এক্সপ্লোর

CBSE: ছাত্রীদের জন্য বিশেষ বৃত্তি দিচ্ছে CBSE, শুরু রেজিস্ট্রেশন- কী কী সুবিধে মিলবে ?

Single Girl Child Scholarship 2024: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপের মাধ্যমে ছাত্রীদের পড়াশোনার সুবিধের জন্য প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া হয়।

Single Girl Child Scholarship 2024: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সংক্ষেপে সিবিএসই ছাত্রীদের জন্য একটি বিশেষ স্কলারশিপ বা বৃত্তি (Single Girl Child Scholarship 2024) দিয়ে থাকে যার নাম সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ। এই বৃত্তির আবেদনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নতুন করে ২০২৪-এর জন্য এই আবেদন করা যাবে, আবার ২০২৩ সালে যারা এই বৃত্তির জন্য আবেদন করেছিলেন এবং বৃত্তি (CBSE) পেয়েছিলেন সেই আবেদনের পুনর্নবীকরণও করা যাবে। এই বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এবং রেজিস্ট্রেশন করতে নজর রাখতে হবে সিবিএসইর অফিসিয়াল ওয়েবসাইটে।

অনলাইনে আবেদনের জন্য কী কী প্রয়োজন

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপের মাধ্যমে ছাত্রীদের পড়াশোনার সুবিধের জন্য প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া হয়। এর জন্য আবেদনকারীকে ব্যাঙ্কের যাবতীয় তথ্য জমা করতে হয়। ব্যাঙ্কের নাম, শাখা, অ্যাকাউন্ট নম্বর, আরটিজিএস, এনইএফটি আইএফএসসি কোড এবং ব্যাঙ্কের ঠিকানা দিতে হবে। এছাড়া আবেদনকারীদের (Single Girl Child Scholarship 2024) স্বাক্ষরও প্রয়োজন। আর এই স্বাক্ষর না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

এই গুরুত্বপূর্ণ নথি দরকার

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ ডিসেম্বর। এই বৃত্তির জন্য আবেদন করলে আপনার যে সমস্ত প্রয়োজনীয় নথি দরকার হবে তার মধ্যে রয়েছে একাদশ শ্রেণির মার্কশিটের প্রত্যয়িত কপি, আবেদনকারীর আধার কার্ডের কপি, এই আধার নম্বর যেন অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে। ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার কপি বা কোনো একটি বাতিল চেকের কপিও লাগবে এই আবেদনের জন্য।

দুটি আলাদা বৃত্তি রয়েছে

সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপ (Single Girl Child Scholarship 2024) এক্স মূলত সেই সমস্ত পড়ুয়াদের জন্য যারা ২০২৪ সালে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে দশম শ্রেণি উত্তীর্ণ হয়েছেন। আর সাধারণ যে স্কলারশিপ রয়েছে তাতে একাদশ শ্রেণিতে পাঠরত ছাত্রীরা আবেদন করতে পারবেন। আর এই বৃত্তির পুনর্নবীকরণের বিষয়টি তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, যারা আগের বছর এই বৃত্তিটি পেয়েছিলেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Success Story: দিনমজুরের কাজে হাড়ভাঙা খাটুনি, দিনে পেতেন ৩০০ টাকা, নিট পাশ করে তাক লাগালেন কিশোর

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget