এক্সপ্লোর

CBSE: বাড়ির একমাত্র কন্যাসন্তানের জন্য বিশেষ বৃত্তির সুযোগ, আবেদনের সময়সীমা বাড়াল CBSE

Single Girl Child Scholarship: CBSE-র এই স্কিমে দশম শ্রেণিতে যে সমস্ত ছাত্রী, বাড়ির একমাত্র কন্যাসন্তান দারুণ নম্বর পেয়েছে, তাদের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণিতে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে।

Single Girl Child Scholarship: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) তাদের সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপের (CBSE) আবেদনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। বাড়ির একমাত্র কন্যাসন্তান হিসেবে বৃত্তি পাওয়া সুযোগ রয়েছে সিবিএসইর (Single Girl Child Scholarship) ছাত্রীদের। এই বৃত্তির জন্য আবেদনের শেষ তারিখ আগে ছিল ৩১ ডিসেম্বর, ২০২৪, তবে তা এবার বাড়িয়ে করা হয়েছে ১০ জানুয়ারি পর্যন্ত। ফলে আবেদনকারীদের হাতে আরও কিছুটা সময় বাড়ল। আর একইসঙ্গে স্কুলের ভেরিফিকেশন প্রক্রিয়াও আগামী ১৭ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছে বোর্ড।

কী উদ্দেশ্যে দেওয়া হয় স্কলারশিপ

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই স্কিমে দশম শ্রেণিতে যে সমস্ত ছাত্রী, বাড়ির একমাত্র কন্যাসন্তান দারুণ নম্বর পেয়েছে, তাদের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেণিতে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। একমাত্র কন্যাসন্তানদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটানো এবং তাদের আর্থিক সহায়তা দেওয়াই মূলত এই স্কিমের মুখ্য উদ্দেশ্য। নতুন করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য আবেদন করা যাবে, আবার ২০২৩ সালে অর্থাৎ আগের বছর যারা এই বৃত্তির জন্য আবেদন করেছিলেন এবং বৃত্তি পেয়েছিলেন, সেই আবেদনের পুনর্নবীকরণও করা যাবে। এই বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এবং রেজিস্ট্রেশন করতে নজর রাখতে হবে সিবিএসইর অফিসিয়াল ওয়েবসাইট www.cbse.gov.in-এ।

কত টাকা পাবেন

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই সিঙ্গল গার্ল চাইল্ড স্কলারশিপের মাধ্যমে ছাত্রীদের পড়াশোনার সুবিধের জন্য প্রতি মাসে ৫০০ টাকা করে দেওয়া হয়। এর জন্য আবেদনকারীকে ব্যাঙ্কের যাবতীয় তথ্য জমা করতে হয়। ব্যাঙ্কের নাম, শাখা, অ্যাকাউন্ট নম্বর, আরটিজিএস, এনইএফটি আইএফএসসি কোড এবং ব্যাঙ্কের ঠিকানা দিতে হবে।

জরুরি নথি

এই বৃত্তির জন্য আবেদন করলে আপনার যে সমস্ত প্রয়োজনীয় নথি দরকার হবে তার মধ্যে রয়েছে দশম শ্রেণির রিপোর্ট কার্ডের কপি, আবেদনকারীর আধার কার্ডের কপি, এই আধার নম্বর যেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে, নাহলে আবেদন বাতিল বলে গণ্য হবে। ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার কপি বা কোনো একটি বাতিল চেকের কপিও লাগবে এই আবেদনের জন্য যাতে বোঝা যায় কোন অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Job News: আইটিবিপি-তে চাকরির সুযোগ, কোন দুই পদে হতে চলেছে নিয়োগ? শূন্যপদ কত?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget