এক্সপ্লোর

CUET UG 2024: কলেজে স্নাতকে ভর্তির পরীক্ষা কবে, কখন ? সম্পূর্ণ তালিকা প্রকাশ করল NTA

CUET UG Timesheet: সম্পূর্ণ পরীক্ষাসূচিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে যে আগামী ১৫ মে থেকে ২৪ মে ২০২৪-এর মধ্যেই সমস্ত পরীক্ষা আয়োজিত হবে। কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়ার এই পরীক্ষায় বসতে পারবেন।

CUET Exam: প্রথমে কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য আবেদনের সময়সীমা ছিল ৩১ মার্চ, পরে তা বাড়িয়ে করা হয় ৫ এপ্রিল। এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির পক্ষ থেকে CUET UG 2024 পরীক্ষার সম্পূর্ণ সূচি ও নির্ঘণ্ট প্রকাশ করল তাঁদের অফিসিয়াল ওয়েবসাইটে। আগেই জানা গিয়েছিল যে আগামী ১৫ মে থেকে ৩১ মে-র মধ্যেই আয়োজিত হবে এই পরীক্ষা। এবার জানা গেল সম্পূর্ণ সূচি। www.nta.ac.in ওয়েবসাইট থেকে সকল পরীক্ষার্থী খুব সহজেই এই পরীক্ষার তালিকা ডাউনলোড করে দেখে নিতে পারবেন, কোন বিষয়ের পরীক্ষা ঠিক কবে হচ্ছে।

সম্পূর্ণ পরীক্ষাসূচিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে যে আগামী ১৫ মে থেকে ২৪ মে ২০২৪-এর মধ্যেই সমস্ত পরীক্ষা আয়োজিত হবে। কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য উৎসাহী পরীক্ষার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন। এই বছরই প্রথম এত কম সময়ের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। মাত্র ৭ দিনের মধ্যেই সমস্ত বিষয়ের প্রবেশিকা পরীক্ষা হয়ে যাবে। ভারতের মোট ৩৮০টি শহর জুড়ে হাইব্রিড মোডে হবে এই পরীক্ষা। হাইব্রিড মোডের অর্থ হল কিছু ক্ষেত্রে কম্পিউটার বেসড এবং কিছুক্ষেত্রে লিখিত পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। ভারতের বাইরেও এই বছর ২৬টি শহরে এই পরীক্ষা আয়োজিত হবে। জানা গিয়েছে মোট ১৩.৮৩ লক্ষ পরীক্ষার্থী এবারে বসবেন CUET UG 2024 পরীক্ষায়।

এবারের CUET UG 2024 পরীক্ষায় মোট ৬৩টি টেস্ট পেপার থাকছে। প্রতি বিষয়ের পরীক্ষা হবে মাত্র ৪৫ মিনিটের মধ্যে। তবে হিসাবশাস্ত্র, অর্থনীতি, পদার্থবিদ্যা, কম্পিউটার সায়েন্স, রসায়ন, গণিত, ব্যবহারিক গণিত এবং সাধারণ পরীক্ষাগুলি হবে ৬০ মিনিটের।

চারটি শিফটে আয়োজিত হবে এই পরীক্ষা। প্রথম শিফট শুরু হবে সকাল ১০ টা থেকে। এক্ষেত্রে প্রতি শিফটে দুটি করে ভাগ। একটিতে সাধারণ আবশ্যিক পরীক্ষা এবং অন্যটিতে বিষয়ভিত্তিক পরীক্ষা।

শিফট ১এ – ১০ টা থেকে ১১টা

শিফট ১বি – ১২.১৫ থেকে ১টা

শিফট ২এ- ৩টে থেকে ৩.৪৫

শিফট ২বি- ৫টা থেকে ৬টা

আবার অন্য বেশ কিছু বিষয়ের পরীক্ষা হবে তিনটি শিফটে। সেক্ষেত্রে প্রথম শিফটের পরীক্ষা শুরু হবে সকাল ৯টায় এবং শেষ শিফট শেষ হবে বিকাল ৬.১৫তে।

CUET UG 2024 পরীক্ষায় এই বছর মোট ৭,১৭,০০০ পুরুষ পরীক্ষার্থী এবং ৬,৩০,০০০ মহিলা পরীক্ষার্থী আবেদন করেছেন।  মোট ১৩টি পৃথক মাতৃভাষায় হবে এই পরীক্ষা। এতে ৩৩টি ভাষা এবং ২৭টি বিষয় অন্তর্ভুক্ত হয়েছে।

আরও পড়ুন: Calcutta High Court: আজ SSC মামলার রায় দান

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
CRPF Recruitment : CRPF-এ হছে স্পোর্টস কোটায় নিয়োগ, ৫২১ টি পদে হবে করতে পারবেন আবেদন, কারা যোগ্য ?
CRPF-এ হছে স্পোর্টস কোটায় নিয়োগ, ৫২১ টি পদে হবে করতে পারবেন আবেদন, কারা যোগ্য ?
Job News: পরীক্ষা ছাড়া রেলে চাকরির বড় সুযোগ ! কারা যোগ্য ? কোন কোন পদে আবেদন করবেন ?
পরীক্ষা ছাড়া রেলে চাকরির বড় সুযোগ ! কারা যোগ্য ? কোন কোন পদে আবেদন করবেন ?
Doordarshan Kolkata Jobs: দূরদর্শন কেন্দ্র কলকাতায় ৯টি বিভাগে হচ্ছে নিয়োগ, কত পাবেন, কারা করতে পারবেন আবেদন ?
দূরদর্শন কেন্দ্র কলকাতায় ৯টি বিভাগে হচ্ছে নিয়োগ, কত পাবেন, কারা করতে পারবেন আবেদন ?

ভিডিও

Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Nandigram By-Election 2026: উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল,নতুন IC হলেন দেবাশিস সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget