CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
CBSE Examinations: দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি - এই তারিখ থেকে। পরীক্ষা চলবে ৯ মার্চ পর্যন্ত। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে এবং তা চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

সিবিএসই- র তরফে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ২০২৭ সালের জন্য পরীক্ষার জন্য 'exam date sheet' প্রকাশ করেছে Central Board of Secondary Education কর্তৃপক্ষ। সিবিএসই- র অফিশিয়াল ওয়েবসাইট (cbse.gov.in) - এখানে দেখা যাবে পরীক্ষার তারিখ। দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি ২০২৭ - এই তারিখ থেকে। পরীক্ষা চলবে ৯ মার্চ ২০২৭ পর্যন্ত। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি ২০২৭ থেকে এবং তা চলবে ৯ এপ্রিল ২০২৭ পর্যন্ত। লেখা পরীক্ষার আগে হবে প্র্যাকটিকাল পরীক্ষা। তার দিনক্ষণ আগেই ঘোষণা করেছিল সিবিএসই কর্তৃপক্ষ। ১ জানুয়ারি ২০২৭ থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৭- এর মধ্যে সিবিএসই অনুমোদিত স্কুলগুলিতে প্র্যাকটিকাল পরীক্ষা অথবা ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে। ২০২৬-২০২৭ সেশনের পড়ুয়াদের জন্য এই পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। ভারত এবং দেশের বাইরের সিবিএসই অনুমোদিত স্কুলগুলিতে একই সময়ে পরীক্ষা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শীতকালীন স্কুলগুলিতে দশম এবং দ্বাদশ শ্রেণির প্র্যাকটিকাল পরীক্ষা শুরু হবে ৯ নভেম্বর ২০২৬ থেকে এবং তা চলবে ১৯ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
ভরসন্ধ্যায় মৌলালির কাছে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন, কীভাবে অগ্নিকাণ্ড ?
দশম এবং দ্বাদশের পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি, ২০২৭ - এই তারিখে সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে। ৬ নভেম্বর সিবিএসই কর্তৃপক্ষ পরীক্ষার ডেটশিট প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা ১০১ দিন পাবেন প্রস্তুতির জন্য। ২৬.৫ লক্ষেরও বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দেবে দশম শ্রেণিতে। ১৯.৮ লক্ষেরও বেশি পড়ুয়া পরীক্ষা দেবে দ্বাদশ শ্রেণিতে। দশম শ্রেণিতে হবে ৮৩টি বিষয়ের পরীক্ষা। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ১২১টি বিষয়ের পরীক্ষা হতে চলেছে।
পরের বছর শুরু হচ্ছে জনগণনার কাজ। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই পিছিয়ে যাচ্ছে মাধ্য়মিক এবং উচ্চ মাধ্য়মিক পরীক্ষা। জানিয়ে দিলেন স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন। এর পাশাপাশি সিলেবাসে একাধিক বদলের কথাও জানিয়েছেন মন্ত্রী। আগামী বছর ১৫ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্য়মিক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু জনগণনার কাজে ব্য়স্ত থাকবেন শিক্ষকেরা। তাই ২০২৭ সালের মাধ্য়মিক কিংবা উচ্চ মাধ্য়মিক পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী হচ্ছে না। বুধবার মধ্য়শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়ে দিলেন স্কুল শিক্ষামন্ত্রী। এর পাশাপাশি সিলেবাসেও বেশ কিছু বদল হতে চলেছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI























