এক্সপ্লোর

CBSE Date Sheet 2022: প্রকাশিত CBSE বোর্ডের দশম-দ্বাদশ শ্রেণির Term-1 পরীক্ষার দিনক্ষণ, কবে থেকে শুরু?

CBSE Term 1 Exam 2022: এবার অফিসিয়ালি দিন এবং পরীক্ষার সময় ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)

নয়া দিল্লি: প্রকাশিত হল CBSE বোর্ডের দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ। এর আগে অনেকবার টার্ম ওয়ান পরীক্ষার দিনক্ষণ প্রকাশিত হলেও, সেগুলি সরকারিভাবে প্রকাশিত না হওয়ায় তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল পড়ুয়াদের মধ্যে। তবে এবার অফিসিয়ালি দিন ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। বোর্ডের তরফে জানান হয়েছে যে, নভেম্বর-ডিসেম্বর থেকে শুরু হবে সিবিএসই-এর টার্ম-ওয়ানের পরীক্ষা।  

প্রাথমিকভাবে বিভিন্ন সংবাদমাধ্যমসূত্রে বলা হয়েছিল যে ১৮ অক্টোবর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করবে। এরপরই টুইট করে সিবিএসই জানায়, "সম্প্রতি সিবিএসই-র নজরে এসেছে যে, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য আগামী ২০২১ সালের আসন্ন টার্ম ১ পরীক্ষার একটি ভুয়ো তারিখ প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এ প্রসঙ্গে স্পষ্টত জানান হচ্ছে যে বোর্ড এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।" 

বলা হয়েছে, CBSE Term 1 Exam 2022 তারিখ পত্রিকা অনলাইনে প্রকাশ করা হবে, যা শিক্ষার্থীরা পিডিএফ ডকুমেন্ট হিসেবে ডাউনলোড করে নিজেদের কাছে রাখতে পারবে। পরীক্ষার তারিখ অনলাইনে প্রকাশিত হবে এবং শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট - www.cbse.gov.in- এ গিয়ে তা দেখে নিয়ে ডাউনলোড করতে পারবে।   

Offline Examination: CBSE Term 1 পরীক্ষা সম্পর্কে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল পরীক্ষাগুলি উল্লিখিত পরীক্ষা কেন্দ্রগুলিতে অফলাইন মোডে করা হবে। 

পরীক্ষার প্যাটার্ন ও ফরম্যাট: CBSE বোর্ডের পরীক্ষা ২০২২ -এর Term 1 পরীক্ষা একটি অবজেক্টিভ টাইপ পরীক্ষা হিসেবে পরিচালনা করা হবে, এর অর্থ হল MCQ থাকবে। পরীক্ষার সময়কাল হবে ৯০ মিনিটের।         

পরীক্ষার সময়: এর আগেই সিবিএসই জানিয়ে দিয়েছিল টার্ম ওয়ান পরীক্ষা প্রথম ভাগে নিতে হবে। ১১.৩০ এ শুরু হবে পরীক্ষা, শেষ হবে দুপুর ১টার মধ্যে। পড়ুয়ারা ২০ মিনিট অতিরিক্ত সময় পাবে প্রশ্নপত্র পড়ে নেওয়ার জন্য।  সিবিএসই বোর্ড এবছর পরীক্ষা দুটি ভাগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টার্ম ১ ও ২। এই সেশনে ৫০ শতাংশ সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে।  

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
Railway Recruitment 2026 : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
Success Story: কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget