সাফল্যের কাহিনি

Atul Kumar Success Story: একেবারে সাধারণ নিম্নবিত্ত পরিবারে জন্ম অতুলের। শিক্ষার সুযোগ-সুবিধে ছিল খুবই কম। প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পর্কে তাঁর সচেতনতাও ছিল খুব কম।

IIT Madras: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে এক খচ্চর-চালকের পুত্র অতুল। অতুল কুমার। সম্প্রতি তাঁর সাফল্যের কাহিনিই অবাক করেছে সকলকে। খচ্চর-চালকের কাজ তিনিও করতেন ছোটবেলা থেকেই আর এবার তাঁর জীবনে শুরু হবে নতুন অধ্যায়। পড়ার সুযোগ পেয়েছেন আইআইটি মাদ্রাজে। আইআইটি জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ (Success Story) হয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। একসময় কেদারনাথ ধামের খাড়া পাহাড়ি পথে ঘোড়ার পিঠে তীর্থযাত্রীদের (IIT Madras) চাপিয়ে আনা-নেওয়া করতেন অতুল। আর এবার হিমালয়ের পথ ধরে জীবনের সাফল্যের শীর্ষে ওঠা শুরু হল তাঁর। কীভাবে এল এই সাফল্য ?

একেবারে সাধারণ নিম্নবিত্ত পরিবারে জন্ম অতুলের। শিক্ষার সুযোগ-সুবিধে ছিল খুবই কম। প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পর্কে তাঁর সচেতনতাও ছিল খুব কম। এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নিজের এবং তাঁর পরিবারের জন্য একটি উন্নত জীবন গড়ে তোলার লক্ষ্যে দৃঢ় সংকল্প করেছিলেন অতুল, আর সেই থেকেই বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা পান তিনি। অতুল সংবাদমাধ্যমে জানিয়েছেন যে জীবনে এগিয়ে যাওয়া এবং নিজের ও পরিবারের জন্য আরও ভাল কিছু করার তাগিদেই এই সাফল্য পেয়েছেন তিনি।

এএনআই সংবাদমাধ্যমে অতুল জানিয়েছেন, ‘আমি রুদ্রপ্রয়াগের একটি ছোট্ট গ্রামের বাসিন্দা। দ্বাদশ শ্রেণি পর্যন্ত আমি খুব বেশি কিছু জানতামই না। পাহাড়ি এলাকায় এই সমস্ত বিষয়ে এমনিতেই খুব একটা সচেতনতা নেই। আমি জানতামও না যে আইআইটির মত কিছু হয়।’ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরে অতুল কোনও প্রবেশিকা পরীক্ষাই দেননি মূলত যথাযথ সহায়তা ও অনভিজ্ঞতার কারণে। তবে তাঁর পথটি মোড় নেয় যখন তিনি শিক্ষকদের কাছ থেকে জানতে পারেন যে আইআইটি থেকেও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা যায়। তাদের উৎসাহই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অতুল সংবাদমাধ্যমে বলেন, ‘দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পরেই শিক্ষকদের থেকে আইআইটির কথা জানতে পারি। বন্ধুরা আমাকে সমর্থন করেছিল, সাহায্য করেছিল অনেকটাই। অনুপ্রেরণা জুগিয়েছিল।’

কেদারনাথ যাত্রা শেষ করে বাড়ি ফিরে ২০২৪ সালের জুলাই মাস থেকে অতুল আইআইটি-জ্যামের প্রস্তুতি নিতে শুরু করেন। এর আগে জুন মাস পর্যন্ত তীর্থযাত্রীদের ঘোড়ায় চাপিয়ে কেদারনাথ পৌঁছে দেওয়া এবং সেখান থেকে নিয়ে এসে জীবিকা নির্বাহ করেছিলেন। পরিস্থিতি কঠিন ছিল। ইন্টারনেট ছিল না কোনও, থাকতেন তাঁবুতে। আর এর ফলেই তীর্থযাত্রার মরশুমে পড়াশোনা করা অসম্ভব হয়ে পড়ে। অতুল বলেন, ‘আমার বন্ধু মহাবীর তাঁর নোটসগুলি আমায় দিয়েছিল এবং জুলাই মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত আমি নিয়মিতভাবে পড়াশোনা করি। পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসে’। পরিস্থিতির এই প্রতিকূলতা থেকে মুক্তি পাওয়ার গভীর আকাঙ্ক্ষা তাঁর মনোযোগকে সর্বত্র অটল রেখেছিল।

অতুলের কথায়, ‘আমার সবথেকে বড় প্রেরণা ছিল জীবনে এগিয়ে যাওয়া, সেই জায়গা থেকে বেরিয়ে আসা এবং নিজের জন্য আরও ভাল কিছু তৈরি করা।’ অতুলের বাবা এখনও ঘোড়া চালক হিসেবে কাজ করেন এবং ছুটির দিনে অতুল নিষ্ঠার সঙ্গে তাঁর বাবাকে সাহায্য করেন। এই কাজ থেকেই তাদের পরিবারের আয় হয়। তাঁর দিদির বিয়ে হয়ে গিয়েছে এবং তাঁর অনুজ বোন এখন পড়াশোনা করছে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
PNB Recruitment 2026: ৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget