এক্সপ্লোর

CBSE 12th Result 2024: টিউশন ছাড়াই সম্ভাব্য প্রথম, CBSE টুয়েলভে কৃতী কলকাতার বংশিকার প্যাশন সাংবাদিকতা

CBSE Result Update 2024: আলিপুরের লক্ষ্মীপদ সিংহানিয়া অ্যাকাডেমির ছাত্রী বংশিকা ছিলেন কলা বিভাগের ছাত্রী। ছিল না কোনও প্রাইভেট টিউশন। আগামী দিনে সাংবাদিক হওয়ার স্বপ্নে আপাতত প্রস্তুতি নিচ্ছেন তিনি। 

কলকাতা: CBSE দ্বাদশ ও দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ হয়েছে গতকাল। দ্বাদশে গতবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে দশমিক ছয় পাঁচ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। CBSE-র দ্বাদশের পরীক্ষায় ৫০০-র মধ্যে ৪৯৬ পেয়েছেন বংশীকা কোঠারি। শতকরা হিসেবে তার প্রাপ্ত নম্বর ৯৯.২ শতাংশ।

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সোমবার। এ বছর পাসের হার ৮৭.৯৮%। পরীক্ষা দিয়েছিলেন ১৬ লক্ষ ২১ হাজার ২২৪ পড়ুয়া। তার মধ্যে ১৪ লক্ষ ২৬ হাজার ৪২০জন পাশ করেছেন। ৯৫%-এর বেশি নম্বর পেয়েছেন ১.৪৮% পরীক্ষার্থী এবং ৯০%-এর বেশি পেয়েছেন ৭.১৬% পরীক্ষার্থী। কৃতীদের মধ্যে রয়েছেন কাঁকুড়গাছির বাসিন্দা বংশিকা কোঠারি। আলিপুরের লক্ষ্মীপদ সিংহানিয়া অ্যাকাডেমির ছাত্রী বংশিকা ছিলেন কলা বিভাগের ছাত্রী। ছিল না কোনও প্রাইভেট টিউশন। আগামী দিনে সাংবাদিক হওয়ার স্বপ্নে আপাতত প্রস্তুতি নিচ্ছেন তিনি। 

গৃহ শিক্ষক ছাড়াই সাফল্য: CBSE-র এই কৃতী ছাত্রীর ছিল না কোনও প্রাইভেট টিউশন। ভরসা ছিল শুধুমাত্র স্কুল। বংশিকার কথায়, "খুব ভাল লাগছে। আমি ভাবতেই পারছি না এরকম কিছু হচ্ছে। এরকম রেজাল্ট করেছি। ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, সাইকোলজি, মাস মিডিয়া স্টাডিজ়, অন্ট্রাপ্রেনারশিপ ।এর মধ্যে সবথেকে প্রিয় বিষয় মাস মিডিয়া স্টাডিজ়। এই সাফল্যের পিছনে স্কুলের শিক্ষকদের অনেক অবদান রয়েছে। আমার কোনও প্রাইভেট টিউশন অর্থাৎ গৃহ শিক্ষক ছিলেন না। স্কুলের শিক্ষকদের সাহায্য পেয়েছি সবসময়। আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করেছেন। তাঁদের বিশ্বাস ছিল আমার উপর। আমি এই ফলটা করতে পারব তাঁরা সেই ভরসা রেখেছিলেন সবসময়। আমি তাঁদের আশানুরূপ ফল করতে পেরে খুবই খুশি।''  

যে কোনও সিদ্ধান্তে পাশে থেকেছে পরিবার: বংশিকা জানালেন তাঁর এই সাফল্যের পিছনে রয়েছে বাবা মায়ের ভরসা। তিনি বলেন, "বাড়িতে বাবা, মা আর দাদা আছেন। পরিবারের সহযোগিতা পেয়েছি সবসময়। কারণ যে কোনও পড়ুয়াই একাদশে কলা বিভাগে পড়া শুরু করলে বিভিন্ন প্রশ্ন আসতে শুরু করে। দুনিয়াতে যে যাই বলুক না কেন আমি পরিবারকে পাশে পেয়েছি। তাঁরা আমাকে সমর্থন করেছেন। বৃহত্তর ক্ষেত্রে কীভাবে সফল হওয়া যায় তাঁর স্বপ্ন দেখিয়েছেন বাবা মা। তাই পড়াশোনা করাটাও সহজ হয়েছে।'' 

চোখে সাংবাদিক হওয়ার স্বপ্ন: দেশ দুনিয়ার খবর জানতে তাঁর ভাল লাগে। আগ্রহ রয়েছে রাজনীতিতে। তাই বংশিকা পড়তে চান জার্নালিজ়ম এন্ড মাস কমিউনিকেশন নিয়ে। এদিন বংশিকা বলেন, "সাংবাদিক হতে চাই ভবিষ্যতে। সাংবাদিকতা জগতের এই বৃহত্তর দুনিয়ায় ছোট একটা অংশ হতে চাই। দ্বাদশেও মাস মিডিয়া স্টাডিজ় এই কারণেই নিয়েছি। এই ক্ষেত্রে সবকিছুর প্রতি আমার ভালবাসা রয়েছে। রাজনীতি থেকে অ্যাফেয়ার্স সমস্ত বিষয়ে আমার আগ্রহ রয়েছে। সেই আগ্রহকে আরও এগিয়ে নিয়ে যেতে এর থেকে ভাল পেশা আর কিছু হতে পারে না।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Success Story: 'চাকরিটা পেতেই হবে' অদম্য জেদ ছিল হাতিয়ার, নতুনদের প্রস্তুতির টিপস দিলেন ফালাকাটার বিডিও

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget