এক্সপ্লোর

CISCE Syllabus: ISCE-র একাদশ ও দ্বাদশের পরীক্ষার সিলেবাসে আমূল বদল, কী কী বিষয় নতুন যোগ হল ?

CISCE Syllabus Change: পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, গণিত, বাণিজ্য, অ্যাকাউন্টস বা হিসাবশাস্ত্র, ইতিহাস ইত্যাদি বিষয়ের পাঠ্যক্রমে বদল আনা হয়েছে দ্বাদশ শ্রেণির জন্য।

Syllabus Change:  কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE) সম্প্রতি একাদশ ও দ্বাদশ শ্রেণির সিলেবাসে বড় বদল এনেছে। বেশ কিছু বিষয়ের পাঠ্যক্রমে বদল এনেছে ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বোর্ড। আগামী শিক্ষাবর্ষ (ISCE Syllabus) থেকেই এই বদল কার্যকর হবে এবং ২০২৫ সালের দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা এই নতুন সিলেবাসেই আয়োজিত হবে।

কোন কোন বিষয়ে এসেছে বদল

পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, গণিত, বাণিজ্য, অ্যাকাউন্টস বা হিসাবশাস্ত্র, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, লিগাল স্টাডিজ ইত্যাদি বিষয়ের পাঠ্যক্রমে বদল আনা হয়েছে দ্বাদশ শ্রেণির জন্য। ২০২৫-এর বোর্ড পরীক্ষায় যে সমস্ত দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থী বসবেন, তারা এই পরিবর্তিত সিলেবাসেই পরীক্ষা দেবেন। এছাড়া আর কোনও বিষয়ের সিলেবাসে কোনও বদল করা হয়নি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যে সমস্ত পরীক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছেন, তাদের ক্ষেত্রে পাঠ্যক্রমে বদল আনা হয়েছে রসায়ন, জীববিদ্যা, গণিত ও ইতিহাস বিষয়ে।

কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন নির্দেশ দিয়েছে সমস্ত স্কুলগুলিকে, এই তথ্য সম্পর্কে যাতে সমস্ত শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়াদের অভিভাবকদের জানিয়ে দেওয়া হয় ভালমত, এর ফলে এই নতুন পাঠ্যক্রমের প্রয়োগে বিঘ্ন ঘটবে না। পড়ুয়াদের প্রস্তুতি নিতেও সুবিধে হবে। এরই মধ্যে আইএসসিই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা সদ্য ২৭ মার্চ শেষ হয়েছে, আর আইএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হয়েছে ৫ এপ্রিল। কাউন্সিল ঘোষণা করেছে, দশম ও দ্বাদশ এই দুই শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে ২০২৫ সালের মে মাসে। আর সেদিনই সিআইএসসিইর অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পাওয়া যাবে।

এই বছর আইএসসিই এবং আইএসসি দুই মাধ্যমের পড়ুয়ারাই একই শিক্ষাবর্ষে সর্বাধিক দুটি বিষয়ের জন্য ইম্প্রুভমেন্ট এক্সামে অংশ নিতে পারবেন। ২০২৪ সালের বোর্ড সাইকেল থেকে যদিও দশম শ্রেণির কম্পার্টমেন্ট এক্সাম বাতিল করা হয়েছে। এর আগে ২০২৪ সালে দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা আয়োজিত হয়েছিল ২৮ মার্চ তারিখে এবং আইএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা আয়োজিত হয়েছিল ৩ এপ্রিল তারিখে। আর এই দুই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল ৬ মে তারিখে।

CBSE-ও বদলেছে সিলেবাস 

সিবিএসই সম্প্রতি দশম ও দ্বাদশ শ্রেণির জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সিলেবাস প্রকাশ করেছে। এই সদ্য প্রকাশিত পাঠ্যক্রমে বিস্তারিতভাবে শিক্ষাবর্ষের সম্পূর্ণ কার্যক্রম উল্লিখিত রয়েছে। ২০২৬ সালের সিবিএসই বোর্ড পরীক্ষার জন্য কী কী জরুরি, কী কী বদল আসছে নিয়মে তা সবই বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
Railway Recruitment 2026 : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
Success Story: চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
চাকরি ছেড়ে UPSC-র প্রস্তুতি, সঙ্গে ছিল ইউটিউবই; দ্বিতীয় চেষ্টায় IAS রাজস্থানের যতীন
Success Story: কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক
কখনও আধপেটা খেয়ে, কখনও রাস্তার আলোয় পড়াশোনা! মুম্বইয়ের বস্তি থেকে NASA-য় এই যুবক

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget