এক্সপ্লোর

Job News: সরকারি ব্যাঙ্কে চাকরির সুযোগ, কবে পর্যন্ত আবেদন জানাতে পারবেন?

Bank Of India Recruitment: সেন্ট্রাল ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটেই রয়েছে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত নোটিফিকেশন। সেখান থেকেই বিশদে অনেক তথ্য পাবেন আবেদনকারীরা।

Jobs And Recruitments News: সেন্ট্রাল ব্যাঙ্কে (Central Bank of India) রয়েছে চাকরির সুযোগ। স্পেশ্যালিস্ট অফিসার (Specialist Officer or SO) পদে হবে নিয়োগ। আবেদন জানানো যাবে অনলাইনে সেন্ট্রাল ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। ৬২টি শূন্যপদ রয়েছে। centralbankofindia.co.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য আবেদনকারীরা। ২৭ ডিসেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা শেষ হবে ১২ জানুয়ারি, ২০২৫ তারিখে। সেন্ট্রাল ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটেই রয়েছে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত নোটিফিকেশন। সেখান থেকেই বিশদে অনেক তথ্য পাবেন আবেদনকারীরা। তাঁদের বয়স কত হওয়া জরুরি, শিক্ষাগত যোগ্যতাই বা কেমন হওয়া প্রয়োজন, সেগুলির তথ্য পাওয়া যাবে এই নোটিফিকেশনেই। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেবে সেন্ট্রাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ 

কোনও লিখিত পরীক্ষা হবে না আবেদনকারীদের। যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ পর্বে ডাকা হবে। এই ইন্টারভিউ রাউন্ডে থাকবে ১০০ নম্বর। জেনারেল, ইকোনমিকালি উইকার সেকশন- এই দুই ক্যাটেগরি ভুক্ত আবেদনকারীদের কোয়ালিফায়িং মার্কস হবে মোট নম্বরের ৫০ শতাংশ। আর তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং ওবিসি ও বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে নম্বরের পরিমাণ ৪৫ শতাংশ। ইন্টারভিউ রাউন্ডের পর একটি মেধাতালিকা বা মেরিট লিস্ট প্রকাশিত হবে। বেশি থেকে কম প্রাপ্ত নম্বর, এই ভাবে সাজানো হবে মেধাতালিকা। ইন্টারভিউ পর্বে প্রাপ্ত নম্বই শুধু বিবেচনা করা হবে।                        

অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে দেখে নিন একনজরে 

জেনারেল, ইকোনমিকালি উইকার সেকশন এবং ওবিসি ক্যাটেগরি ভুক্ত আবেদনকারীদের ৭৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি এবং সঙ্গে জিএসটি দিতে হবে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের দিতে হবে না কোনও অ্যাপ্লিকেশন ফি। 

আরও পড়ুন- বাড়ির একমাত্র কন্যাসন্তানের জন্য বিশেষ বৃত্তির সুযোগ, আবেদনের সময়সীমা বাড়াল CBSE 

আরও পড়ুন- চাকরির সুযোগ এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে, শূন্যপদ হাজারেরও বেশি, কোন পদে নিয়োগ? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Indian Army Recruitment : ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
ভারতীয় সেনায় ২৬০০ পদে হচ্ছে নিয়োগ, এরা আবেদন করতে পারেন, রইল অ্য়াপ্লাইয়ের লাস্ট ডেট
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget