এক্সপ্লোর

HS Exam Suggestion 2022 : এবার উচ্চমাধ্যমিকে অর্থনীতিতে ভাল নম্বর তুলতে শেষ মুহূর্তের অব‍্যর্থ টিপস

HS Exam Economics Suggestion 2022 : অর্থনীতি বিষয়ের সংক্ষেপিত সিলেবাস ও প্রশ্নের ধরন নিয়ে কিছু বলা যায় ? সবচেয়ে বড় সমস্যাটি কী? জানাচ্ছেন, সংস্কৃত কলেজিয়েট স্কুলের অর্থনীতির সহকারী শিক্ষক শান্তনু জানা। 

কলকাতা :  বাংলা ও ইংরেজি পরীক্ষার পর বেশ কয়েকটি দিন সময় পেয়েছেন পরীক্ষার্থীরা। এখন সময় নিজেকে ভালভাবে প্রস্তুত করে নেওয়ার বাকি বিষয়গুলির জন্য।  প্রস্তুতিতে যে ছোট-খাটো ফাঁক থেকে গিয়েছে, সেগুলো পূরণ করারও এটিই আদর্শ সময় ।  অর্থনীতি ( Economics Suggestion) যাদের অন্যতম বিষয়, তারা কীভাবে প্রস্তুত হবে। জানাচ্ছেন, সংস্কৃত কলেজিয়েট স্কুলের অর্থনীতির সহকারী শিক্ষক শান্তনু জানা। 

  • এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটি কী?
    এবারের পরীক্ষায় ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় সমস্যা হল নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর লেখা সম্পূর্ণ করতে না পারা । এর কারণ হল  দীর্ঘদিন ধরে লেখার অনভ্যাস ।
  • এই সমস্যার সমাধান কী ?
    এই সমস্যা সমাধানের উপায় হল  ঘড়ি ধরে  উত্তর লেখার অভ্যাস করা । পূর্ণমানের একটি প্রশ্নপত্র নিয়ে নিজের বাড়িতেই মক্ টেস্ট দাও ও সময়ের মধ্যে উত্তর লেখা সম্পূর্ণ করার চেষ্টা করো । অবশ্যই সুফল পাবে ।

অর্থনীতি বিষয়ের সংক্ষেপিত সিলেবাস ও প্রশ্নের ধরন নিয়ে কিছু বলা যায় ? 
অর্থনীতি বিষয়ের সংক্ষেপিত সিলেবাসে  উচ্চমাধ্যমিক কাউন্সিল যে অধ্যায়গুলি বাদ দিয়েছে তার থেকে কোনও প্রশ্ন আসবে না । কিন্তু লিখিত পরীক্ষার পূর্ণমান আগের মতোই  ৮০ মার্কসের।  সুতরাং সংক্ষেপিত সিলেবাসে যে অধ্যায়গুলি আছে  তাদের প্রত্যেকটির গুরুত্ব বেড়ে গেল । তোমাদের লিখিত পরীক্ষার প্রশ্নপত্রটি Part A ও Part B এই দুই ভাগে বিভক্ত । 
প্রথমে Part B প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা যাক ।

  • লিখিত পরীক্ষার Part B তে থাকছে 1 মার্কসের 10 টি MCQ এবং 1 মার্কসের 10 টি ছোট প্রশ্ন।  মনে রাখতে হবে MCQ প্রশ্ন তে কোনও বিকল্প প্রশ্ন বা 'অথবা' থাকবে না । 1 মার্কসের ছোট প্রশ্নগুলিতে শূন্যস্থাণ পূরণ ও সত্য-মিথ্যা লেখার মত প্রশ্ন থাকবে । এই  Part B  এর উত্তর প্রশ্নপত্রেই pen দিয়ে লিখতে হবে এবং পরে মূল উত্তরপত্রের সঙ্গে স্টিচ করে দিতে হবে ।  Part B অংশের উত্তর যত দ্রুত সম্পূর্ণ করতে পারবে  Part  A এর বড়ো উত্তর লেখার জন্য তত বেশি সময় পাবে । একটু সচেতন ভাবে লিখলে এই অংশে পুরো নম্বর পাওয়া সম্ভব।  তাই এই Part B  অংশটি প্রথমেই ঠাণ্ডা মাথায় লিখে নেওয়া ভালো ।
  • Part A এর প্রশ্ন কেমন হয় ?
    অর্থনীতির প্রশ্নপত্রে Part A তে থাকে 2 মার্কসের 10 টি  ছোট প্রশ্ন এবং 5 মার্কসের 8 (৮) টি বড়ো প্রশ্ন  ।  
  • 2 মার্কসের প্রশ্নের উত্তর কেমন হবে ?
    2  মার্কসের  10 টি ছোট প্রশ্নে  'বিকল্প প্রশ্ন ' বা ' অথবা ' থাকে । এই প্রশ্নের উত্তরে অযথা বেশি লিখবে না ।  2 , 3 বা 4 টি বাক্যের মধ্যেই উত্তর লেখা বাঞ্ছনীয় ।
  •  5 মার্কসের  বড়ো প্রশ্নের উত্তর কেমন করে লিখতে হবে ?
    এই ধরনের প্রশ্নের উত্তর নিশ্চিত ভাবেই একটু বড়ো হবে  , কিন্তু অপ্রয়োজনীয়  কথা লিখে উত্তরের দৈর্ঘ্য বৃদ্ধি করা  বা খাতার পাতা ভরানো ঠিক হবে না ।  উত্তরের মূল বিষয়বস্তু হল 'অর্থনৈতিক ব্যাখ্যা '।   উত্তরের প্রথমেই এই ব্যাখ্যা ও যুক্তি লিখতে হবে । তারপর প্রয়োজনীয় ছবি আঁকতে হবে ও তার ব্যাখ্যা দিতে হবে ।
  • উদাহরণ স্বরূপ একটি প্রশ্ন নেওয়া যাক । ' পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা ও জোগানের ঘাত-প্রতিঘাতে  কী রূপে দ্রব্যের ভারসাম্য দাম নির্ধারিত হয় ?' এই প্রশ্নের উত্তরে প্রথমে  দ্রব্যের ভারসাম্য দাম কাকে বলে - সেই কথাটি লিখতে হবে । তারপর লিখতে হবে অর্থনৈতিক ব্যাখ্যা ও যুক্তি । অর্থাৎ , দাম কম থাকলে বাজারে অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়  । এই সময় ক্রেতারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে দ্রব্যের দাম বাড়িয়ে দেয় । বাজারে যতক্ষণ পর্যন্ত দ্রব্যের অতিরিক্ত চাহিদা থাকবে ততক্ষণ দাম বাড়তে থাকবে ।  দ্রব্যের যে দামের জন্য অতিরিক্ত চাহিদা শূন্য হবে  বা যে দামের জন্য বাজারে  দ্রব্যের সামগ্রিক চাহিদা ও জোগান পরস্পর সমান হবে  , সেই দামই ভারসাম্য দাম হিসেবে প্রতিষ্ঠিত হবে ।

    এরপর  ,  দ্রব্যের বেশি দামের জন্য অতিরিক্ত জোগান তৈরি হয় ,ইত্যাদি লিখতে হবে ।  এই অংশটিই উত্তরের আসল ,যা ঠিক করে লিখলে তোমার উত্তরের মান বৃদ্ধি পাবে । এরপর সুন্দর করে ,বড়ো করে পেন্সিল-স্কেল দিয়ে প্রয়োজনীয় ছবি আঁকতে হবে   ও ছবিতে অঙ্কিত রেখা গুলিকে নাম দিয়ে চিহ্নিত করতে হবে ।  কলম দিয়ে ছবি না আঁকাই ভালো । এতে সংশোধনের সুযোগ থাকে না বা খাতা অপরিস্কার হয়ে যায় । এরপর  ছবির ব্যাখ্যা লিখে উত্তর সম্পূর্ণ করতে হবে । অর্থাৎ,  প্রশ্নের দাগ নাম্বার দিয়ে প্রথমেই  চাহিদা ও জোগান রেখার ছবি এঁকে উত্তর শুরু করবে না ।
  • যে প্রশ্নের উত্তরে ছবি প্রয়োজন হয় না , সেই উত্তর গুলো কেমন করে লেখা উচিত?
    ব্যাংকিং , দারিদ্র্য-বৈষম্য-বেকারত্ব  এই অধ্যায়গুলির প্রশ্নের উত্তরে ছবির প্রয়োজন নেই । যাদের হাতের লেখার গতি কম , তাদের জন্য আমার উপদেশ , তারা অহেতুক বড়ো  ভূমিকা  না লিখে সরাসরি মূল  উত্তর  point করে লিখলে সময় বাঁচবে । 
    কোন অধ্যায়গুলি বেশি গুরুত্বপূর্ণ?
    উচ্চমাধ্যমিক কাউন্সিলের দেওয়ার প্রশ্নের ধরন অনুযায়ী ' স্থিতিস্থাপকতার ধারণা  ' অধ্যায় থেকে একটি 5 মার্কসের বড়ো প্রশ্ন আসবে । এই অধ্যায় থেকে দ্রব্যের চাহিদার দামগত স্থিতিস্থাপকতা নির্ণয়ের অঙ্কগুলি ভালো করে অভ্যাস করা প্রয়োজন । 'পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য ' অধ্যায় থেকে দুটি বড়ো প্রশ্ন  আসার কথা ।  সুতরাং এই অধ্যায়টিও খুব গুরুত্বপূর্ণ । যারা বিশ্লেষণাত্বক প্রশ্নের উত্তর ভালো করে তৈরি করতে পারবে না ,তারা অবশ্যই  ' ভারতের অর্থনীতিতে দারিদ্র্য, বৈষম্য, বেকারত্ব' , ' ব্যাংকিং '  ,' ভারতের ব্যাংকিং , বিমা ও আন্তর্জাতিক বাণিজ্যে অর্থনৈতিক সংস্কার ' - এই অধ্যায়গুলি বেশি জোর দিয়ে পড়বে ।
     এ বছরের পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরামর্শ
  • সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর লেখা সম্পূর্ণ কর, যতটা সম্ভব পরিস্কার করে লেখ
  • উত্তরের দাগ নাম্বার পরিস্কার করে লেখ 
  • খাতায় মার্জিন দাও
  • অপ্রয়োজনীয় কথা না  লিখে যথাযথ উত্তর লেখ ।

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget