এক্সপ্লোর

Recruitment Scam: এবার CBSE-তে নিয়োগ দুর্নীতি, ১৫ লাখের বিনিময়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রস্তাব; গ্রেফতার ৪

CBSE Recruitment Scam: দিল্লির গ্রেটার কৈলাশ থানার এসএইচও অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৮(৪), ৩১৯(২) ধারায় মামলা দায়ের করেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করেন।

CBSE Recruitment Exam: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সংস্থায় সুপারিনটেন্ডেন্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগের পরীক্ষায় এবার দুর্নীতির পর্দাফাঁস। দিল্লি পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে এই ঘটনায়। সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দেখে যে পড়ুয়ারা পরিশ্রম করে পড়াশোনা করে পরীক্ষায় (CBSE Recruitment) বসেন তাদের প্রতি প্রতারণা করার অপরাধে ৪ প্রতারককে (Recruitment Scam) গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তারা এবং সেই মত ভুয়ো পরিচয়ে পরীক্ষাও দিয়েছিলেন।

বেশ কিছু নথি ও গ্যাজেট বাজেয়াপ্ত করা হয়েছে। দিল্লি পুলিশ শুধু যে এই প্রতারকদের গ্রেফতার করেছে তাই নয়, তাদের কাছ থেকে ৪টি ব্লুটুথ ডিভাইস, ৪টি মোবাইল, ২টি ল্যাপটপ, ১টি গাড়ি এবং ওএমআর শিট, এন্ট্রি পাস, অ্যাটেন্ডেন্স শিটও উদ্ধার করেছে।

এভাবে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ

দিল্লির সাউথ ডিস্ট্রিক্টের ডিসিপি অঙ্কিত চৌহান বলেছেন ২০ এপ্রিল ২০২৫ তারিখে সিআর পার্ক থানার একটি টিম জিকে ২ পরীক্ষার তদারকি করছিল। এরপরে সেই পরীক্ষা কেন্দ্রের সুপারিনটেন্ডেন্ট জানান যে একজন পরীক্ষার্থীর স্থানে অন্য একজন পরীক্ষা দিতে এসেছে। তদন্ত করে দেখা যায় যে নীতীন নামের এক ব্যক্তি তাঁর হয়ে পরীক্ষা দিতে পাঠিয়েছিলেন শচীন নামের এক পরীক্ষার্থীকে।

দিল্লি পুলিশ বুদ্ধিমত্তার সঙ্গে শচীনকে ডেকে পাঠায় এবং তাঁর কাছাকাছি উপস্থিত নীতীনকেও ধরে ফেলে। জিজ্ঞাসাবাদের সময় তাদের মুখ থেকে জানা যায় তাদের অন্য দুই সহযোগী শ্যাম সুন্দর এবং বলবিন্দরের নাম। পরে এই দুই ব্যক্তিকেও গ্রেটার কৈলাশ থেকে গ্রেফতার করা হয়।

১৫ লক্ষ টাকায় চুক্তি হয়েছিল

দিল্লির গ্রেটার কৈলাশ থানার এসএইচও অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩১৮(৪), ৩১৯(২) ধারায় মামলা দায়ের করেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করেন। এই সময়য় চার অভিযুক্ত জানান যে নীতীন শ্যাম সুন্দরের সঙ্গে ১৫ লক্ষ টাকার বিনিময়ে চুক্তি করেছিলেন যাতে তাঁর এই চাকরিটি স্থায়ী হয়। শ্যাম এই চুক্তিটি করেছিলেন বলবিন্দরের সঙ্গে যিনি ১২ লক্ষ টাকার বিনিময়ে শচীনকে ভুয়ো পরীক্ষার্থী বানিয়ে পরীক্ষায় বসিয়েছিল। এই গোটা দলটি বছরের পর বছর ধরে এই ধরনের প্রতারণামূলক কাজ করে আসছে। এর আগেও শচীন নামের এই ব্যক্তি অন্যদের হয়ে পরীক্ষায় বসেছেন। রাজস্থানের একটি মামলাতেও পুলিশ শচীনকে খুঁজছিল।

কারা কারা অভিযুক্ত ?

দিল্লি পুলিশ যে চারজনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে আছেন হরিয়ানার বাসিন্দা স্নাতক উত্তীর্ণ শচীন (২৬), নীতীন (২৮) এবং বলবিন্দর (২৭)। এর মধ্যে শচীন ভুয়ো পরীক্ষার্থী হিসেবে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা সম্পন্ন। নীতীন একজন বিটেক স্নাতক এবং চাকরি পাওয়ার জন্য সে অসততার পথ বেছে নিয়েছে। এর মধ্যে বলবিন্দর মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন। হরিয়ানার গ্রুপ ডি-তে চাকরি করার সময় থেকেই তিনি এই কেলেঙ্কারির অংশ হয়ে ওঠেন। চতুর্থ ব্যক্তি হিসেবে আটক করা হয়েছে ২৯ বছর বয়সী শ্যাম সুন্দরকে। তিনিই যুবকদের সঙ্গে টাকার বিনিময়ে চুক্তি করতেন।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget