এক্সপ্লোর

CUET UG Exam 2024 Postponed: দিল্লিতে পিছিয়ে গেল CUET UG-এর পরীক্ষার দিন, অন্য শহরে কবে, কখন পরীক্ষা ?

CUET UG 2024: কিছু অনিবার্য কারণে ১৫ মে ২০২৪ তারিখে যে পরীক্ষা হওয়ার কথা ছিল, দিল্লিতে পরীক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রীদের জন্য সেই পরীক্ষা বাতিল করা হল। এর বদলে আগামী ২৯ মে হবে দিল্লির এই পরীক্ষা।

CUET UG Exam: গতকাল মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি স্থগিত করল CUET UG 2024-এর দিল্লির পরীক্ষাকেন্দ্রের পরীক্ষা। এই পরীক্ষা হওয়ার কথা ছিল ১৫ মে অর্থাৎ আজ বুধবার। কিন্তু কিছু অনিবার্য কারণে সেই পরীক্ষা স্থগিত করে তা ফের আয়োজন (CUET UG 2024) করার দিনক্ষণ সূচী জানানো হয়েছে। তবে অন্য শহরে পরীক্ষা একই দিনে ১৫ তারিখে যেমন সূচীতে ছিল তেমনই হবে, শুধু পিছিয়ে গিয়েছে দিল্লির পরীক্ষার দিন।

গতকাল ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, 'সমস্ত পরীক্ষার্থী ও স্টেকহোল্ডারদের জানানো হচ্ছে যে, কিছু অনিবার্য কারণে ১৫ মে ২০২৪ তারিখে যে পরীক্ষা (রসায়ন, জীববিদ্যা, ইংরেজি ও সাধারণ পরীক্ষা) হওয়ার কথা ছিল, দিল্লিতে পরীক্ষা (CUET UG 2024) দিতে আসা ছাত্র-ছাত্রীদের জন্য সেই পরীক্ষা বাতিল করা হল। এর বদলে আগামী ২৯ মে হবে দিল্লির এই পরীক্ষা। দিল্লির পরীক্ষাকেন্দ্রের জন্য আলাদাভাবে নতুন অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষার্থীদের।

তবে পরীক্ষা (CUET UG 2024) শুরু হওয়ার কিছুক্ষণ আগেই এই বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। গুরুগ্রাম, গাজিয়াবাদ, নয়ডা, ফরিদাবাদ সহ অন্যান্য সমস্ত শহরে ১৫ মে হওয়ার কথা ছিল এই পরীক্ষা। আগের বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে। এছাড়াও ১৬, ১৭ ও ১৮ মে তারিখেও বিভিন্ন শহরে পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। মূল পরীক্ষাসূচিতে কোনও বদল নেই। দিল্লিতেও এই দিনগুলিতে পরীক্ষা হবে। শুধু ১৫ মে-র পরীক্ষাটির দিন বদলে করা হয়েছে ২৯ মে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক এবং ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের সুপারিশে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কলেজে স্নাতক স্তরে ভর্তির এই পরীক্ষা (CUET UG 2024) আয়োজন করে থাকে। ২০২২ সাল থেকে সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির জন্য এই পরীক্ষা দিতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের।

১৫ মে থেকে ৩১ মে পর্যন্ত চলবে CUET UG 2024 এর পরীক্ষা। মূলত এবার হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত হবে অর্থাৎ পেন-পেপার মোডও থাকবে এবং তাঁর সঙ্গে সিবিটি মোডও থাকবে। খাতা-কলমেও পরীক্ষা দিতে হবে, কম্পিউটারে বসেও পরীক্ষা দিতে হবে প্রার্থীদের। ভারতের মধ্যে মোট ৩৮০টি শহরে CUET-র পরীক্ষাকেন্দ্র আয়োজন করা হয়েছে। এছাড়া ভারতের বাইরেও ২৬টি শহরে রয়েছে CUET-এর পরীক্ষাকেন্দ্র।

আরও পড়ুন: CBSE 12th Result 2024: টিউশন ছাড়াই সম্ভাব্য প্রথম, CBSE টুয়েলভে কৃতী কলকাতার বংশিকার প্যাশন সাংবাদিকতা

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget