এক্সপ্লোর

Job News: NMDC সংস্থায় চাকরির সুযোগ, ৯০০ পদে হবে নিয়োগ; কতদিন পর্যন্ত চলবে আবেদন ?

Govt Jobs:

NMDC Jobs: আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে থাকেন এবং একটি ভাল সংস্থায় চাকরি করতে ইচ্ছুক হন, তাহলে আপনার জন্য বড় সুযোগ এনেছে এনএমডিসি সংস্থা। জাতীয় খনিজ উন্নয়ন কর্পোরেশনের পক্ষ থেকে ফিল্ড অ্যাটেনডেন্ট, মেনটেন্যান্স অ্যাসিস্ট্যান্ট সহ ৯৯৫টি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা (Job News) এনএমডিসির অফিসিয়াল ওয়েবসাইট www.nmdc.co.in –এ গিয়ে অনলাইনে (NMDC Jobs 2025) আবেদন করতে পারেন। আবেদনের জন্য বেশি সময় নেই হাতে। আগামী ১৪ জুন পর্যন্ত করা যাবে আবেদন।

কারা করতে পারবেন আবেদন

এই পদগুলির জন্য আবেদনকারী প্রার্থীদের বিভিন্ন যোগ্যতার বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থা। আইটিআই, তিন বছরের ডিপ্লোমা অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। প্রতিটি পদের জন্য যোগ্যতা আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।

বয়স কত হওয়া উচিত

এই সংস্থায় চাকরির জন্য আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীর বয়স সর্বনিম্ন হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হবে ৩০ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুসারে। এসসি/এসটিদের জন্য ৫ বছর এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছর ছাড় দেওয়া হবে বয়সের ক্ষেত্রে।

আবেদনের ফি কত হতে হবে

প্রার্থীদের আবেদনের জন্য নির্দিষ্ট আবেদনের ফি দিতে হবে। আবেদন করার সময়ে অনলাইনেই ১৫০ টাকা ফি জমা দিতে হবে। সমস্ত প্রার্থীদের জন্য এই নির্দিষ্ট অঙ্কের আবেদনের ফি ধার্য করা হয়েছে। 

কীভাবে হবে প্রার্থী নির্বাচন

এনএমডিসি সংস্থায় চাকরি পেতে হলে প্রার্থীদের দুটি ধাপ অতিক্রম করতে হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা ওএমআর ভিত্তিক পরীক্ষা আর শারীরিক দক্ষতার পরীক্ষা কিংবা ট্রেড পরীক্ষা। প্রথম ধাপে প্রার্থীদের ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে বহু বিকল্পভিত্তিক। আর দ্বিতীয় ধাপটি শুধুমাত্র যোগ্যতা যাচাইয়ের জন্য নেওয়া হবে। এতে নম্বর যোগ করা হবে না, কিন্তু পাশ করতে হবে।

কোন কোন নথি দরকার আবেদনের সময়ে

পাসপোর্ট সাইজের রঙিন ছবি

দশম শ্রেণির সার্টিফিকেট

কাস্ট সার্টিফিকেট

প্রতিবন্ধী সার্টিফিকেট

স্ক্যান করা স্বাক্ষর

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget