এক্সপ্লোর

CBSE Board Exam 2024: CBSE ১০ ও ১২ ক্লাসের পরীক্ষা শুরু আজ, কী কী নিয়ম মানতে হবে পড়ুয়াদের

CBSE Board Exam 2024 Dress Code Guidelines: সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হল আজ থেকে‌। বেশ কয়েকটি কড়া নিয়ম মানতে হবে পড়ুয়াদের।‌

কলকাতা: আজ থেকে শুরু সিবিএসই বোর্ডের ২০২৪ সালের পরীক্ষা। সিবিএসই দশম ও দ্বাদশ দুই শ্রেণির পরীক্ষাই ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু। ২০২৪ সালে ২৬ টি দেশ থেকে মোট ৩৯ লাখ পড়ুয়া এই পরীক্ষা দেবে। 

পরীক্ষার সময় ও রিপোর্টিং টাইম (CBSE exam 2024 important times)

  • সকাল সাড়ে দশটা থেকে পরীক্ষা শুরু‌। দু ঘন্টার পরীক্ষা শেষ হবে সাড়ে বারোটায়। তিন ঘন্টার পরীক্ষা শেষ দেড়টায়। 
  • পরীক্ষা হলে ঢোকার শেষ সময় অর্থাৎ রিপোর্টিং টাইম সকাল দশটা।

অন্যান্য বছরের মতো ২০২৪ সালে পরীক্ষা ব্যবস্থা নিয়ে বেশ কড়া বোর্ড। বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে পরীক্ষার্থীদের। হলে ঢোকার আগে আদর্শবিধি মানা হল কি না তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকা তথা স্কুলকর্মীদের। কোন কোন নিয়ম মানতে হচ্ছে এই বছরের পড়ুয়াদের ?

সিবিএসই পরীক্ষার্থীদের জন্য কড়া নির্দেশিকা (CBSE exam dress code for students)

  • লেখার জন্য একমাত্র নীল কালি ব্যবহার করা যাবে। লাল, কালো বা অন্য কোনও রঙের কালি দিয়ে পরীক্ষার খাতায় লেখা যাবে না।
  • হলে ঢোকার হময় নিজের অ্যাডমিট কার্ড শুধু নিয়ে যাওয়া যাবে‌। এর বাইরে কোনও কাগজ নিয়ে যাওয়া যাবে না।
  • কোনওরকম বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষার্থী হলে ঢুকতে পারবে না ‌‌। ফোন, ব্লুটুথ স্পিকার, স্মার্ট ওয়াচ ইত্যাদি নিয়ে হলে ঢোকা নিষিদ্ধ।
  • একটা ক্লিপবোর্ড ও পেনসিল বক্স নিয়ে হলে ঢুকতে পারবে পড়ুয়া‌। দুটোই স্বচ্ছ বা সাফ থাকতে হবে‌। কোনওরকম লেখালেখি থাকবে না।
  • কোনও পরীক্ষার্থীর ডায়াবেটিস বা অন্য কোনও শারীরিক সমস্যা থাকলে সেইমাফিক ছোট খাবারের প্যাকেট বা প্রয়োজনীয় জিনিস নিয়ে হলে যেতে পারবে। 

হলের ভিতর কী কী নিয়ে ঢোকা যাবে  (List of Things allowed in exam hall) ?

হলের ভিতর কোন কোন জিনিস নিয়ে ঢোকা যাবে আর কী কী নিয়ে ঢোকা যাবে না, তার একটি তালিকা দিয়েছে সিবিএসই বোর্ড। পড়ুয়াদের অ্যাডমিট কার্ডে সেগুলির উল্লেখ করা রয়েছে। অনুমোদিত জিনিসের তালিকায় রয়েছে পেন, জলের বোতল, পরিস্কার ক্লিপবোর্ড, স্যানিটাইজারের ছোট্ট বোতল, মাস্ক। 

যেসব পরীক্ষার্থী স্বাস্থ্যের সমস্যা যেমন সুগার রয়েছে, তারা সেইমাফিক ছোট্ট প্যাকেটে খাবার নিয়ে যেতে পারবে‌।

হলের ভিতর কী কী নিয়ে ঢোকা যাবে না (List of Things NOT allowed in exam hall) ?

কোনওরকম বৈদ্যুতিন যন্ত্র যেমন স্মার্ট ওয়াচ, ব্লুটুথ স্পিকার, ইয়ারফোন, মোবাইল ফোন, ডিজিটাল রিস্ট ব্যান্ড ইত্যাদি নিয়ে প্রবেশ নিষিদ্ধ।  অ্যাডমিট কার্ড ছাড়া অন্য কোনও কাগজ থাকবে না পড়ুয়াদের সঙ্গে। 

ভুয়ো রটনা নিয়ে বিজ্ঞপ্তি

গত ১৩ ফেব্রুয়ারি সিবিএসই-এর তরফে ভুয়ো খবর নিয়ে একটি পোস্ট করা হয়। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন ফাঁস হচ্ছিল। সেগুলো সিবিএসই পরীক্ষার প্রশ্ন বলে দাবি করেন অনেক। আদতে পরীক্ষা শুরু আজ অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি থেকে। ভুয়ো রটনার ব্যাপারেই সতর্ক করে সিবিএসই বোর্ড।

ডিসক্লেইমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ আবেদনের আগে অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন। শুভেচ্ছা।

আরও পড়ুন - JEE Main 2024 Result: জয়েন্ট মেইনের ফলাফলে সারা দেশ থেকে ২৩ জন শীর্ষে, বাংলার কজন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget